| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘অন্ধকার পর্যায়ে কার্বন…’ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৫ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

অন্ধকার পর্যায়ে কার্বন বিজারণের দুটি গতিপথ রয়েছে। প্রথম গতিপথে তিন ফসফোগ্লিসারিক এসিড এবং দ্বিতীয় গতিপথে অক্সালো এসিটিক এসিড উৎপন্ন হয়।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৯
ফটোফসফোরাইলেশন হলো সূর্যালোকের উপস্থিতিতে ADP এর সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে ATP তৈরির একটি প্রক্রিয়া।
১৯৩৭ খ্রিস্টাব্দে রবিন হিল নামক একজন ইংরেজ প্রাণ রসায়নবিদ একটি পরীক্ষা করেন। তিনি এর অনুপস্থিতিতে পৃথককৃত ক্লোরোপ্লাস্ট, পানি ও কিছু অজৈব জারক তথা হাইড্রোজেন গ্রাহক একত্রে আলোতে রাখেন। ফলে এর অনুপস্থিতিতে কোনো শর্করা তৈরি হয় না, কিন্তু অক্সিজেন নির্গত হয়। রবিন হিলের নামানুসারে একে হিল বিক্রিয়া বলে। এ পরীক্ষা হতে প্রমাণিত হয় যে, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নির্গত অক্সিজেনের উৎস পানি। হিল বিক্রিয়াটি নিম্নরূপ:
অজৈবজারকআলোক্লোরোফিল
উদ্দীপকে উল্লেখিত প্রথম গতিপথটি হলো সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার অন্ধকার পর্যায়ে ক্যালভিন-ব্যাশাম চক্র বা চক্র। নিচে চক্রটির গতিপথ রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা হলো-
উদ্দীপকে উল্লেখিত গতিপথ দুটি হলো সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার অন্ধকার পর্যায়ের ক্যালভিন চক্র বা চক্র এবং হ্যাচ ও স্ল্যাক চক্র বা চক্র। চক্রটি চক্র অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ নিচে তা যুক্তিসহ বিশ্লেষণ করা হলো-
সালোকসংশ্লেষে কেলভিন চক্রে প্রথম স্থায়ী জৈব যৌগ হলো তিন কার্বনযুক্ত ফসফোগ্লিসারিক অ্যাসিড তাই কেলভিন চক্র কে চক্র বলে।হ্যাচ এবং স্ল্যাক চক্রে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ হল 4 কার্বনযুক্ত অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তাই এই চক্রকে চক্র বলা হয়।
চক্র মেসোফিল কোষে হয় কিন্তু চক্র মেসোফিল ও বান্ডলশীথ উভয় কোষে হয়ে থাকে। উদ্ভিদ উচ্চ তাপমাত্রাতে খাপ খাওয়াতে অক্ষম অপরদিকে উদ্ভিদ উচ্চ তাপমাত্রাতে খাপ খাওয়াতে সক্ষম। উদ্ভিদগুলি উদ্ভিদের চেয়ে বেশি দক্ষ। উদ্ভিদের আলোক শ্বসন সম্পন্ন না হওয়ায় কার্বন অণুগুলো বিভিন্ন বিপাকীয় কার্যে অংশগ্রহণ করে থাকে।স্বাভাবিক এর চেয়ে অক্সিজেন বেশি হলে সালোকসংশ্লেষণ এ বাধাগ্রস্থ হয়,কিন্তু উদ্ভিদে অতিরিক্ত অক্সিজেন এর উপস্থিতি সালোকসংশ্লেষণ এ বাধা দেয় না। উদ্ভিদের সালোকসংশ্লেষণ অনেক বেশি হয় তাই চক্র উদ্ভিদের কৃষি ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে।
সুতরাং উপরিউক্ত আলোচনা পরিপ্রেক্ষিতে বলা যায়,কেলভিন চক্র এবং হ্যাচ ও স্ল্যাক এর চক্রের মধ্যে হ্যাচ ও স্ল্যাক এর চক্র বেশি গুরুত্বপূর্ণ।