| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি লক্ষ…’ ময়মনসিংহ বোর্ড ২০২৫ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

নিচের উদ্দীপকটি লক্ষ কর:
P প্রক্রিয়া:
Q প্রক্রিয়া:
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৯
সালোকসংশ্লেষণের যে চক্রে প্রথম স্থায়ী পদার্থ তিন কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক এসিড উৎপন্ন হয় তাকে বা ক্যালভিন চক্র বলে।
উদ্ভিদের পাতার বান্ডলসিথের চারদিকে ঘিরে ক্ষুদ্র ক্লোরোপ্লাস্টযুক্ত মেসোফিল কোষের পৃথক এক বা একাধিক স্তর মালার মতো অবস্থান করে। এ ধরনের অন্তর্গঠনকে ব্র্যাঞ্জ অ্যানাটমি (Kranz anatomy) বলে। "Kranz" জার্মান শব্দ, এর অর্থ হচ্ছে মালা। এরা উদ্ভিদকে অল্প পরিমাণ এর উপস্থিতিতে সালোকসংশ্লেষণে সহায়তা করে।
উদ্দীপকের প্রক্রিয়াটি দ্বারা অবাত শ্বসনকে নির্দেশ করা হয়েছে। নিচে শিল্পক্ষেত্রে অবাত শ্বসনের গুরুত্ব বিশ্লেষণ করা হলো-
১. পাউরুটি শিল্পে: ময়দা-চিনির সাথে ইস্ট যোগ করে পাউরুটি তৈরি করা হয়। এখানে ইস্টের এনজাইম নিঃসৃত হয়ে ফার্মেন্টেশন ঘটে এবং অ্যালকোহল ও উৎপন্ন হয়। ময়দার ভিতর বুদবুদ সৃষ্টি করে এবং এ বুদবুদ প্রসারিত হতে থাকে ফলে গ্যাসের চাপে পাউরুটি ফুলে উঠে।
২. মদ শিল্পে: ফার্মেন্টেশন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে বিভিন্ন পদার্থ হতে (যেমন: আঙ্গুর, আপেল, নাসপাতি প্রভৃতি ফলের রস, তালের রস, চিটাগুড় ইত্যাদি) মদ প্রস্তুত করা হয়।
৩. দুগ্ধ শিল্পে: ফার্মেন্টেশন প্রক্রিয়ায় দুধের সাথে বিভিন্ন ব্যাকটেরিয়া (যেমন: Streptococcus lactis প্রভৃতি) যোগ করে দই ও পনির প্রস্তুত করা হয়।
৪. ভিটামিন প্রস্তুতিতে: ইস্টের সাহায্যে ফার্মেন্টেশন ঘটিয়ে থিয়ামিন ও রিবোফ্লাভিন নামক ভিটামিন B ও উৎপাদন করা হয়।
৫. ওষুধ শিল্পে: ফার্মেন্টেশন প্রক্রিয়ার সাহায্যে বিভিন্ন প্রকার অ্যান্টিবায়োটিক উৎপাদন করা হয়। যেমন: পেনিসিলিন, স্ট্রেপটোমাইসিন, টেট্রাসাইক্লিন ইত্যাদি।
৬. চা-তামাক শিল্পে: Bacillus megatherium নামক ব্যাকটেরিয়া ব্যবহার করে চা ও তামাক গাছের পাতাকে সুগন্ধি ও রুচিকর করা হয়।
৭. অ্যালকোহল শিল্পে: বিভিন্ন প্রকার শর্করার সাথে ইস্ট যোগ করে ফার্মেন্টেশনের মাধ্যমে অ্যালকোহল প্রস্তুত করা হয়।
এ ছাড়াও পাটের তন্তু নিষ্কাশনে, চর্ম শিল্পে, ল্যাকটিক অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড এবং এনজাইম উৎপাদনে ফার্মেন্টেশন পদ্ধতি ব্যবহার করা হয়। এভাবে অবাত শ্বসনের তথা ফার্মেন্টেশন ব্যবহার বিভিন্ন শিল্পে অবদান রেখে মানবজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।