A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘অম্বলপুর গ্রাম ও…’ চট্টগ্রাম বোর্ড ২০২৫ – লালসালু, নাটক ও উপন্যাস, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ নাটক ও উপন্যাস🧩 অধ্যায় ২য় অধ্যায় — লালসালু🔢 সৃজনশীল নং ১০৩🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

অম্বলপুর গ্রাম ও আশপাশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় গ্রামের লোকজন সন্তানদেরকে তাদের বাপ-দাদার পেশায় নিয়োজিত রাখতে বাধ্য হয়। শিক্ষিত যুবক সাজেদুল বিষয়টি উপলব্ধি করে গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেয়। গ্রামের মোড়ল কাশেম মিঞা শিক্ষাবিরোধী। কারণ গ্রামের মানুষের সাক্ষরজ্ঞান থাকলে টিপসই নিয়ে জমিজমা দখল নেওয়া, ফসল ভাগের ক্ষেত্রে ঠকানো ইত্যাদি বন্ধ হয়ে যাবে তার। কিন্তু সাজেদুল স্কুল প্রতিষ্ঠার বিষয়ে দৃঢ় সংকল্পবদ্ধ।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

রহিমা অতি সঙ্গোপনে মাজারের নিকট একটি সন্তানের আর্জি জানায়। [প্রশ্নে উল্লিখিত 'মজিদের কাছে' স্থানে 'মাজারের নিকট' হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

"সে ঝংকার মানুষের প্রাণে লাগে, কানে লাগে” বলতে মজিদের কোরআনের আয়াত পড়ার ঝংকারের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
'লালসালু' উপন্যাসে তাহের-কাদেরের বাপের সালিসের দিন সুচতুর মজিদ কোরআনের আয়াত পড়ে তা ব্যাখ্যা করার মাধ্যমে উপস্থিত উৎসুক জনতার মনে ধর্মের ভয় জোগানোর চেষ্টা করে এবং সফলতা লাভ করে। মজিদের সুরেলা গলার ঝংকার দ্বারা ঘরময় যেন ঝংকৃত হচ্ছিল এবং সেই ঝংকার উপস্থিত জনতার কানে বাজছিল এবং প্রাণকে স্পর্শ করছিল।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের সাজেদুলের সাথে 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রের সাদৃশ্য রয়েছে।

 

'লালসালু' উপন্যাসের কাহিনি মহব্বতনগর গ্রামকে কেন্দ্র করে গড়ে উঠেছে। অশিক্ষা, কুশিক্ষা ও কুসংস্কারে আচ্ছন্ন সেই গ্রামের মানুষদের সরল ধর্মবিশ্বাসকে পুঁজি করে অসাধু ধর্মব্যবসায়ী মজিদ নিজের স্বার্থসিদ্ধি করতে চায়। তাই শিক্ষিত যুবক আক্কাস গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করে গ্রামের মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করে তুলতে চায়।

 

উদ্দীপকে দেখা যায়, কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে অম্বলপুর গ্রাম ও আশেপাশের মানুষজন শিক্ষার আলো থেকে বঞ্চিত থেকেছে। তাদের অজ্ঞতা ও অসচেতনতার সুযোগে গ্রামের মোড়ল কাশেম মিঞা দিনের পর দিন তাদের শোষণ করে নিজের স্বার্থসিদ্ধি করে আসছে। এই অসংগতির বিপরীতে দাঁড়িয়ে সচেতন ও শিক্ষিত যুবক সাজেদুল গ্রামের মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করে তুলতে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। 'লালসালু' উপন্যাসেও মহব্বতনগর গ্রামের মানুষদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে আক্কাস একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। সে চায় তার গ্রামের মানুষগুলো আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে মজিদের মতো ধর্মব্যবসায়ী ও ভণ্ডদের যেন পরিহার করতে পারে। তাই বলা যায়, উদ্দীপকের সাজেদুলের সাথে 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্রের সাদৃশ্য রয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

চরিত্রগত দিক থেকে বলা যায় "স্বার্থ ভিন্ন হলেও প্রভাব-প্রতিপত্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কাশেম মিঞা ও মজিদ চরিত্র অভিন্ন"-মন্তব্যটি যথার্থ।
'লালসালু' উপন্যাসের কাহিনি মজিদ চরিত্রকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। শস্যহীন জনবহুল অঞ্চল থেকে দুবেলা দুমুঠো খেয়ে বাঁচার জন্য মহব্বতনগর গ্রামে আশ্রয় নেওয়া মজিদ গ্রামের মানুষদের সরল ধর্মবিশ্বাসকে পুঁজি করে ধর্মব্যাবসা গড়ে তোলে।
উদ্দীপকের মোড়ল কাশেম মিঞা শিক্ষাবিরোধী। কারণ সাধারণ মানুষ শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠলে তারা সচেতন হয়ে উঠবে। তখন তাদেরকে আর শোষণ করা যাবে না। ভুল বুঝিয়ে নিজের স্বার্থসিদ্ধি করা যাবে না। তাই সে গ্রামের মানুষদের শিক্ষার আলো থেকে বঞ্চিত রেখে নিজের স্বার্থসিদ্ধি করে যেতে চায়। একইভাবে 'লালসালু' উপন্যাসেও মজিদ নিজের ভন্ডামির মুখোশ উন্মোচিত হওয়ার আশঙ্কায় আক্কাসকে গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে দেয়নি।
'লালসালু' উপন্যাসের মজিদ নিজের স্বার্থসিদ্ধি করার জন্য গ্রামের | মানুষকে শিক্ষা থেকে দূরে রাখতে চায়। গ্রামের মানুষের অজ্ঞতা, অসচেতনতা ও কুসংস্কারকে পুঁজি করে মজিদ যে ধর্মব্যাবসা গড়ে তুলেছে মানুষ শিক্ষার আলোয় আলোকিত হয়ে উঠলে তার বিনাশ নিশ্চিত। তাই সে সুকৌশলে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার উদ্যোগকে অঙ্কুরে বিনষ্ট করে দেয়। সাধারণ মানুষকে কুসংস্কারে ডুবিয়ে রেখে সে নিজের স্বার্থ হাসিল করে যেতে থাকে দিনের পর দিন। তাই বলা যায়, স্বার্থ ভিন্ন থাকলেও প্রভাব-প্রতিপত্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে কাশেম মিঞা ও মজিদ চরিত্র অভিন্ন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘অম্বলপুর গ্রাম ও…’ চট্টগ্রাম বোর্ড ২০২৫ – লালসালু, নাটক ও উপন্যাস, বাংলা ১ম পত্র (এইচএসসি)”