A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘P-মানুষের II নং…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৬ – সমন্বয় ও নিয়ন্ত্রণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৮ম অধ্যায় — সমন্বয় ও নিয়ন্ত্রণ🔢 সৃজনশীল নং ২০🏢 প্রতিষ্ঠান রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

P-মানুষের II নং করোটিক স্নায়ু
Q-মানুষের VIII নং করোটিক স্নায়ু

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৮

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো প্রাণীর বৈজ্ঞানিক নামের গণ ও প্রজাতি অংশের নাম একই হতে পারে। যেমন- Catla catla। এ অবস্থাকে টটোনিম বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রতিটি নিরেট অস্থি অসংখ্য অস্থিক-একক নিয়ে গঠিত। নিরেট অস্থি গঠনকারী এরূপ এককগুলোকে হ্যাভারসিয়ান তন্ত্র বলে। প্রতিটি হ্যাভারসিয়ান তন্ত্র একটি পাতলা এবং ক্যালসিয়াম সমৃদ্ধ ভিত্তিবস্তু ও স্বল্প পরিমাণ কোলাজেনের তৈরি সিমেন্ট সদৃশ গঠন দ্বারা পরিবেষ্টিত থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত "P" স্নায়ু দ্বারা অপটিক স্নায়ুকে বুঝানো হয়েছে এবং অপটিক স্নায়ুযুক্ত সংবেদী অঙ্গটি হলো মানব চক্ষু। নিচে মানব চক্ষুর লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত "Q" দ্বারা মানুষের (VIII) নং করোটিক স্নায়ু অডিটরি স্নায়ুকে বুঝানো হয়েছে এবং অডিটরি স্নায়ুযুক্ত সংবেদী অঙ্গটি হলো মানব কর্ণ বা কান। কান যেভাবে শ্রবণে ভূমিকা পালন করে তা নিচে বিশ্লেষণ করা হলো-

বহিঃকর্ণের পিনায় সংগৃহীত শব্দতরঙ্গ বহিঃঅডিটরি মিটাসে প্রবেশ করে টিমপেনিক পর্দাকে আঘাত করলে তা কেঁপে উঠে। কাঁপনে মধ্যকর্ণে অবস্থিত ম্যালিয়াস, ইনকাস ও স্টেপিস অস্থি তিনটি এমনভাবে আন্দোলিত হয় যার ফলে প্রথমে ফেনেস্ট্রা ওভালিসের পর্দা ও পরে অন্তঃকর্ণের ককলিয়ার পেরিলিম্ফে কাঁপন সৃষ্টি হয়। পেরিলিম্ফে কাঁপন হলে ককলিয়ার অর্গান অব কর্টি-র সংবেদী রোম কোষগুলো উদ্দীপ্ত হয়ে স্নায়ু আবেগের সৃষ্টি করে। এ আবেগ অডিটরি স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের শ্রবণকেন্দ্রে বাহিত হলে মানুষ শুনতে পায়। এরপর বাকি শব্দতরঙ্গ ফেনেস্ট্রা রোটান্ডা পর্দার মাধ্যমে মধ্যকর্ণে চলে আসে এবং প্রশমিত হয়ে যায়। মাত্রা অনুযায়ী শব্দ উচ্চ, মধ্যম ও নিম্নমাত্রায় হয়ে থাকে। এসব মাত্রা গ্রহণের জন্য ককলিয়ার স্ক্যালা মিডিয়ায় বিশেষ স্থান রয়েছে। যেমন- উচ্চমাত্রা গ্রহণে ফেনেস্ট্রা রোটান্ডা সংলগ্ন অংশ। মধ্যম মাত্রা গ্রহণে মাঝামাঝি অংশ এবং নিম্নমাত্রা গ্রহণে শীর্ষের কাছাকাছি অংশ। নিচে শ্রবণের রূপরেখা দেখানো হলো-

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘P-মানুষের II নং…’ রাজউক উত্তরা মডেল কলেজ ২০২৬ – সমন্বয় ও নিয়ন্ত্রণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”