A. Nayanㅤ
A. Nayan
15 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘অনুজের হস্ত ধরিয়া…’ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ২০২৫ – প্রতিদান, পদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ সাধারণ📚 বই বাংলা📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদ্য🧩 অধ্যায় ১৩তম অধ্যায় — প্রতিদান🔢 সৃজনশীল নং ২২🏢 প্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

অনুজের হস্ত ধরিয়া নিকটে বসাইয়া হাসান বলিতে লাগিলেন, ভাই স্থির হও। আমি আমার বিষদাতাকে চিনি। … যাহা হউক ভাই, আমি তাহার নাম কখনোই মুখে আনিব না। তাহার প্রতি আমার রাগ, হিংসাদ্বেষ কিছুই নাই। ঈশ্বরের নামে শপথ করিয়া বলিতেছি, আমার বিষদাতার মুক্তির জন্য ঈশ্বরের নিকট প্রার্থনা করিব।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

'প্রতিদান' কবিতায় যে কবির কূল ভেঙেছে কবি তার কূল বাঁধেন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

• 'কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর' বলতে কবি অন্যের দ্বারা কষ্ট পেয়েও তাকে প্রতিদানে ভালোবাসা দান করাকে বুঝিয়েছেন।
• 'প্রতিদান' কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতার মধ্যেই প্রকৃত সুখ খুঁজে পেয়েছেন। তিনি প্রতিশোধ ও প্রতিহিংসার বিপরীতে একটি সাম্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশের প্রত্যাশা করেছেন। তাই সারা জীবন ধরে যারা তাঁকে দুঃখ-যন্ত্রণা দিয়েছে তিনি সেসব ভুলে তাদের ভালোবাসা দান করেন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

• উদ্দীপকের হাসানের কর্মকাণ্ডের 'প্রতিদান' কবিতার কবির ক্ষমাশীল গুণাবলি প্রকাশ পেয়েছে।
জগতে নিঃস্বার্থ পরোপকারী মানুষ যেমন আছে, তেমনই চরম অকৃতজ্ঞ ও স্বার্থপর মানুষও আছে। এমন অনেক মানুষ আছে যারা শত দুঃখ-কষ্ট সহ্য করেও প্রতিশোধের বিপরীতে ক্ষমতা ও ভালোবাসার মহান দৃষ্টান্ত স্থাপন করে থাকে।

• 'প্রতিদান' কবিতায় কবি ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরোপকারের মধ্যেই জীবনের প্রকৃত সুখ ও সার্থকতা খুঁজেছেন। কবি অনিষ্টকারীকে কেবল ক্ষমা করেই নয়, বরং প্রতিদান হিসেবে তার উপকার করতে চেয়েছেন। উদ্দীপকে ইমাম হাসান (রা.) তাঁর বিষদাতার পরিচয় জানতে পেরেও ঘৃণার পরিবর্তে সহমর্মিতা প্রকাশ করেছেন। তিনি বিষদাতাকে শুধু ক্ষমাই করেননি, ঈশ্বরের নামে শপথ করে বলেছেন, বিষদাতার মুক্তির জন্য তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। ক্ষমা মহত্ত্বের গুণ। ক্ষমাই পারে এই পৃথিবীর হিংসা-বিদ্বেষপূর্ণ। মানুষকে আলোকিত করতে, ন্যায়পথে ফিরতে। এদিক থেকে উদ্দীপকের হাসান ও 'প্রতিদান' কবিতার করির ক্ষমাতশীল গুণাবলির প্রকাশ ঘটেছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

• উদ্দীপকের বিষদাতা 'প্রতিদান' কবিতার নিষ্ঠুর মানুষদের প্রতিনিধি।- মন্তব্যটি যথার্থ।
• ভালো ও মন্দ উভয় বৈশিষ্ট্যের মানুষই এ সংসারে বিদ্যমান। মন্দ মানুষ সব সময় অন্যের কষ্টের কারণ হয়। আর ভালো মানুষ সহমর্মিতা, উদারতা, ক্ষমাশীলতা ও সুচেতনা অন্যের মধ্যে ছড়িয়ে দেন; অন্যের কল্যাণে নিবেদিত থাকেন।
• উদ্দীপকের বিষদাতা হাসানকে হত্যার উদ্দেশ্যে বিষদান করে, এমন একজন উদার ও মহৎ মানুষ বিষদাতার মতো নিষ্ঠুর মানুষের হীন আচরণের শিকার হন। এমনই নিষ্ঠুর আচরণ 'প্রতিদান' কবিতার কবির সঙ্গে করার কথা প্রকাশ পেয়েছে। সেখানে একশ্রেণির মানুষের কথা বলা হয়েছে যারা কবির ঘর ভেঙেছে, কবির বুকে আঘাত করেছে, কবিকে দিয়েছে বিষে ভরা বাণ, নিষ্ঠুর বাক্যে কবিকে জর্জরিত করেছে।
• উদ্দীপক ও 'প্রতিদান' কবিতা উভয় ক্ষেত্রেই মানুষের নিষ্ঠুর ও অমানবিক আচরণের দিকটি ফুটে উঠেছে, যারা তাদের কর্মকান্ডের মধ্য দিয়ে অন্যকে কষ্ট দিয়েছে। অন্যায়ভাবে আঘাত করেছে। তাই বলা যায়, উদ্দীপকের বিষদাতা 'প্রতিদান' কবিতার নিষ্ঠুর মানুষদের প্রতিনিধি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘অনুজের হস্ত ধরিয়া…’ ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ ২০২৫ – প্রতিদান, পদ্য, বাংলা ১ম পত্র (এইচএসসি)”