| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি লক্ষ…’ যশোর বোর্ড ২০১৭ – তড়িৎ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)

নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও :
(i) পটাসিয়াম ক্লোরেট
(ii) (লঘু)
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৪
ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সংবলিত জৈব আয়নই হলো কার্বোক্যাটায়ন।
50 nm দৈর্ঘ্যের তামার তারকে বাঁকানো সম্ভব নয়। কারণ- ধাতুর কণার আকার হ্রাসের সাথে ধাতুর ফাইবার এর শক্তি বা Strength বৃদ্ধি পায় এবং, তা 50 nm - 100 nm দৈর্ঘ্যের মধ্যে সর্বাধিক হয়। তাই সাধারণ ফাইবারের তুলনায় ন্যানো ফাইবারের শক্তি অনেক বেশি হয়। এ কারণে 50 nm দৈর্ঘ্যের তামা ধাতুর তারকে বাঁকানো সম্ভব হয় না।
উদ্দীপকের (i) নং বিক্রিয়াটি পূর্ণ করে পাই-
সমীকরণ অনুযায়ী,
96 g অক্সিজেন গ্যাস উৎপন্ন করতে বিক্রিয়ক প্রয়োজন অক্সিজেন গ্যাস উৎপন্ন করতে বিক্রিয়ক প্রয়োজন
অক্সিজেন গ্যাস উৎপন্ন করতে বিক্রিয়ক প্রয়োজন
সুতরাং উদ্দীপকে 0.07 g পরিমাণ A উৎপন্ন করতে 0.1786 g বিক্রিয়ক প্রয়োজন।
'গ' হতে প্রাপ্ত A গ্যাসটি হলো অক্সিজেন। উদ্দীপকের (ii) নং বিক্রিয়ার সমীকরণ নিম্নরূপ :
(লঘু)
কাজেই A ও B গ্যাসদ্বয় দ্বারা গঠিত কোষটি হলো হাইড্রোজেন অক্সিজেন ফুয়েল সেল। এ সেলের জ্বালানি হিসেবে হাইড্রোজেন ও অক্সিজেন ব্যবহার করা হয়। H₂ - O₂ ফুয়েল সেলে সাধারণত Ni ধাতুর আস্তরণপূর্ণ গ্রাফাইটকে তড়িদ্বার হিসেবে ব্যবহৃত হয়। এক্ষেত্রে তড়িদ্বারদ্বয়কে KOH দ্রবণে ডুবিয়ে রাখা হয়। এ সেলের জারণ - বিক্রিয়ায় শক্তি সরাসরি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। এ সেলের তড়িৎ - দক্ষতা প্রায় 98% এবং এটিকে প্রায় 1000 ঘণ্টা যাবৎ ব্যবহার করা যায়। এটি অত্যন্ত হালকা হওয়ায় যান্ত্রিক সুবিধা বিবেচনা করে এটিকে মহাশূন্যযানে ব্যবহার করা হয়। এ সেলের বিদ্যুতের ঘনত্ব অনেক বেশি হওয়ায় কোনো প্রকার অসুবিধা ব্যতিরেকে পৃথক একক সেলগুলোকে সংযুক্ত করে উচ্চ ভোল্টেজ উৎপন্ন করা সম্ভব। এ কোষটি নবায়নযোগ্য জ্বালানির উৎস হিসেবেও বিবেচিত। এক্ষেত্রে উৎপন্ন পদার্থ শুধু পানি হওয়ায় তা পরিবেশে কোনোরূপ দূষণ ঘটায় না। এ সেলে কোনোরূপ শব্দ দূষণ ও তাপীয় দূষণ ঘটে না বলে এটিকে আবাসিক এলাকায় স্থাপন করা যায়। সর্বোপরি, এসব সুবিধাসমূহ বিবেচনা করে কোষটিকে পরিবেশ বান্ধব ফুয়েল সেল বলা যায়। সুতরাং দেখা যায় যে, উদ্দীপকে A ও B গ্যাস দ্বারা গঠিত কোষটি পরিবেশ বান্ধব হবে।