| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘অপু 20 m…’ Combined ২০১৮ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

অপু 20 m ব্যাসবিশিষ্ট একটি বৃত্তাকার মাঠের চতুর্পার্শ্বে সর্বোচ্চ 30° কোণে কেন্দ্রের দিকে হেলানো অবস্থায় নিরাপদে সাইকেল চালাতে পারে। সে 20 kmh-1বেগে সাইকেল চালাচ্ছিল।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৪
কোনো দৃঢ় বস্তুর উপর বল প্রযুক্ত হলে বস্তুটির মধ্যে কোনো নির্দিষ্ট বিন্দু বা অক্ষের সাপেক্ষে ঘুরবার যে প্রবণতা সৃষ্টি হয় তাকে টর্ক বলে।
কোনো বস্তুকে একটি অমসৃণ তলের উপর দিয়ে টেনে নিয়ে যাওয়ার সময় ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয় । অমসৃণ তলটি অনুভূমিক হলে এই কৃতকাজ বস্তুটির মধ্যে স্থিতিশক্তিরূপে সঞ্চিত হয় না এবং বস্তুটিও কোনো কাজ করার সামর্থ্য লাভ করে না। বস্তুটিকে তার প্রাথমিক অবস্থানে ফিরিয়ে আনার সময় পুনরায় ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। ফলে কৃতকাজ পুনরুদ্ধার করা সম্ভব হয় না। তাই ঘর্ষণ বল অসংরক্ষণশীল বল।
মাঠের পরিধি, C=2πr
= 2 x 3.1416 x 10m
=62.832 m
5 km এর সমান পথ অতিক্রম করতে মাঠের চারদিকে প্রদক্ষিণ সংখ্যা
=79.58 বার
~80
অতএব, 5 km এর সমান পথ অতিক্রম করতে প্রায় 80 বার মাঠ প্রদক্ষিণ করতে হবে।
বাঁকের ব্যাসার্ধ, r = 10 m
বেগ,
উল্লম্বের সাথে সর্বোচ্চ কোণ, θmax=30∘
বেগ দ্বিগুণ করলে অপুর উল্লম্বের সাথে উৎপন্ন কোণ,
বা,
বা,
যেহেতু, θ > θmax অতএব অপু উদ্দীপকে উল্লিখিত মাঠে দ্বিগুণ বেগে ঐ পথ নিরাপদে অতিক্রম করতে পারবে না।