| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘P – ফুসফুসের…’ ঝিনাইদহ ক্যাডেট কলেজ ২০২৪ – শ্বসন ও শ্বাসক্রিয়া, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

P – ফুসফুসের গঠন ও কার্যকরী একক।
Q- CO2 পরিবহনের সময় আয়নের ভারসাম্য রক্ষা করে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ৫
যে তরল ফুসফুসকে ঘর্ষণজনিত আঘাত থেকে রক্ষা করে তাকে সেরাস ফ্লুইড বলে।
রক্তের হিমোগ্লোবিন বায়ু থেকে সংগৃহীত বিপুল পরিমাণ অক্সিজেন গ্রহণ করে তা দেহের প্রয়োজনীয় বিভিন্ন অংশে পৌঁছে দেয়। কিংবদন্তি রবিন হুডের কার্যক্রমের সাথে হিমোগ্লোবিনের কাজের মিল থাকায় একে রবিন হুড পার্টিকেল বা দেহের রবিন হুড বলা হয়।
উদ্দীপকে উল্লিখিত 'P' অংশটি হলো অ্যালভিওলাস, যা ফুসফুসের গঠন ও কার্যকরী একক। নিচে এর গঠন চিত্রসহ বর্ণনা করা হলো-
এটি ক্ষুদ্র বুদ বুদ সদৃশ বায়ুকুঠুরি। এদের প্রাচীরে কৈশিক জালিকা নিবিড়ভাবে অবস্থান করে। পালমোনারি ধমনি থেকে এদের উৎপত্তি ঘটে এবং পুনরায় মিলে পালমোনারি শিরা গঠন করে। এদের প্রাচীর চ্যাপ্টাকৃতির স্কোয়ামাস এপিথেলিয়াল কোষ দ্বারা গঠিত। এছাড়া প্রাচীরে কিছু স্থিতিস্থাপক কোলাজেন সূত্রক থাকে, যে কারণে অ্যালভিওলাসের সংকোচন-প্রসারণ ঘটে থাকে। অ্যালভিওলাসের প্রাচীরে কিছু বিশেষ কোষ থাকে যারা সারফেকট্যান্ট নামক ডিটারজেন্টের অনুরূপ ফসফোলিপিড রাসায়নিক পর্দা নিঃসরণ করে। সারফেকট্যান্ট সারফেস টেনশন হ্রাস করে অ্যালভিওলাসের স্ফীত অবস্থা বজায় রাখতে সাহায্য করে। অ্যালভিওলাসের প্রাচীরে ফ্যাগোসাইটিক অ্যালভিওলার ম্যাক্রোফেজ থাকে। এ ম্যাক্রোফেজ অণুজীবসহ বহিরাগত বস্তু বিনষ্ট করে।
উদ্দীপকে উল্লিখিত 'Q' প্রক্রিয়াটি হলো ক্লোরাইড শিফট বিক্রিয়া। নিচে প্রক্রিয়াটি বিশ্লেষণ করা হলো-
CO2-এর বেশিরভাগই (৬৫%) রক্তে বাই কার্বনেট রূপে পরিবাহিত হয়। HCO3- লোহিত রক্তকণিকার K+ এর সাথে সংযুক্ত হয়ে পটাশিয়াম বাইকার্বনেট গঠন করে। কিছু বাই কার্বনেট আয়ন লোহিত কণিকা থেকে বের হয়ে রক্তরসে চলে আসে এবং Na+ এর সাথে সংযুক্ত হয়ে সোডিয়াম বাইকার্বনেট (NaHCO3) গঠন করে। এভাবে সৃষ্ট KHCO3 ও NaHCO3 রক্ত দ্বারা পরিবাহিত হয়। লোহিত রক্তকণিকা থেকে যত অণু HCO3- রক্তরসে আসে তত অণু CI- রক্তরস থেকে লোহিত কণিকায় প্রবেশ করে। একেই ক্লোরাইড শিফট বিক্রিয়া বলা হয়। এ বিক্রিয়াটিতে লোহিত রক্তকণিকা থেকে বাই কার্বনেট আয়ন রক্তরসে প্রবেশ করার ফলে ভারসাম্য রক্ষার জন্য ক্লোরাইড আয়ন রক্তরস থেকে লোহিত রক্তকণিকায় প্রবেশ করে। এর ফলে CO2 পরিবহনের সময় রক্তে আয়নের ভারসাম্য রক্ষিত হয়।