| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নিয়ে ফটোসিনথেসিস এর…’ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ২০২৫ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

নিয়ে ফটোসিনথেসিস এর কার্বন বিজারণ পদ্ধতির দুটি ভিন্ন ধরনের উদ্ভিদের প্রথম স্থায়ী দ্রব্যের গঠন দেওয়া হলো-
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৯
বায়বীয় শ্বসনে ফিরে আসার প্রেক্ষিতে গ্লাইকোলাইসিস হ্রাস পাওয়াকে বলা হয় পাস্তুর ইফেক্ট (Pasteur effect) ।
গ্লাইকোলাইসিস ও ফটোলাইসিস এর মধ্যে পার্থক্য নিচে দেয়া হলো-
উদ্দীপকে উল্লেখিত "Y" যৌগটি হলো ৪-কার্বন বিশিষ্ট অক্সালো এসিটিক এসিড যা হ্যাচ ও স্ন্যাক চক্র বা C4 চক্রে প্রথম স্থায়ী যৌগ হিসেবে উৎপন্ন হয়। নিচে C4 চক্রটি চিত্রসহ ব্যাখ্যা করা হলো-
১। মেসোফিল কোষে অবস্থিত ফসফোইনল পাইরুভিক অ্যাসিড (৩ কার্বন) এর সাথে বায়ুস্থ হিসেবে অংশগ্রহণ করে) মিলিত হয়ে ৪-কার্বনবিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড সৃষ্টি করে। কার্বোক্সিলেজ এনজাইম এ বিক্রিয়ায় সহযোগিতা করে।
ডিহাইড্রোজিনেজ এনজাইমের সহায়তায় অক্সালো এসিটিক এসিড ম্যালিক এসিড বা অ্যাস্পার্টিক এসিডে পরিণত হয়। এখানে যুক্ত হয়ে তৈরি করে।
৩. ম্যালিক এসিড বা অ্যাস্পার্টিক এসিড মেসোফিল কোষ থেকে প্লাজমোডেসমাটা দিয়ে বান্ডলসিথ কোষে প্রবেশ করে।
৪. বান্ডলসিথ কোষে ম্যালিক এসিড বা অ্যাস্পার্টিক এসিড এর উপস্থিতিতে পাইরুভিক এসিডে পরিণত হয়। এ সময় এবং উৎপন্ন হয়। এ বিক্রিয়ায় ডিকার্বোক্সিলেজ এনজাইম সহায়তা করে। এ বিক্রিয়ায় সৃষ্ট সরাসরি বান্ডলসিথ কোষের ক্যালভিন চক্রে ( চক্রে) অংশ গ্রহণ করে এবং রাইবুলোজ ১, ৫ বিসফসফেট কর্তৃক গৃহীত হয় এবং বিভিন্ন ধাপ অতিক্রমের মাধ্যমে গ্লুকোজ তথা শর্করা সৃষ্টি করে থাকে।
উদ্দীপকের 'X' হলো ৩-কার্বনবিশিষ্ট ৩-ফসফোগ্লিসারিক এসিড। এটি উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ। 'X' উদ্ভিদ অর্থাৎ উদ্ভিদের ফটোসিনথেসিস হ্রাসকারী প্রক্রিয়াটি হলো আলোক শ্বসন বা ফটোরেসপিরেশন। নিচে আলোক শ্বসন প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো-আলোর সাহায্যে গ্রহণ ও ত্যাগ করার প্রক্রিয়া হলো ফটোরেসপিরেশন। সবুজ উদ্ভিদে চক্র তথা ক্যালভিন চক্র চলাকালে পরিবেশে তীব্র আলো ও উচ্চতাপমাত্রা সৃষ্টি হলে ফটোসিনথেসিস না হয়ে ফটোরেসপিরেশন ঘটে। ক্লোরোপ্লাস্টে এর পরিমাণ কম এবং এর পরিমাণ বেশি হলেই ফটোরেসপিরেশন হয়। তীব্র আলো ও অধিক তাপমাত্রায় (৩০° সে. এর ওপর) গাছে পানি সংরক্ষণের জন্য পত্ররন্দ্র বন্ধ হয়ে যায়, ফলে পাতার অভ্যন্তরে গ্যাস সীমিত হয়ে পড়ে। এমতাবস্থায় RuBP, এর পরিবর্তে এর সাথে বিক্রিয়া করে ২-কার্বনবিশিষ্ট গ্লাইকোলেট তৈরি করে। গ্লাইকোলেট ক্লোরোপ্লাস্ট ত্যাগ করে সাইটোপ্লাজম-এ এসে পারঅক্সিসোমে প্রবেশ করে। পারঅক্সিসোমে প্রবেশ করে গ্লাইকোলেট এর সাথে বিক্রিয়া করে কিছু দ্রব্য তৈরি করে যা মাইটোকন্ড্রিয়াতে প্রবেশ করে এবং বিক্রিয়া শেষে ত্যাগ করে। কাজেই ফটোরেসপিরেশন প্রক্রিয়ায় ক্লোরোপ্লাস্ট, পারঅক্সিসোম এবং মাইটোকন্ড্রিয়া এ তিনটি অঙ্গাণ অংশগ্রহণ করে। ফটোরেসপিরেশন উদ্ভিদের ফটোসিনথেসিস হার ২৫% পর্যন্ত কমাতে পারে।