A. Nayan
A. Nayan
1 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘অমি একটি পাহাড়…’ দিনাজপুর বোর্ড ২০২৫ – তরঙ্গ ও শব্দ, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৬ষ্ঠ অধ্যায়🔢 সৃজনশীল নং: ১৬🏫 বোর্ড: দিনাজপুর বোর্ড📅 সাল: ২০২৫⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

অমি একটি পাহাড় থেকে 18 m দূরে দাঁড়িয়ে শব্দ করে এবং পাহাড়ের দিকে এগিয়ে যায়। ঐ দিন বায়ুতে এবং পানিতে শব্দের বেগ যথাক্রমে 340 m s1 এবং 1480 m s1 ছিল এবং মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য ছিল 1.6 m।

উত্তর:

বিভিন্ন উৎস থেকে উৎপন্ন জোরালো এবং অপ্রয়োজনীয় শব্দ য মানুষের সহনশীলতার মাত্রা ছাড়িয়ে বিরক্তি ঘটায় এবং স্বাস্থ্যের ক্ষতিসাধন করে তাকে শব্দ দূষণ বলে।

উত্তর:

শব্দের তীব্রতা 50 W m2 বলতে বুঝায় যে, শব্দবিস্তারের অভিমুখে লম্বভাবে রাখা 1 m2 ক্ষেত্রফলের মধ্যদিয়ে প্রতি সেকেন্ডে 50 J শব্দশক্তি প্রবাহিত হয়।

উত্তর:

এখানে, বায়ুতে শব্দের বেগ, va=340 m s1

পানিতে শব্দের বেগ, vw=1480 m s1

শব্দের কম্পাঙ্ক f এবং বায়ু ও পানিতে তরঙ্গদৈর্ঘ্য যথাক্রমে λaλw হলে,

λwλa=1.6

বা, VwfVaf=1.6 বা, 1f(1480340)=1.6f=712.5 Hz

এখন, λw=vwf=1480712.5=2.077 m

অতএব, পানিতে শব্দের তরঙ্গদৈর্ঘ্য 2.077 m.

উত্তর:

এখানে, অমি হতে পাহাড়ের দূরত্ব, s = 18 m

বায়ুতে শব্দের বেগ, v=340 m s1

মানুষের শ্রবণানুভূতির স্থায়িত্বকাল, t=0.1 s

এখন, t সময়ে শব্দের অতিক্রান্ত পথ, d=vt=340×0.1=34 m

t সময় পর অমি হতে শব্দ তরঙ্গের দূরত্ব,

d=2 sd=2×1834=2 m

প্রতিধ্বনি শুনতে চাইলে অমির সর্বোচ্চ বেগ v হলে,

d=v×t

বা, v=dt=20.1=20 m s1

সুতরাং, অমি পাহাড়ের দিকে সর্বোচ্চ 20 ms1 বেগে দৌড়ালে প্রতিধ্বনি শুনতে পাবে।

13 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘অমি একটি পাহাড়…’ দিনাজপুর বোর্ড ২০২৫ – তরঙ্গ ও শব্দ, পদার্থবিজ্ঞান (এসএসসি)”