A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘ওP,Q,ওR তিনটি সুরশলাকা…’ চট্টগ্রাম বোর্ড ২০১৯ – তরঙ্গ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — তরঙ্গ🔢 সৃজনশীল নং ১৬🏫 বোর্ড চট্টগ্রাম বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

P,Q,ওR তিনটি সুরশলাকা একটি নির্দিষ্ট মাধ্যমে রাখা হলো। P সুরশলাকার 4টি পূর্ণ তরঙ্গদৈর্ঘ্য Q-এর 5টি পূর্ণ তরঙ্গদৈর্ঘ্যের সমান। তাদের মধ্যে কম্পাঙ্কের পার্থক্য 60Hz। কিন্তু R সুরশলাকা দ্বারা সৃষ্ট অগ্রগামী তরঙ্গের সমীকরণ, Y=0.2sin⁡2π(100t−x15) m.

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো বস্তুর নিজস্ব কম্পাঙ্ক আর তার উপর আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের কম্পাঙ্ক সমান হলে বস্তুটি সর্বোচ্চ বিস্তার সহকারে কম্পিত হতে থাকে। এ ধরনের কম্পনকে অনুনাদ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

বেসুরো শব্দ যেগুলোকে আমরা নয়েজ বলি মানুষের মনকে খিটখিটে করে তোলে। এই ধরনের শব্দে দীর্ঘদিন অবস্থান করলে মানুষের রক্তচাপ বেড়ে যেতে পারে। অপরদিকে, সঙ্গীতগুণ শব্দ মানুষের মনে প্রশান্তি সৃষ্টি করে রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। যার ফলে মানুষ নিরাপদে থাকে । অতএব বলা যায়, সঙ্গীতগুণ শব্দ মানুষের মনে প্রশান্তি সৃষ্টি করে নিরাপদে রাখে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ধরি, P ও Q এর তরঙ্গদৈর্ঘ্য যথাক্রমে λ1 ও λ2 এবং

কম্পাঙ্ক যথাক্রমে f1  ও f2

উদ্দীপক অনুসারে, 

4λ1=5λ2

বা, λ1=54λ2

অর্থাৎ, λ1>λ2

∴f2>f1

∴f2−f1=60 Hz

বা, f2=f1+60

আবার, f1λ1=f2λ2

বা, f1×54λ2=f2λ2

বা, f2=54f1

বা, 4f1+240=5f1

∴f1=240 Hz

∴f2=(240+60)Hz=300 Hz

অতএব, P ও Q সুরশলাকার কম্পাঙ্ক যথাক্রম 240Hz300Hz I

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, Y=0.2sin⁡2π(100t−x15)m

Y-কে অগ্রগামী তরঙ্গের আদর্শ সমীকরণ  y=asin⁡2πλ(vt−x)

এর সাথে তুলনা করে পাই,

1λ=115∴λ=15 m

আবার,

vλ=100∴f=100 Hz

বিস্তার, a=0.2m

দেখা যাচ্ছে যে, R সুরশলাকার তরঙ্গের বিস্তার তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্ক যথাক্রমে 0.2m,15m,100Hz এবং তরঙ্গটি ধনাত্মক X অক্ষ বরাবর অগ্রসরমান।

আমরা জানি, সমান বিস্তার তরঙ্গ দৈর্ঘ্য এবং কম্পাঙ্কের দুটি, অগ্রগামী তরঙ্গ বিপরীত দিক থেকে পরস্পর উপরিপাতিত হলে স্থির তরঙ্গ সৃষ্টি হয়।

অতএব, যদি 0.2m বিস্তার, 15m তরঙ্গদৈর্ঘ্য এবং 100Hz কম্পাঙ্কের একটি অগ্রগামী তরঙ্গ ঋণাত্মক X অক্ষ বরাবর চালনা করা যায় তবে R সুরশলাকার তরঙ্গ দ্বারা স্থির তরঙ্গ পাওয়া যাবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘ওP,Q,ওR তিনটি সুরশলাকা…’ চট্টগ্রাম বোর্ড ২০১৯ – তরঙ্গ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”