A. Nayan
A. Nayan
31 May 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘অরিশা একটি ভবনের…’ ২০২৬ – কাজ, ক্ষমতা ও শক্তি, পদার্থবিজ্ঞান (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: বিজ্ঞান📚 বই: পদার্থবিজ্ঞান📖 ৩য় অধ্যায়🔢 সৃজনশীল নং: ২৯📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

অরিশা একটি ভবনের ছাদের উপর থেকে 200 gm ভরের একটি ক্রিকেট বলকে ছাদের উপর থেকে মুক্তভাবে নিচের চিত্রের ন্যায় পড়তে দিল। ভবনের নিচে থাকা ইলহান পড়ন্ত বলের গতি পর্যবেক্ষণ করল।

উত্তর:

কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতিশক্তি বলে।

উত্তর:

সুতরাং, কোনো যন্ত্রের কমদক্ষতা 70% বলতে বোঝায় যে, এই যন্ত্রে যদি 100 J শক্তি দেওয়া হয় তাহলে যন্ত্র থেকে লভ্য কার্যকর শক্তি হবে 70 J।

উত্তর:

 

এখানে, উচ্চতা, h=30 m
মনে করি, ভূপৃষ্ঠ হতে x উচ্চতায় P বিন্দুতে বস্তুটির গতিশক্তি বিভবশক্তির দ্বিগুণ হবে।
এখন, P বিন্দুতে বিভবশক্তি, V= mgx
এবং P বিন্দুতে গতিশক্তি,

T=12mvP2=12m{u2+2g(hx)}
=12m{02+2g(hx)}=mg(hx)

শর্তমতে, T=V×2
বা, mg(hx)=mgx×2
বা, hx=2x
বা, 3x=h
বা, x=h3=303=10 m

সুতরাং, ভূপৃষ্ঠ থেকে 10 m উচ্চতায় বলটির গতিশক্তি বিভবশক্তির দ্বিগুণ হবে।

উত্তর:

এখানে, ক্রিকেট বলটির ভর, m = 200gm=0.2 kg
AC=30 m,AB=20 m,BC=3020=10 m
অভিকর্ষজ ত্বরণ, g=9.8 m s2

A বিন্দুতে, বিভবশক্তি, VA=mg×AC=0.2×9.8×30=58.8 J

গতিশক্তি, TA=12mvA2=12 m×02=0 J

A বিন্দুতে মোট শক্তি, EA=VA+TA=58.8+0=58.8 J

B বিন্দুতে, বিভবশক্তি, VB=mg×BC=0.2×9.8×10=19.6 J

গতিশক্তি, TB=12mvB2=12 m×(u2+2 g×AB)

=12×0.2×(02+2×9.8×20)=39.2 J

B বিন্দুতে মোট শক্তি, EB=VB+TB=19.6+39.2=58.8 J

C বিন্দুতে,

বিভবশক্তি, VC=mg×0=0 J

গতিশক্তি, TC=12 mvC2=12 m×(u2+2 g×AC)

=12×0.2×(02+2×9.8×30)=58.8 J

C বিন্দুতে মোট শক্তি, EC=VC+TC=0+58.8=58.8 J

এখানে, EA=EB=EC

সুতরাং, A, B এবং C বিন্দুতে মোট শক্তির পরিমাণ সমান ।

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘অরিশা একটি ভবনের…’ ২০২৬ – কাজ, ক্ষমতা ও শক্তি, পদার্থবিজ্ঞান (এসএসসি)”