A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি পড়ো…’ ২০২৪ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ১১তম অধ্যায় — জিনতত্ত্ব ও বিবর্তন🔢 সৃজনশীল নং ৬১📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নিচের উদ্দীপকটি পড়ো এবং নিচের প্রশ্নের উত্তর দাও:

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

বংশানুক্রমে বিশুদ্ধ বিপরীত বৈশিষ্ট্যের জীবদের সংকরায়নে সৃষ্ট সন্তান-সন্ততিকে অপত্য বংশ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

টেস্ট ব্রুস ও ব্যাকব্রুসের মধ্যে পার্থক্য হলো-
টেস্ট ক্রস হচ্ছে F1 ও F2 জনুর বংশধরগুলো হোমোজাইগাস না হেটারোজাইগাস তা জানার জন্য তাদের সাথে বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট পিতা-মাতার ক্রস। অন্যদিকে ব্যাক ক্রস হলো F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে যেকোনো বৈশিষ্ট্যের পিতামাতার ক্রস । টেস্ট ক্রস প্রচ্ছন্ন বৈশিষ্ট্যসম্পন্ন প্রাণীর সাথে হয় কিন্তু ব্যাক ক্রস যেকোনো বৈশিষ্ট্যের প্রাণীর সাথে হয়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক অনুযায়ী F1 জনুতে লাল বা সাদা ফুল পাওয়া যায় না। F1 জনুতে সাধারণত প্রকট জিনই প্রকাশ পায়। পিতা-মাতার প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এ ক্ষেত্রে প্রকাশিত হতে পারে না। কিন্তু এক্ষেত্রে পিতা-মাতার কোনো বৈশিষ্ট্য প্রকাশ পায়নি। কারণ F1 জনুতে হেটারোজাইগাস অবস্থায় প্রকট জীন তার বৈশিষ্ট্য পূর্ণাঙ্গভাবে প্রকাশ করতে না পারায় নতুন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়েছে। সন্ধ্যামালতী ফুলে এরূপ দেখা যায়। সন্ধ্যামালতীর লাল ও সাদা ফুলের উদ্ভিদের মধ্যে ব্রুস করে দেখা যায় F1 জনুর সকল উদ্ভিদের ফুলই গোলাপি বর্ণের হয়। এখানে প্রকট জিনটি প্রচ্ছন্ন জিনের উপর অসম্পূর্ণ প্রকট হওয়ায় নিজে আংশিক প্রকাশিত হয়েছে এবং প্রচ্ছন্ন জিনটি আংশিক প্রকাশিত হয়েছে। ফলে F1 জনুতে সবগুলো ফুল লাল বা সাদা না হয়ে লাল ও সাদা মিলে গোলাপি হয়েছে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক অনুসারে লাল ফুলের মাতৃ উদ্ভিদকে গোলাপি ফুলের সাথে ক্রস করলে ব্যাক ক্রস ঘটবে। কারণ এখানে মাতৃ উদ্ভিদটি প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন। নিচে ক্রসটি চেকার বোর্ডের সাহায্যে বিশ্লেষণ করা হলো-
F1 জনুতে প্রাপ্ত গোলাপি ফুলের জিনোটাইপ হবে Rr এবং মাতৃবংশের একটি লাল ফুলের জিনোটাইপ হলো RR । এদের মধ্যে ক্রস ঘটানো হলো- 
পিতামাতা : Rr x RR 
গ্যামিট : (R)(T) (R)(R) 
চেকার বোর্ডে ব্যাক ক্রসের ফলাফল দেখানো হলো: 

চেকার বোর্ডের ফলাফল থেকে আমরা দেখতে পাই, এখানে দুই ধরনের ফুলের সৃষ্টি হয়েছে যেখানে লাল ও গোলাপি ফুলের উদ্ভিদের অনুপাত ২ঃ২ বা ১:১। এদের জিনোটাইপিক অনুপাতও একই রকম হয়েছে। অর্থাৎ এখানে ৫০% RR জিনোটাইপের উদ্ভিদ এবং ৫০% Rr জিনোটাইপের উদ্ভিদ। 
এভাবে F1 জনুর একটি হেটারোজাইগাস জীবের সাথে পিতৃ-মাতৃবংশের এক সদস্যের মধ্যে ক্রস অর্থাৎ ব্যাকক্রস করলে ফিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত উভয়ই ১ : ১ পাওয়া যায়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি পড়ো…’ ২০২৪ – জিনতত্ত্ব ও বিবর্তন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”