A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নমুনা উদ্ভিদ -১…’ যশোর বোর্ড ২০২১ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — উদ্ভিদ শারীরতত্ত্ব🔢 সৃজনশীল নং ৩৪🏫 বোর্ড যশোর বোর্ড📅 সাল ২০২১⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নমুনা উদ্ভিদ -১ : ধান, গম ও সয়াবিন ।

নমুনা উদ্ভিদ-২ : আখ, ভুট্টা ও মুথা ঘাস ।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যখন কোনো জৈব রাসায়নিক বিক্রিয়া একাধিক প্রভাবক দ্বারা প্রভাবিত হয়, তখন ঐ বিক্রিয়ার হার সবচেয়ে কম মাত্রার প্রভাবক দ্বারা নির্ধারিত হয়। ব্ল্যাকম্যান কম মাত্রার প্রভাবকটিকে সীমা নির্ধারণকারী প্রভাবক বা লিমিটিং ফ্যাক্টর নামে অভিহিত করেছেন ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে সংকেতের মাধ্যমে ফুলের বিভিন্ন স্তবকের বর্ণনা যেমন— স্তবকের সংখ্যা, স্তবকের সদস্য সংখ্যা, স্তবকের বিভিন্ন সদস্যের বিন্যাস প্রভৃতি জটিল আঙ্গিক বৈশিষ্ট্যগুলোকে সরল রূপরেখায় প্রদর্শন করা হয় তাই পুষ্প সংকেত। পুষ্প সংকেত লিখতে হলে কতকগুলো নির্দিষ্ট বর্ণমালা ও সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে সংকেতের মাধ্যমে ফুলের বিভিন্ন স্তবকের বর্ণনা যেমন— স্তবকের সংখ্যা, স্তবকের সদস্য সংখ্যা, স্তবকের বিভিন্ন সদস্যের বিন্যাস প্রভৃতি জটিল আঙ্গিক বৈশিষ্ট্যগুলোকে সরল রূপরেখায় প্রদর্শন করা হয় তাই পুষ্প সংকেত। পুষ্প সংকেত লিখতে হলে কতকগুলো নির্দিষ্ট বর্ণমালা ও সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে হয় ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের নমুনা উদ্ভিদ-১ এর ধান, গম ও সয়াবিন যা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় ক্যালভিন চক্রের মাধ্যমে (C3 চক্র) কার্বন আত্তীকরণ ঘটায় অর্থাৎ গ্লুকোজ তৈরি করে। নিচে C3 চক্রটি বর্ণনা করা হলো- বায়ুস্থ CO2 ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে প্রবেশ করে রাইবুলোজ ১, ৫ বিসফসফেট-এর সাথে যুক্ত হয়ে সৃষ্টি করে ৬ কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো এসিড। ক্যালভিন চক্রে প্রথম CO, এর গ্রহীতা হলো RUBP। ৬ কার্বন বিশিষ্ট অস্থায়ী কিটো এসিড ভেঙে দুই অণু ৩-ফসফোগ্লিসারিক এসিড উৎপন্ন করে। ATP থেকে একটি ফসফেট গ্রহণ করে ৩ ফসফোগ্লিসারিক এসিড ১, ৩ বিসফসফোগ্লিসারিক এসিডে পরিণত হয়। ১, ৩ বিসফসফোগ্লিসারিক এসিড বিজারিত হয়ে ৩ ফসফো- গ্লিসারাল্ডিহাইড-এ পরিণত হয়। এক্ষেত্রে ১টি ফসফেট হাইড্রোজেন দ্বারা প্রতিস্থাপিত হয়। NADPH + H' বিক্রিয়ায় অংশ গ্রহণ করে এবং NADP হিসেবে মুক্ত হয়। এক অণু ৩-ফসফোগ্লিসারান্ডিহাইড ট্রায়োজ ফসফেট

আইসোমারেজ এনজাইমের সহায়তায় এক অণু ডাইহাইড্রক্সি এসিটোন ফসফেট-এ পরিণত হয় । এক অণু ডাইহাইড্রোক্সি এসিটোন ফসফেট এবং এক অণু ৩ ফসফো গ্লিসারাল্ডিহাইড মিলিতভাবে সৃষ্টি করে এক অণু ফ্রুক্টোজ ১, ৬ বিসফসফেট। ফ্রুক্টোজ ১, ৬ বিসফসফেট এক অণু পানি গ্রহণ করে সৃষ্টি করে ফ্রুক্টোজ ৬-ফসফেট। এখানে এক অণু ফসফেট মুক্ত হয়। ফ্রুক্টোজ ৬-ফসফেট; গ্লিসারাল্ডিহাইড ৩ ফসফেটের সাথে মিলিতভাবে সৃষ্টি করে এক অণু জাইলুলোজ ৫-ফসফেট এবং এক অণু ইরিথ্রোজ ৪-ফসফেট।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নমুনা উদ্ভিদ -১…’ যশোর বোর্ড ২০২১ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”