A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘P একটি বিশেষ…’ হলিক্রস কলেজ ২০২৬ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — উদ্ভিদ শারীরতত্ত্ব🔢 সৃজনশীল নং ১২১🏢 প্রতিষ্ঠান হলিক্রস কলেজ📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

P একটি বিশেষ শারীরবৃত্তীয় প্রক্রিয়া যার মাধ্যমে জীবকোষের সকল বিপাক প্রক্রিয়া সংগঠনের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হয়। উক্ত প্রক্রিয়ার একটি বিশেষ ধাপ Q যাতে সবচেয়ে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যেসব উদ্ভিদের ক্যালভিন চক্রে ৩ কার্বন বিশিষ্ট ৩- ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয় সেসব উদ্ভিদকে C3 উদ্ভিদ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পত্ররন্ধ উন্মুক্ত ও বন্ধ হওয়ার ক্ষেত্রে pH সম্পর্কিত মতবাদটি হলো বিজ্ঞানী সায়রি এর মতবাদ যিনি প্রথম গ্লুকোজ-শ্বেতসার রূপান্তরের জন্য pH-কে প্রধান নিয়ামক বিবেচনা করেন। নিচে মতবাদটি বিক্রিয়ার মাধ্যমে দেখানো হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের P প্রক্রিয়া দ্বারা মূলত শ্বসন প্রক্রিয়াকে বোঝানো হয়েছে। শ্বসন প্রক্রিয়াটি কোষীয় অঙ্গাণু-মাইটোকন্ড্রিয়াতে সংঘটিত হয়। নিচে মাইটোকন্ড্রিয়ার চিহ্নিত চিত্র অংকন করা হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের Q ধাপটি হলো মূলত শ্বসনের ক্রেবস্ চক্র। ক্রেবস চক্রে বিভিন্ন ধরনের এনজাইম কাজ করে এবং এসকল এনজাইমকে তাদের কাজ তথা বিক্রিয়ার প্রকৃতি অনুযায়ী ভিন্ন ভিন্ন গ্রুপে স্থাপন করা যায়।
এখানে-
ডিহাইড্রোজিনেজ: এ গ্রুপটি হাইড্রোজেন সরিয়ে জারণ বিক্রিয়া ঘটায়। এটি জারণ-বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণকারী অক্সিডো-রিডাক্টেজ শ্রেণির একটি এনজাইম।
সিনথেটেজ: এটি বিভিন্ন ট্রাইফসফেট (ATP/GTP) ব্যবহার করে নতুন যৌগ তৈরি করে। এটি লাইগেজ শ্রেণির এনজাইম।
ডি-কর্বোক্সিলেজ: এটি যৌগ থেকে CO₂ বের করে দেয়। এটি কার্বক্সিলেজ শ্রেণির এনজাইম।
ফিউমারেজ: এটি যৌগের সাথে পানি যোগ করে নতুন যৌগ সৃষ্টি করে। এটি লাইয়েজ (অনার্দ্র-বিশ্লেষণধর্মী) শ্রেণির এনজাইম।
সুতরাং, ক্রেবস চক্রে অংশগ্রহণকারী এনজাইমগুলোকে তাদের বিক্রিয়ার প্রকৃতি অনুযায়ী ভিন্ন ভিন্ন গ্রুপে স্থাপন করা যায়- উক্তিটি যথার্থ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘P একটি বিশেষ…’ হলিক্রস কলেজ ২০২৬ – উদ্ভিদ শারীরতত্ত্ব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”