| ㅤ | A. Nayan16 Oct 2026 (1 week ago) |
সৃজনশীলঃ ‘অবসরপ্রাপ্ত ফারুক সাহেবের…’ পাঠ্যবইয়ের অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন – যৌবনের গান, গদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)

অবসরপ্রাপ্ত ফারুক সাহেবের কাঁচাপাকা চুল, মুখে বয়সের ছাপ। দেখলে মনে হয় তার যথেষ্ট বয়স হয়েছে। কিন্তু রাস্তার দুই ধারে গাছ লাগানো, রাস্তার গর্ত ভরাট করা প্রভৃতি জনকল্যাণমূলক কাজে নিরবচ্ছিন্ন পরামর্শ প্রদানে তার কোনো ক্লান্তি নেই। এছাড়া পাড়ার ছেলেমেয়েদের নিয়ে বাল্যবিবাহ রোধ, স্কুলগামী মেয়েদের স্কুলে পাঠানো, অসুস্থ রোগীকে হাসপাতালে পাঠানো- এ সমস্ত মানবিক কাজে তিনি সহযোগিতা করে থাকেন। মাদকবিরোধী সামাজিক আন্দোলনে নেতৃত্ব দেন।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ১২
বায়স-ফিঙে গানের পাখিকে তাড়া করে।
➤ 'আমি আজ তাহাদের দলে, যাহারা কর্মী নন- ধ্যানী'- এখানে 'ধ্যানী' বলতে মানবকল্যাণে আত্মনিয়োগকারীদের বোঝানো হয়েছে।
➤ 'যৌবনের গান' প্রবন্ধে লেখক যৌবনের বৈশিষ্ট্য, তারুণ্যের গুরুত্ব এবং বার্ধক্যের বিষয় সম্পর্কে আলোকপাত করেছেন। আমাদের সমাজে দুই শ্রেণির লোককে মানবকল্যাণে আত্মনিয়োগকারী হিসেবে দেখা যায়। এক শ্রেণির লোক সাধনা করে পথ তৈরি করেন। আর এক শ্রেণির লোক সমাজকে সেই তৈরি করা পথে পরিচালিত করেন। প্রথম পথের অভিযাত্রিকদের লেখক বলেছেন ধ্যানী। এরা তাদের মনন ও মেধা দিয়ে সমাজ বিনির্মাণে অবদান রাখেন। এরা জাতির প্রাণশক্তি। এই ধ্যানী লোকদের সমাজসেবা প্রত্যক্ষ নয়। তারা সমাজকে তাদের অর্জনগুলো দান করে যান রক্তপ্রবাহের মতো অত্যন্ত গোপনে গোপনে।
সারকথা: যারা অন্যের কল্যাণ কামনায় নিজের চিন্তা-ভাবনাকে একাগ্রচিত্তে উৎসর্গ করেন তাদেরকে ধ্যানী বলা হয়েছে।
➤ উদ্দীপকের ফারুক সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্যে যৌবনের মাতৃরূপের দিকটি ফুটে উঠেছে।
➤ তরুণরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের কল্যাণে আত্মনিবেদন করে। তারা মানবিক সমাজের কথা ভাবে। উৎসুক ও উদ্গ্রীব থাকে। এই মহতী লোকদের নবরূপ যৌবনধারী বা যৌবনের বাহক বলা হয়।
➤ উদ্দীপকে বয়সে প্রবীণ হলেও এক ব্যক্তির তারুণ্যের চেতনায় সমাজকল্যাণমূলক বিভিন্ন কাজে আত্মনিয়োগের দিকটি তুলে ধরা হয়েছে। তিনি মানবসেবায় ব্রতী হয়ে মানবকল্যাণ সাধনে রাস্তার দুই ধারে সরকারি জমিতে গাছ লাগিয়েছেন। তিনি রাস্তার গর্ত ভরাট করার পদক্ষেপ নিয়েছেন। এছাড়াও তিনি বাল্যবিবাহ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন, মেয়েদের শিক্ষার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। তাঁর এই কর্মকান্ড 'যৌবনের গান' প্রবন্ধে বর্ণিত তরুণদের কাজের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এভাবে উদ্দীপকের ফারুক সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্যে 'যৌবনের গান' প্রবন্ধে প্রতিফলিত যৌবনের মাতৃরূপেরই যথার্থ প্রতিফলন ঘটেছে।
সারকথা: উদ্দীপকের ফারুক সাহেবের চারিত্রিক বৈশিষ্ট্যে 'যৌবনের গান' প্রবন্ধের যৌবনের মাতৃরূপটিই ফুটে উঠেছে।
➤ "বার্ধক্যকে সব সময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না'- উক্তিটি উদ্দীপকের ফারুক সাহেবের চরিত্রে অনেকাংশে প্রতিফলিত হয়েছে।
➤ জীবনযাপনের সময়োপযোগী ধারণাকে সঠিকভাবে রূপ দিতে না পারলে কুসংস্কারের মধ্যে সমাজ আবর্তিত হতে থাকে। তরুণেরা সমাজের এই পশ্চাৎপদ প্রথাকে ভেঙে নতুন ধ্যানধারণার জন্ম দেয়।
➤ 'যৌবনের গান' প্রবন্ধে লেখক তরুণের সংজ্ঞায় বলেছেন, তারুণ্য হচ্ছে বয়স নিরপেক্ষ। চিন্তা-চেতনায় যে আধুনিক তার বয়স যত বেশিই হোক না কেন, সে তরুণ। অন্যদিকে চিন্তা-চেতনায় যে পশ্চাৎপদ তার বয়স যত কমই হোক না কেন সে বার্ধক্যের কঙ্কালে আবদ্ধ। যে সামাজিক উন্নয়ন, মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করে তার বয়স যাই হোক না কেন, সে যৌবনের পূজারি। এই দিক থেকে উদ্দীপকের ফারুক সাহেব প্রবীণ হলেও কর্মতৎপরতায় তরুণ।
➤ 'যৌবনের গান' প্রবন্ধে লেখক তরুণদের যে বৈশিষ্ট্য ও কাজের উল্লেখ করেছেন তার সঙ্গে উদ্দীপকের ফারুক সাহেবের কাজ ও বৈশিষ্ট্য মিলে যায়। কারণ বয়স ফারুক সাহেবকে বার্ধক্যে নিয়ে যেতে পারেনি; বরং যৌবনের মাতৃরূপ আশ্রয় করেছে তার চরিত্রে। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
সারকথা: 'যৌবনের গান' প্রবন্ধে লেখক তরুণদের এ যে বৈশিষ্ট্য ও কাজের উল্লেখ করেছেন তার সঙ্গে উদ্দীপকের ফারুক সাহেবের কাজ ও বৈশিষ্ট্য মিলে যায়। যে বৃদ্ধ হলেও তার মধ্যে আছে উদ্দীপনা। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।