A. Nayan
A. Nayan
25 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি পড়ে…’ কুমিল্লা বোর্ড ২০২৩ – জীবন পাঠ, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: কুমিল্লা বোর্ড📅 সাল: ২০২৩⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :

উত্তর:

জীববিজ্ঞানের যে শাখায় জীবদেহের টিস্যুসমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলি নিয়ে আলোচনা করা হয় সে শাখাই হলো হিস্টোলজি।

উত্তর:

কৃষিবিজ্ঞান হচ্ছে কৃষিবিষয়ক বিজ্ঞান। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। দেশের অর্থনীতির একটি বড় অংশ কৃষির উপর নির্ভরশীল। কৃষিবিষয়ক জ্ঞান কাজে লাগিয়ে পূর্বের তুলনায় বেশি ফলন পাওয়া সম্ভব। অর্থাৎ কৃষিবিজ্ঞান আমাদের প্রাত্যহিক জীবন ও জীবন সংশ্লিষ্ট বিষয়ের উপর আলোকপাত করে যা ফলিত জীববিজ্ঞানের সংজ্ঞাকে সংজ্ঞায়িত করে। এজন্য কৃষিবিজ্ঞানকে ফলিত জীববিজ্ঞান বলা হয়।

উত্তর:

উদ্দীপকে উল্লিখিত B রাজ্যভুক্ত জীবটি হলো শাপলা। যা প্লানটি রাজ্যের অন্তর্ভুক্ত। নিচে প্লানটি রাজ্যের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো-
১. এরা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত সালোকসংশ্লেষণকারী উদ্ভিদ।
২. এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান।
৩. এদের ভ্রুণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়।
৪. এরা প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ প্রজাতি আছে।
৫. এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস অর্থাৎ আকার, আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্যবিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়।
৬. এরা আর্কিগোনিয়েট অর্থাৎ আর্কিগোনিয়াম বা স্ত্রীজনন অঙ্গবিশিষ্ট উদ্ভিদ।
৭. এরা সপুষ্পক।

উত্তর:

উদ্দীপকের চিত্র- A হলো মাশরুম এবং চিত্র- C হলো দোয়েল। মাশরুম ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত এবং দোয়েল অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত।
ফানজাই রাজ্যের বৈশিষ্ট্যগুলো হলো-
এদের অধিকাংশ জীবই স্থলজ, মৃতজীবী বা পরজীবী। এরা এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত। এদের নিউক্লিয়াস সুগঠিত। কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। এদের খাদ্য গ্রহণ শোষণ পদ্ধতিতে ঘটে। এই রাজ্যের জীবের ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। এরা হ্যাপ্লয়েড স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি ঘটায়।
অপরদিকে অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্যগুলো হলো-
এদের জীবগুলো নিউক্লিয়াসবিশিষ্ট ও বহুকোষী প্রাণী। এদের কোষে কোনো জড় কোষপ্রাচীর, প্লাস্টিড ও কোষগহ্বর নেই। প্লাস্টিড না থাকায় এরা হেটারোট্রোফিক অর্থাৎ পরভোজী এবং খাদ্য গলাধঃকরণ করে, দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। ভূণ বিকাশকালীন সময়ে ভূণীয় স্তর সৃষ্টি হয়।
উপরের দুই রাজ্যের বৈশিষ্ট্যগুলোর আলোচনা থেকে বলা যায় যে, ফানজাই রাজ্যের মাশরুম অপেক্ষা অ্যানিমেলিয়া রাজ্যের অন্তর্ভুক্ত দোয়েল অধিক উন্নত জীব।

8 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নিচের উদ্দীপকটি পড়ে…’ কুমিল্লা বোর্ড ২০২৩ – জীবন পাঠ, জীববিজ্ঞান (এসএসসি)”