A. Nayan
A. Nayan
18 Jun 2026 (3 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘P-Gnetum এ প্রাপ্ত…’ কুমিল্লা বোর্ড ২০২৪ – সমন্বয়, জীববিজ্ঞান (এসএসসি)


Listen to this article
🏫 বোর্ড: কুমিল্লা বোর্ড📅 সাল: ২০২৪⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

P-Gnetum এ প্রাপ্ত জটিল টিস্যু

Q-অ্যাক্সন, ডেনড্রাইট সমৃদ্ধ কোষ

উত্তর:

কোষের সাইটোপ্লাজমে দীর্ঘ ও ফাপা প্রায় ২৫ mµ ব্যাসসম্পন্ন যেসব ক্ষুদ্র ক্ষুদ্র নলাকার উপাদান দেখা যায় তাই মাইক্রোটিউবিউল।

উত্তর:

বহুকোষী জীবের দেহ গঠনে যেসব কোষ অংশগ্রহণ করে তাদের দেহকোষ বলে। মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয়। আবার একটি কোষের নিউক্লিয়াস দুই সেট ক্রোমোজোম বিশিষ্ট হলে তাকে বলা হয় ডিপ্লয়েড। দেহকোষে দুই সেট ক্রোমোজোম থাকায় দেহকোষ ডিপ্লয়েড।

উত্তর:

উদ্দীপকে 'P' হলো Gnetum এ প্রাপ্ত জটিল টিস্যু, যা ভেসেলকে নির্দেশ করছে। নিচে ভেসেলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করা হলো-

ভেসেল কোষগুলো খাটো চোঙের মতো। কোষগুলো একটির মাথায়-আরেকটি সজ্জিত হয় এবং প্রান্তীয় প্রাচীরটি গলে গিয়ে একটি দীর্ঘ নলের মতো অঙ্গের সৃষ্টি করে। এর ফলে কোষরসের উপরে ওঠার জন্য একটি সরু পথ সৃষ্টি হয়ে যায়। প্রাথমিক অবস্থায় এ কোষগুলো প্রোটোপ্লাজমপূর্ণ থাকলেও পরিণত বয়সে এরা মৃত এবং প্রোটোপ্লাজমবিহীন হয়। ভেসেলের প্রাচীর ট্রাকিডের মতো বিভিন্নরূপে পুরু হয়, যেমন- সোপানাকার, সর্পিলাকার, বলয়াকার, কূপাঙ্কিত ইত্যাদি। ভেসেল সাধারণত কয়েক সেন্টিমিটার লম্বা হয়। তবে বৃক্ষ বা আরোহী উদ্ভিদে আরও অনেক লম্বা হতে পারে। এদের প্রধানত গুপ্তবীজী উদ্ভিদের সব অঙ্গে দেখা যায়। নগ্নবীজী উদ্ভিদের মধ্যে উন্নত উদ্ভিদ, যেমন নিটামে (Gnetum) প্রাথমিক পর্যায়ের ভেসেল থাকে।

উত্তর:

উদ্দীপকে 'Q' নির্দেশিত অঙ্গটি হলো স্নায়ুকোষ বা নিউরন। নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক। নিউরন দেহের বিভিন্ন অঙ্গের নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে তা বিশ্লেষণ করা হলো-

আমাদের সমগ্র দেহের বিভিন্ন কাজের সুসংবদ্ধতার জন্য প্রয়োজন লক্ষ লক্ষ কোষের সমন্বয় সাধন। দেহের বিভিন্ন অঙ্গের কাজের সমন্বয় সাধনের জন্য স্নায়ুতন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেহ চলে পরিবেশের উদ্দীপনা ও সাড়া জাগানোর ফলে। দেহের বাইরের জগত হলো বাহ্যিক পরিবেশ এবং দেহের ভেতর হলো অভ্যন্তরীণ পরিবেশ। বাহ্যিক পরিবেশের উদ্দীপক হলো আলো, গন্ধ, স্বাদ এবং স্পর্শ। এসব চোখ, কান, নাক, জিহ্বা এবং চর্মের অনুভূতিবাহী স্নায়ুপ্রান্তে উদ্দীপনা জাগায়। অভ্যন্তরীণ পরিবেশের উদ্দীপক হলো চাপ, তাপ ও বিভিন্ন রাসায়নিক বস্তু। এরা অভ্যন্তরীণ অঙ্গের কেন্দ্রমুখী প্রান্তে উদ্দীপনা সৃষ্টি করে। যেকোনো উদ্দীপক অনুভূতি ও কেন্দ্রমুখী স্নায়ুতন্ত্রে তাড়না সৃষ্টি করে। এই তাড়না মস্তিষ্কে পৌঁছে। মস্তিষ্কে সিদ্ধান্ত নিয়ে আজ্ঞাবাহী বা মোটরস্নায়ু যোগে তাড়না পাঠিয়ে পেশি কিংবা গ্রন্থিতে সাড়া জাগায় ও কোনো কাজ করতে সাহায্য করে।

তাই বলা যায়, নিউরন বিভিন্ন অঙ্গের নিয়ন্ত্রণ ও সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

6 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘P-Gnetum এ প্রাপ্ত…’ কুমিল্লা বোর্ড ২০২৪ – সমন্বয়, জীববিজ্ঞান (এসএসসি)”