A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি লক্ষ…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৫ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — উদ্ভিদ শারীরতত্ত্ব🔢 সৃজনশীল নং ১০৯🏢 প্রতিষ্ঠান রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের উদ্দীপকটি লক্ষ কর-

 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

নির্দিষ্ট সময়ে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় O₂ এবং CO₂ এর পরিমাণের অনুপাতকে সালোকসংশ্লেষণ হার বা P.Q বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

আলোর সাহায্যে O₂ গ্রহণ ও CO₂ ত্যাগ করার প্রক্রিয়া হলো ফটোরেসপিরেশন। সবুজ উদ্ভিদে C3 চক্র তথা ক্যালভিন চক্র চলাকালে পরিবেশে তীব্র আলো ও উচ্চ তাপমাত্রা সৃষ্টি হলে ফটোসিনথেসিস না হয়ে ফটোরেসপিরেশন ঘটে। ক্লোরোপ্লাস্টে CO₂ এর পরিমাণ কম এবং O₂ এর পরিমাণ বেশি হলেই ফটোরেসপিরেশন হয়। ফটোরেসপিরেশন প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিসোম এবং মাইটোকন্ড্রিয়া-এ তিনটি অঙ্গাণু অংশগ্রহণ করে। ফটোরেসপিরেশন C3 উদ্ভিদের ফটোসিনথেসিস হার ২৫% পর্যন্ত কমাতে পারে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের প্রক্রিয়াটি দ্বারা শ্বসন প্রক্রিয়াকে বুঝানো হয়েছে। এ প্রক্রিয়াটি কয়েকটি ধারাবাহিক ধাপে সম্পন্ন হয়। যার প্রথম ধাপ হলো গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি কোষের সাইটোপ্লাজমে সংঘটিত হয়। নিচে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি প্রবাহচিত্রের মাধ্যমে দেখানো হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি যে দুটি প্রক্রিয়ার প্রথম ধাপ তা হলো সবাত শ্বসন ও অবাত শ্বসন এবং প্রক্রিয়াটি হলো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। নিচে সবাত শ্বসন ও অবাত শ্বসেনর মধ্যে বৈসাদৃশ্য বিশ্লেষণ করা হলো- 

বৈসাদৃশ্য : 

১. সবাত শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় কিন্তু অবাত শ্বসনে মুক্ত অক্সিজেনের প্রয়োজন হয় না। 

২. সবাত শ্বসনে পাইরুভিক এসিডের সম্পূর্ণ জারণ ঘটে কিন্তু অবাত শ্বসনে পাইরুভিক এসিডের আংশিক জারণ ঘটে।

৩. সবাত শ্বসনে অধিক পরিমাণে CO2 উৎপন্ন হয় কিন্তু অবাত শ্বসনে অল্প পরিমাণ CO2উৎপন্ন হয় আদৌ হয় না।

৪. সবাত শ্বসনে পানি উৎপন্ন হয় কিন্তু অবাত শ্বসনে পানি উৎপন্ন হয় না।

৫. সবাত শ্বসনে অ্যালকোহল ও ল্যাকটিক এসিড উৎপন্ন হয় না কিন্তু অবাত শ্বসনে অ্যালকোহল ও ল্যাকটিক এসিড উৎপন্ন হয়।

৬. সবাত শ্বসন সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়াতে ঘটে থাকে কিন্তু অবাত শ্বসন মাইট্রোকন্ড্রিয়ার বাইরে অর্থাৎ সাইটোপ্লাজমে ঘটে।

৭. সবাত শ্বসন অধিকাংশ উদ্ভিদ ও প্রাণিদেহে ঘটে কিন্তু অবাত শ্বসন কিছু অণুজীব, পরজীবী প্রাণী, বীজ প্রভৃতির ক্ষেত্রে ঘটে। উন্নত জীবে O2 এর অভাবে সাময়িকভাবে ঘটে।

৮. সবাত শ্বসনে অধিক পরিমাণ শক্তি (38টি ATP) উৎপন্ন হয় কিন্তু অবাত শ্বসনে স্বল্প পরিমাণ শক্তি (2টি ATP) উৎপন্ন হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি লক্ষ…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৫ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”