| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘নমুনা-১ক্রোমোসোম বিষুবীয় অঞ্চলে…’ নটরডেম কলেজ ২০২৪ – কোষ বিভাজন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

| নমুনা-১ | ক্রোমোসোম বিষুবীয় অঞ্চলে এক লাইনে অবস্থান করে |
| নমুনা-২ | নমুনা-২ বিভক্ত ক্রোমোসোমদ্বয়ের মেরুমুখীচলন ঘটে |
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ২
ভিন্ন ক্রোমোসোম থেকে প্রাপ্ত দুটি ক্রোমাটিড হচ্ছে পরস্পরের নন- সিস্টার ক্রোমাটিড।
অ্যানাফেজ ও অ্যানাফেজ-১ এর মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো-
| অ্যানাফেজ | অ্যানাফেজ-১ |
| i. ক্রোমোসোমগুলো অপেক্ষাকৃত সরু, লম্বা ও একটি ক্রোমাটিড দ্বারা গঠিত। | i. ক্রোমোসোমগুলো অপেক্ষাকৃত স্থূল, খর্ব ও দুটি ক্রোমাটিড দ্বারা গঠিত। |
| ii. অপত্য ক্রোমোসোমের সঙ্গে বিভক্ত সেন্ট্রোমিয়ার অবস্থান করে। | ii. ক্রোমোসোমের সঙ্গে অবিভক্ত সেন্ট্রোমিয়ার অবস্থান করে। |
উদ্দীপকে ‘ক' দ্বারা ক্রোমোজোম এবং নমুনা-১ ও নমুনা-২ দ্বারা যথাক্রমে মেটাফেজ ও অ্যানাফেজ ধাপকে নির্দেশ করা হয়েছে। নিচে মেটাফেজ ও অ্যানাফেজ ধাপের চিহ্নিত চিত্র অংকন করা হলো-
উদ্দীপকে উল্লিখিত পর্যায়গুলো মাইটোসিস কোষ বিভাজনে সম্পন্ন হয়। জীবজগতে মাইটোসিস কোষ বিভাজনের প্রভাব অপরিসীম। নিচে তা আলোচনা করা হলো-
দৈহিক বৃদ্ধি: মাইটোসিসের মাধ্যমে এককোষী জাইগোট থেকে বহুকোষী জীবদেহের সৃষ্টি হয়। এভাবে জীবের দৈহিক বৃদ্ধি ঘটে। বংশবৃদ্ধি: মাইটোসিসের মাধ্যমে স্পোর সৃষ্টি করে নিম্নশ্রেণির জীবের অযৌন জনন ঘটে। গ্যামিট সৃষ্টির প্রাক্কালে প্রাথমিক বিভাজনগুলো মাইটোসিস প্রকৃতির।
নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা: নিউক্লিয়াসের সংখ্যাবৃদ্ধি না হয়ে যদি সাইটোপ্লাজমের আয়তন বৃদ্ধি পেত তাহলে ঐ নির্দিষ্ট পরিমাণ নিউক্লিয়াস সাইটোপ্লাজমকে রক্ষা করতে পারতো না।
ক্রোমোসোমের সমতা রক্ষা: এ পদ্ধতিতে দেহের সবগুলো কোষ সমসংখ্যক ও সমগুণসম্পন্ন ক্রোমোসোম পেয়ে থাকে। তাই গুণগত বৈশিষ্ট্য স্থিতিশীল থাকে।
অঙ্গজ জনন: কাটিং, লেয়ারিং ও গ্রাফটিং নামক অঙ্গজ জননে মূলোৎপাদন ও টিস্যু সৃষ্টি মাইটোসিসের ফল।
ক্ষতস্থান পূরণ: জীবদেহের যেকোনো ক্ষতস্থান মাইটোসিস প্রক্রিয়ায় দ্রুত পূরণ হয়।
পুনরুৎপাদন: জীবদেহে কোনো কোনো কোষের আয়ুষ্কাল সীমিত । এসব কোষ বিনষ্ট হয়ে মাইটোসিসের মাধ্যমে পূরণ হয়।