A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নমুনা-A: সূত্রাকার দেহ,…’ সিলেট বোর্ড ২০১৯ – শৈবাল ও ছত্রাক, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৫ম অধ্যায় — শৈবাল ও ছত্রাক🔢 সৃজনশীল নং ১৫🏫 বোর্ড সিলেট বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নমুনা-A: সূত্রাকার দেহ, ক্লোরোপ্লাস্ট গার্ডেল আকৃতির, অশাখান্বিত।

নমুনা-B: ছাতাকৃতির দেহ, কিছু প্রজাতি খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

খালি জায়গায় অনেকগুলো মাশরুম চক্রাকারে অবস্থান করাকে বলা হয় পরীচক্র।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যেসব উদ্ভিদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না, তাদেরকে থ্যালয়েড বলা হয়। শৈবাল সমাজঙ্গদেহী উদ্ভিদ গোষ্ঠীর অন্তর্ভুক্ত। অর্থাৎ, এদের দেহকে মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় না। তাই শৈবালের দেহকে থ্যালয়েড বলা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে নমুনা 'B' দ্বারা Agaricus ছত্রাককে বোঝানো হয়েছে। এ ছত্রাকের মাটির উপরের অংশটিকে ফুটবডি বলে। ফুটবডির উপরের দিকে ছাতার ন্যায় অংশকে বলা হয় পাইলিয়াস। পাইলিয়াসের নিচে পর্দার ন্যায় ঝুলন্ত অংশকে বলা হয় গিল। গিলে অসংখ্য গদাকৃতির ব্যাসিডিয়া উৎপন্ন হয়, যার শীর্ষে আঙ্গুলের ন্যায় চারটি স্টেরিগমাটা থাকে। স্টেরিগমাটার মাথায় উৎপন্ন হয় বেসিডিওস্পোর। এই বেসিডিওস্পোর ছত্রাকটির অযৌন জননের একক। অনুকূল পরিবেশে স্পোরগুলো অংকুরিত হয়ে নতুন Agaricus-এর জন্ম দেয়। এভাবে বেসিডিওস্পোরের মাধ্যমে ছত্রাকটি তার অযৌন জনন সম্পন্ন করে। যেহেতু বেসিডিওস্পোর ছত্রাকটির ছাতার ন্যায় অংশ পাইলিয়াসের নিচে গিলের বেসিডিয়ামে তৈরি হয়ে থাকে, সেহেতু বলা যায় নমুনা B-এর ছাতার ন্যায় অংশটি বা দেহটি তার জনন তথা অযৌন জননে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে নমুনা 'A' ও 'B' দ্বারা যথাক্রমে সবুজ শৈবাল Ulothrix এবং ছত্রাক Agaricus-কে বোঝানো হয়েছে।

ইকোসিস্টেমে উক্ত সবুজ শৈবাল ও ছত্রাক উভয়েই বিশেষ অবদান রেখে থাকে। এক্ষেত্রে ইকোসিস্টেমে তাদের অবদান বিশ্লেষণের মাধ্যমে কার গুরুত্ব অধিক তা সহজেই অনুধাবন করা যায়। সবুজ শৈবালকে ইকোসিস্টেমে বলা হয় উৎপাদক। উৎপাদক সালোকসংশ্লেষণের মাধ্যমে খাদ্য তৈরি করে এবং সকল স্তরের খাদক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্যের জন্যে উৎপাদকের উপর নির্ভরশীল। আবার উৎপাদক যখন খাদ্য তৈরি করে তখন প্রকৃতিতে O₂ নির্গত হয়, যা ইকোসিস্টেমের খাদক তথা প্রাণীকুলের বেঁচে থাকার জন্য আবশ্যক। অন্যদিকে, ইকোসিস্টেমে ছত্রাককে বলা হয় বিয়োজক। এরা উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ থেকে খাদ্য গ্রহণের মাধ্যমে তাদেরকে বিয়োজিত করে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। এই মিশে যাওয়া উপাদান পরবর্তীতে উদ্ভিদ মাটি থেকে গ্রহণ করে। এক্ষেত্রে বিয়োজক তথা ছত্রাক উৎপাদককে পরোক্ষভাবে খনিজ উপাদান সরবরাহ করে থাকে। সংক্ষিপ্ত আলোচনায় দেখা যায় ইকোসিস্টেমে শৈবাল ও ছত্রাক উভয়ের অবদান থাকলেও শৈবালের অবদান তথা গুরুত্ব অধিক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নমুনা-A: সূত্রাকার দেহ,…’ সিলেট বোর্ড ২০১৯ – শৈবাল ও ছত্রাক, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”