A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি লক্ষ…’ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — উদ্ভিদ শারীরতত্ত্ব🔢 সৃজনশীল নং ১১৩🏢 প্রতিষ্ঠান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের উদ্দীপকটি লক্ষ করো :

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

পাতার এবং কচি কান্ডের ঊর্ধ্ব ও নিম্নতলের বহিঃত্বকে অবস্থিত দুটি রক্ষীকোষ দ্বারা পরিবেষ্টিত সূক্ষ্ম রন্ধ্রই হলো পত্ররন্ধ্র বা স্টোমাটা।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যখন কোনো জৈব রাসায়নিক বিক্রিয়া একাধিক প্রভাবক দ্বারা প্রভাবিত হয়, তখন ঐ বিক্রিয়ার হার সবচেয়ে কম মাত্রার প্রভাবক দ্বারা নির্ধারিত হয়। এই কম মাত্রার প্রভাবকটিকে লিমিটিং ফ্যাক্টর বলে। যেমন- সালোকসংশ্লেষণের ক্ষেত্রে লিমিটিং ফ্যাক্টর হলোCO2 । বায়ুতে CO2 এর হার বাড়লে সালোকসংশ্লেষণও বাড়বে, CO2 কমলে সালোকসংশ্লেসণও কমবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের M পথটি হলো C3 চক্র বা ক্যালভিন চক্র। নিচে ক্যালভিন চক্রের মাধ্যমে শর্করা সৃষ্টির ধাপ ছকের সাহায্যে দেখানো হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে M ও N হচ্ছে যথাক্রমে C3 এবং C4 চক্র। শর্করা উৎপাদনে C4 চক্র বেশি কার্যকর। নিচে তা বিশ্লেষণ করা হলো-

যেসব উদ্ভিদে কেলভিন চক্র ঘটে সেসব উদ্ভিদকে C3 উদ্ভিদ বলা হয় এবং যেসব উদ্ভিদে হ্যাচ ও ম্ল্যাক চক্র ঘটে সেসব উদ্ভিদকে C4 উদ্ভিদ বলা হয়। গ্লুকোজ বা শর্করা উৎপাদনে C3 উদ্ভিদের তুলনায় C4 উদ্ভিদ বেশি গুরুত্বপূর্ণ। কারণ, C4 উদ্ভিদে একই সাথে হ্যাচ ও স্য্যাক চক্র এবং ক্যালভিন চক্র উভয়ই পরিচালিত হয়। বান্ডলসিথ কোষে কার্বন ডাইঅক্সাইড-এর অভাব হয় না, তাই কোনো ফটোরেসপিরেশন হয় না। ফলে কার্বন বিজারণ হার অধিক হওয়ায় C4 উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার বেশি এবং উৎপাদন ক্ষমতাও বেশি। তাছাড়া C3 উদ্ভিদে স্বাভাবিক পরিমাণের চেয়ে ১% বেশি অক্সিজেনের উপস্থিতিতে সালোকসংশ্লেষণ বাধাপ্রাপ্ত হয়। কিন্তু C4 উদ্ভিদে অতিরিক্ত অক্সিজেনের উপস্থিতি সালোকসংশ্লেষণকে বাধাপ্রাপ্ত করে না। উদ্ভিদের পত্ররন্ধ্র আংশিক বন্ধ থাকলেও C4 গতিপথ চালু থাকে এবং এ জাতীয় উদ্ভিদের কার্রন সংবন্ধনকারী এনজাইম অত্যধিক কার্যকরী হওয়ার কারণে এরা স্বল্প পরিমাণ, CO2-এর উপস্থিতিতে উচ্চহারে সালোকসংশ্লেষণ ঘটাতে সক্ষম। এসব কারণে C4 উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার C3 উদ্ভিদের তুলনায় বেশি হয় এবং গ্লুকোজ উৎপাদনও বেশি হয়।

পরিশেষে বলা যায়, উদ্দীপকের পথ-০M, এবং পথ-oN এর মধ্যে পথoN এর তথা C4 উদ্ভিদের উৎপাদন ক্ষমতা তুলনামূলকভাবে বেশি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি লক্ষ…’ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”