| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘P অঙ্গাণু: প্রোটিন…’ বরিশাল বোর্ড ২০২২ – কোষ ও এর গঠন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

P অঙ্গাণু: প্রোটিন তৈরির কারখানা।
Q অঙ্গাণু: আত্মঘাতী থলিকা।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ১
কোষ হলো জীবদেহের গঠন ও কাজের একক।
মাইটোকন্ড্রিয়া কে কোষের শক্তি ঘর বলে।
শক্তি উৎপাদনের গুরুত্বপূর্ণ ধাপ, ক্রেবস চক্রের বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়। ক্রেবস চক্রে অংশগ্রহণকারী সব উৎসেচক এতে উপস্থিত থাকায় এ বিক্রিয়াগুলো মাইটোকন্ড্রিয়াতেই সম্পন্ন হয়।ক্রেবস চক্রে সর্বাধিক শক্তি উৎপাদিত হয়। এজন্য মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র বা পাওয়ার হাউস বলা হয়।
উদ্দীপকের P অঙ্গাণুটি হলো প্রোটিন তৈরির কারখানা অর্থাৎ রাইবোজোম।
নিচে এর গঠন ব্যাখা করা হলো-
রাইবোসোম প্রধানত উপ-বৃত্তাকার তবে সামান্য চ্যাপ্টা। রাইবোসোম প্রধানত বহু প্রকার প্রোটিন ও rRNA দিয়ে তৈরি। রাইবোসোমের বহু প্রোটিন মূলত এনজাইম। রাইবোসোম দুইটি উপএককে বিভক্ত, যথা ছোট উপ-এককঃ এতে মস্তক, পাদদেশ এবং মঞ্চ-এ তিনটি অংশ থাকে।
বড় উপ-এককঃ এটিতে চূড়া, বৃত্ত এবং কেন্দ্রীয় স্ফীত অংশ-এ তিনটি অংশ থাকে ।
উদ্দীপকের Q অঙ্গাণুটি হলো লাইসোসোম।একে আত্নঘাতী থলিকা বলা হয়।
লাইসোসোম কোষের সাইটোপ্লাজমে অবস্থিত। এটি দ্বি-স্তরবিশিষ্ট এবং লিপো-প্রোটিন মেমব্রন দ্বারা আবৃত। এটি প্রাণী কোষে পাওয়া যায়।
লাইসোসোম অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে।যেমন-
১) এরা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে।
২) বিগলনকারী এনজাইমসমূহকে আবদ্ধ করে রেখে এটি কোষের অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে।
৩) লাইসোসোম অন্তঃকোষীয় পরিপাক কাজে সাহায্য করে।
৪) এরা জীবদেহের অকেজো কোষসমূহকে অটোলাইসিস পদ্ধতিতে ধ্বংস করে বলে এদের আত্মঘাতী থলিকা বা স্কোয়াড বলা হয়।
৫) কোষ বিভাজনকালে এরা কোষীয় ও নিউক্লীয় আবরণী ভাঙ্গতে সাহায্য করে।
৬) এরা কোষে কেরাটিন প্রস্তুত করে।
৭) টিস্যু বিগলনকারী অ্যাসিড ফসফেটেজ এনজাইম থাকে
৮) শুক্রাণুর লাইসোসোম নিঃসৃত হায়ালিউরোনিডেজ এনজাইম ডিম্বাণুর আবরণের অংশবিশেষের বিগলন ঘটায়।
সুতরাং বলা যায়, লাইসোসোম অনেক গুরুত্বপূর্ণ।