| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘[O°C-এপ্রতিমোলগ্যাসের PV বনাম…’ ২০২৪ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)

[O°C-এপ্রতিমোলগ্যাসের PV বনাম P লেখ]
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১
নাইট্রোজেন ও সালফারের অক্সিএসিড বিশেষ করে নাইট্রিক এসিড (HNO3) এবং সালফিউরিক এসিড (H2SO4) মিশ্রিত বৃষ্টিপাতই এসিড বৃষ্টি।
লুইস মতবাদ অনুসারে, যেসব প্রশম অণু বা আয়ন মুক্তজোড় ইলেক্ট্রন গ্রহণ করতে সক্ষম তাদেরকে লুইস এসিড বলে। FeCl3 যৌগে Fe পরমাণুর অষ্টক অপূর্ণ থাকায় তা উপযুক্ত লুইস ক্ষারক হতে একটি মুক্ত জোড় ইলেকট্রন গ্রহণ করতে পারে। সেজন্য FeCl3 একটি লুইস এসিড।
এখানে,
T=0°C=273K
M= CO_2এর আণবিক ভর=44×10-3 kg
R=8.314JK-1 mol-1
rms বেগ, C=?
আমরা জানি,
rms বেগ
বা,
=393.39 ms-1
A গ্যাস অর্থাৎ, CO2 গ্যাসের rms বেগ 393.39 ms-1
উদ্দীউক অনুসারে, A ও B গ্যাস দুটি বাস্তব গ্যাস। আদর্শ গ্যাসের আচরণ থেকে A ও B গ্যাসের বিচ্যুতির প্রকৃতি সংকোচনশীলতা গুণাঙ্ক বা পেষণ গুণাঙ্ক (z) দ্বারা ব্যাখ্যা করা যায়।
পেষণ গুণাঙ্ক,
এক মোল আদর্শ গ্যাসের ক্ষেত্রে,
আবার, একই তাপমাত্রা ও চাপে এক মোল বাস্তব গ্যাস ও এক মোল আদর্শ গ্যাসের সমীকরণ,
[V°=আদর্শ গ্যাসের মোলার আয়তন]
① কে ② দ্বারা ভাগ করে পাই,
এখানে, z এর মান 1 হতে যত বেশি বা কম হবে বাস্তব গ্যাসটি আদর্শ গ্যাস আচরণ হতে ততই বিচ্যুত হবে।
আদর্শ গ্যাসের ক্ষেত্রে, Z=1 যা, আদর্শ গ্যাস।
A গ্যাসের ক্ষেত্রে,
∴ গ্যাসটি আদর্শ গ্যাস অপেক্ষা বেশি পেষণযোগ্য।
B গ্যাসের ক্ষেত্রে,
∴ গ্যাসটি আদর্শ গ্যাস অপেক্ষা কম পেষণযোগ্য।