A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নমুনা A: স্বভোজী,…’ a – শৈবাল ও ছত্রাক, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৫ম অধ্যায় — শৈবাল ও ছত্রাক🔢 সৃজনশীল নং ৪🏢 প্রতিষ্ঠান a⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নমুনা A: স্বভোজী, সঞ্চিত খাদ্য স্টার্চ
নমুনা B: পরজীবী ও মৃতজীবী’, সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন   [ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, ঢাকা ]

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

Agaricus-এর দড়ির মতো হাইফাল অংশই হলো রাইজোমর্ফ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দাদ রোগের লক্ষণসমূহ নিম্নরূপ-

১. প্রথমে আক্রান্ত স্থানে ছোট লাল গোটা হয় এবং সামান্য চুলকায়।
২. পরে আক্রান্ত স্থানে বাদামি বর্ণের আইশ হয় এবং স্থানটি বৃত্তাকারে বড় হতে থাকে।
৩. ক্রমে সুনির্দিষ্ট কিনারসহ বৃত্তের আকার বৃদ্ধি পেতে থাকে।
৪. চুলকানোর পর আক্রান্ত স্থানে জ্বালা হয় এবং আঠালো রস বের হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত A জীবটি হলো শৈবাল। নিচে জীবটির অযৌন ও যৌন জনন পদ্ধতির পার্থক্য বর্ণনা করা হলো-

অযৌন যৌন
১. জুস্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন জনন সম্পন্ন হয়। ১. গ্যামেট সৃষ্টির মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়।
২. অপত্য প্রোটোপ্লাস্ট চার ফ্ল্যাজেলা যুক্ত জুস্পোরে রূপান্তরিত হয়। ২. অপত্য প্রোটোপ্লাস্ট বাইফ্ল্যাজিলেট এবং গ্যামেটে রূপান্তরিত হয়।
৩. প্রজাতির উপর নির্ভর করে ৩২টি অপত্য প্রোটোপ্লাস্ট সৃষ্টি হয়। ৩. একটি কোষের প্রোটোপ্লাস্ট বিভাজনের মাধ্যমে ৮-৬৪টি অপত্য প্রোটোপ্লাস্ট সৃষ্টি হয়।
৪. অযৌন চক্রে শুধু হ্যাপ্লয়েড (n) কোষের অবস্থান দেখা যায়। ৪. যৌন চক্রে হ্যাপ্লয়েড (n) এবং ডিপ্লয়েড (2n) উভয় কোষের অবস্থান দেখা যায়।
৫. জুস্পোরাঞ্জিয়াম হতে ১-৩২ টি জুস্পোর সৃষ্টি হয়। ৫. জাইগোট হতে মায়োসিস বিভাজনের মাধ্যমে ৪-১৬টি হ্যাপ্লয়েড (n) জুস্পোর তৈরি হয়।
০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লিখিত B জীবটি হলো ছত্রাক। নিচে মানবজীবনে ছত্রাকের উপকারিতা বিশ্লেষণ করা হলো-

১. প্রাচীনকাল থেকে মানুষের খাদ্য হিসেবে ও খাদ্য সুস্বাদুকরণের জন্য ছত্রাক ব্যবহার করা হচ্ছে। মাশরুম বাংলাদেশসহ পৃথিবীর অনেক দেশে খাবারের উদ্দেশ্যে ব্যাপক হারে চাষ হচ্ছে।

২. রোগ নিয়ন্ত্রণে যে অ্যান্টিবায়োটিক ব্যবহৃত হয় তার অধিকাংশ ছত্রাক থেকে পাওয়া যায়। প্রথম অ্যান্টিবায়োটিক পেনিসিলিন Penicillium chrysogenum গণের ছত্রাক থেকে তৈরি করা হয়।

৩. প্রতিদিন যে অসংখ্য জীব মৃত্যুবরণ করে তাদের দেহে পচন সৃষ্টি করে পরিবেশে ফিরিয়ে দেওয়ার মাধ্যমে পরিবেশ দূষণমুক্ত হয়।

৪. বিভিন্ন প্রজাতির ছত্রাক থেকে বাণিজ্যিকভাবে ব্যবহৃত বিভিন্ন জৈব এসিড ও উৎসেচক উৎপাদন করা হয়।

৫. পচনের মাধ্যমে জৈব সার তৈরি এবং ঊষর মরুতে বনায়নে ছত্রাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নমুনা A: স্বভোজী,…’ a – শৈবাল ও ছত্রাক, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”