A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘নগণ্য ভরের একটি…’ ময়মনসিংহ বোর্ড ২০২৪ – পর্যাবৃত্ত গতি, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৮ম অধ্যায় — পর্যাবৃত্ত গতি🔢 সৃজনশীল নং ৪৪🏫 বোর্ড ময়মনসিংহ বোর্ড📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

নগণ্য ভরের একটি স্প্রিং এর এক প্রান্তে 100 gm ভরের একটি বস্তু ঝুলিয়ে দিলে স্প্রিংটি 16 cm প্রসারিত হয়। বস্তুটিকে টেনে ছেড়ে দিলে এটি 10 cm বিস্তারে স্পন্দিত হয়। ভবিষ্যতে এই পর্যবেক্ষণটি চন্দ্রপৃষ্ঠে করা হবে। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে চন্দ্রের ভর ও ব্যাসার্ধের 81 গুণ এবং 4 গুণ। পৃথিবী পৃষ্ঠে g = 9.8 m s-².

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যখন কোনো পর্যায়বৃত্ত গতিসম্পন্ন বস্তুকণা সরল রৈখিক পথে এমনভাবে স্পন্দিত হয় যে, কণার উপর ক্রিয়াশীল বল কণার সাম্যাবস্থানের অভিমুখী হয় এবং এ বলের মান সর্বদা সাম্যাবস্থান হতে কণার সরণের সমানুপাতিক হয় তখন কণার এ জাতীয় গতিকে সরল ছন্দিত স্পন্দন বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে দোলকের দোলনকাল 2s তাকে সেকেন্ড দোলক বলে। এটি সরল দোলকের সূত্রগুলো মেনে চলে। অর্থাৎ এটি হচ্ছে একটি বিশেষ সরলদোলক যার পর্যায়কাল 2 s। অতএব, সেকেন্ড দোলক এক ধরণের সরল দোলক।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, ঝুলানো ভর, m=100gm=0.1 kg

স্প্রিংটির প্রসারণ, x=16 cm=0.16 m

বিস্তার, A=10 cm=0.1 m

 

এখন, - F = - kx

বা, -mg = -kx

বা, gx=km=ω2

বা, gx=km=ω2

আবার, amax=−ω2A

বা বা, amax=−(gx)A=−gx×A=−9.8 m s−20.16 m2×0.1 m∴amax=−6.125 m s−2

 

এখানে ঋণাত্মক চিহ্ন ত্বরণ সরণের বিপরীতমুখী নির্দেশক।

অতএব, উদ্দীপকের সরলছন্দিত স্পন্দনে দোলনরত ঝুলন্ত বস্তুটির সর্বোচ্চ ত্বরণ 6.125 m s-2.

 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কণাটির ক্ষেত্রে,  ω=km

বা, 2πT=km
বা, T=2π mk

এক্ষেত্রে দোলনকাল স্প্রিং ধ্রুবক এবং ঝুলন্ত বস্তুর ভরের উপর নির্ভরশীল। যেহেতু স্প্রিংটির স্প্রিং ধ্রুবক এবং ঝুলন্ত বস্তুটির ভর এই দুইটির কোনটিই পৃথিবী কিংবা চাঁদের উপর নির্ভরশীল নয় সেহেতু দোলনকাল একই থাকবে অর্থাৎ দোলনকালের কোনরূপ পরিবর্তন হবে না।

∴ পৃথিবীপৃষ্ঠ ও চন্দ্রপৃষ্ঠে উক্ত পর্যবেক্ষণটির দোলনকাল,

এখানে,
প্রসারণ, x=16 cm=0.16 m
অভিকর্ষজ ত্বরণ, g=9.8 m s−2

 

T=2π mk=2π×mmgx=2π×mxmg=2π×xg

=2×3.1416×0.16 m9.8 m s−2=0.803 s

অতএব, পর্যবেক্ষণটি চন্দ্রপৃষ্ঠে করলে দোলনকাল পৃথিবীপৃষ্ঠের তুলনায় একই থাকবে। যার মান 0.803 s.

 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘নগণ্য ভরের একটি…’ ময়মনসিংহ বোর্ড ২০২৪ – পর্যাবৃত্ত গতি, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”