| ㅤ | A. Nayan11 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিম্নের ফিশন বিক্রিয়ায়…’ ঢাকা কলেজ ২০২৪ – পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

নিম্নের ফিশন বিক্রিয়ায় নির্গত শক্তি একটি 26Fe56 কে আঘাত করে। ফিশন বিক্রিয়াটি নিম্নরূপঃ
92U235 + 0n1 “ [92U236]4“56Ba141 + 36Kr92 + 3 0n1 + শক্তি92U235 এর ভর = 235.045733 amu, বেরিয়ামের ভর = 140.9177 amu, ক্রিপটনের ভর = 91.8854 amu, একটি নিউট্রনের ভর = 1.008665 amu এবং একটি প্রোটনের ভর = 1.007277 amu।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৯
কোনো তেজস্ক্রিয় পদার্থের প্রারম্ভিক বা উপস্থিত অক্ষত পরমাণুগুলোর অর্ধেক পরিমাণ ক্ষয় হতে যে সময় লাগে তাকে অর্ধায়ু বা অর্ধজীবন বলে।
তেজস্ক্রিয় মৌল হতে স্বতঃস্ফূর্তভাবে কণা এবং রশ্মি নির্গত হওয়ার প্রক্রিয়াকে তেজস্ক্রিয়য়া বলে এবং যে সমস্ত পদার্থ হতে এই কণা এবং রশ্মি নির্গত হয় এদেরকে যথাক্রমে তেজস্ক্রিয় পদার্থ ও তেজস্ক্রিয় রশ্মি বলে। পরমাণুর নিউক্লিয়াসের গঠনগত পরিবর্তনই এই রশ্মির উৎস। তেজস্ক্রিয়তা একটি নিউক্লিয় ঘটনা এবং প্রকৃতি নিয়ন্ত্রিত।
ফিশন বিক্রিয়াতে,
বিক্রিয়ক অংশের ভর, M1 = 235.04 + 1.008
= 236.048 amu
উৎপাদ অংশের, M2 = 140.91 + 91.91 + (3 × 1.008)
= 235.844 amu
ভর ত্রুটি, ΔM = (M1 - M2)
= 0.204 amu
নির্গত শক্তি, E = (0.204 × 931.5)MeV
= 190.026MeV
সুতরাং,
নিউক্লিয়ার বিক্রিয়ায় নির্গত শক্তির পরিমান 190.026MeV
26Fe56 এ,
ভরত্রুটি, ΔM = (26×1.0072+30×1.008-55.9349) amu
= 0.423amu
বন্ধনশক্তি, E' = 0.4923 × 931.54
= 458.57 MeV
E < E'
নির্গত শক্তি Fe কে ভাঙতে পারবে না।Ans.