A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি লক্ষ…’ সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ ২০২৫ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — উদ্ভিদ শারীরতত্ত্ব🔢 সৃজনশীল নং ১২৩🏢 প্রতিষ্ঠান সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ, যশোর📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের উদ্দীপকটি লক্ষ কর:

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্ভিদ শ্বসন প্রক্রিয়ায় যে পরিমাণ CO2 ত্যাগ করে এবং যে পরিমাণ O2 গ্রহণ করে তার অনুপাতকে শ্বসনিক কুশেন্ট বা Respiratory quotient বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ATP অণুতে প্রচুর শক্তি মজুদ থাকে, এটি রাসায়নিক শক্তির উৎস হিসেবে কাজ করে। কোনো জৈব রাসায়নিক প্রক্রিয়ায় শক্তির প্রয়োজন হলে ATP তা সরবরাহ করে। এজন্য ATP-কে কোষের জৈবিক মুদ্রা বা শক্তি মুদ্রা (Biological coin বা Energy coin) বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত মতবাদটি হলো লুনডেগড় মতবাদকে বুঝানো হয়েছে। এ মতবাদকে Cytochrome Pumb মতবাদও বলা হয়। এ মতবাদ অনুযায়ী বাহক হচ্ছে Cytochrome। নিচে লুনডেগড় এর মতবাদ বা Cytochrome Pump মতবাদটি ব্যাখ্যা করা হলো-

লুনডেগড়ের মতানুযায়ী অ্যানায়ন পরিশোষণ প্রকৃতপক্ষে Cytochrome System এর মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। লুনডেগড়-এর মতে কোষঝিল্লির ভেতরের তলে ডিহাইড্রোজিনেজ এনজাইমের বিক্রিয়ার ফলে প্রোটন (H+) এবং ইলেকট্রন (e−) সৃষ্টি হয়। ইলেকট্রনটি সাইটোক্রোম চেইন-এর মাধ্যমে কোষঝিল্লির বাইরের দিকে চলে আসে এবং O2 এর সাথে মিলে প্রোটন সহযোগে পানি তৈরি করে। এর ফলে কোষঝিল্লির বাইরের তলে সাইটোক্রোমের বিজারিত লৌহ ইলেকট্রন হারিয়ে জারিত হয় এবং একটি অ্যানায়ন গ্রহণ করে। 

Fe++(2 A−)−e−+A−⟶Fe+++(3 A−)

কোষঝিল্লির ভিতরের তলে সাইটোক্রোমের জারিত লৌহ ডিহাইড্রোজিনেজ বিক্রিয়া হতে প্রাপ্ত ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় এবং কোষঝিল্লির বাইরের তলে সাইটোক্রোমের জারিত লৌহ যে অ্যানায়ন (A−) গ্রহণ করে তা বিক্রিয়ার শেষ পর্যায়ে ভেতরের দিকে মুক্ত করে দেয়। এভাবে ভেতরের দিকে অ্যানায়ন (A−) জমা হতে থাকে। কিন্তু ক্যাটায়ন (M+) শোষণ নিষ্ক্রিয়ভাবে বহিঃস্থ দ্রবণ থেকে কোষাভ্যন্তরে প্রবেশ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

খনিজ লবণ পরিশোষণে সক্রিয় ও নিষ্ক্রিয় পরিশোষণের মধ্যে পার্থক্য নিচে উল্লেখ করা হলো-

১. বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োগে সক্রিয় পরিশোষণ ঘটলেও নিষ্ক্রিয় পরিশোষণে বিপাকীয় শক্তির প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না। 
২. সক্রিয় পরিশোষণে শ্বসন হার বৃদ্ধি পায়; কিন্তু নিষ্ক্রিয় পরিশোষণে শ্বসন হার বৃদ্ধি পায় না। 
৩. সক্রিয় পরিশোষণে ক্যাটায়ন (+) ও অ্যানায়ন (-) এর শোষণ একই সঙ্গে ঘটে; নিষ্ক্রিয় পরিশোষণে ক্যাটায়ন (+) ও অ্যানায়ন (-) একই সঙ্গে শোষিত হয় না। 
৪. সক্রিয় শোষণে বাহক আয়ন বা অণু দ্বারা সম্পন্ন হয়; নিষ্ক্রিয় শোষণে কোনো বাহক আয়ন বা অণুর প্রয়োজন হয় না । 
৫. সক্রিয় পরিশোষণে এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও নিষ্ক্রিয় পরিশোষণে এনজাইমের কোনো ভূমিকা নেই। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি লক্ষ…’ সরকারি মাইকেল মধুসূদন (এম.এম) কলেজ ২০২৫ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”