A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘P ও Q…’ কুমিল্লা বোর্ড ২০২২ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — নিউটনীয় বলবিদ্যা🔢 সৃজনশীল নং ৩৭🏫 বোর্ড কুমিল্লা বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

P ও Q দুটি গোলকের ভর যথাক্রমে 0.025 kg ও 0.05 kg | P ও Q গোলকদ্বয়কে 2টি পৃথম সুতার সাহায্যে বেঁধে যথাক্রমে 0.909 m ও 0.709 m ব্যাসার্ধের বৃত্তাকার পথে আনুভূমিকভাবে মিনিটে 30 বার ঘুরানো হচ্ছে। সুতাটি সর্বোচ্চ 0.275 N বল সহ্য করতে পারে ।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

টর্কঃ কোন বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং কণার উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে ঐ বিন্দু বা অক্ষের সাপেক্ষে কণাটির উপর প্রযুক্ত টর্ক বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোন মোটর বা রেলগাড়ি যখন বাঁক নেয়,  তখন এ বাঁকা পথে ঘুরার জন্য একটি কেন্দ্রমুখী বলে প্রয়োজন হয়। এ কেন্দ্রমুখী বল না পেলে গাড়ি জড়তার কারণে বাঁকা পথে স্পর্শক বরাবর চলে যাবে। গাড়ি উল্টেও যেতে পারে। সমতল পথে বাক নেওয়ার সময় গাড়ির চাকা ও রাস্তার মধ্যবর্তী ঘর্ষণ বল এ কেন সরবরাহ করে।  কিন্তু ঘর্ষণ বলের মান খুব কম হওয়ায় গাড়ি বেশি জোরে বাক নিতে পারে না। বেশি জোরে বাক নিতে চাইলে কেন্দ্রমুখী বলার মান বাড়াতে হবে। আর সেজন্য বাকের মুখে রাস্তার তলকে অনুভূমিক তলের সাথে হেলিয়ে রাখতে হয় যাতে রাস্তার বাইরে দিক ভিতরে দিকে চেয়ে উঁচুতে থাকে, একে ঢাল বা ব্যাংকিং বলে। কেন্দ্রমুখী বল দেওয়াটাই এর প্রধান উদ্দেশ্য।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

P গোলকের ক্ষেত্রে, ভর, m = 0.025 kg

গোলকের ব্যাসার্ধ, r = 0.909 m
সময়, t = 1 মিনিট = 60 s
ঘূর্ণন সংখ্যা, N = 30
কৌণিক ভরবেগ, L = ?

আমরা জানি,

L=Iω

=mr2×(2πNt)

=0.025 kg×(0.909 m)2×(2×3.1416×30rad60 s)

=64.896×10−3 kg m2 s−1

অতএব, P গোলকের কৌণিক ভরবেগ 64.896 × 10-3 kg m²s-¹।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

বস্তুর ভর, m₁ = 0.025 kg

সুতার দৈর্ঘ্য তথা ব্যাসার্ধ, r₁ = 0.909 m

ঘূর্ণন সংখ্যা, N₁ = 30

সময়, t = 60 sec

সুতার টান, F₁ = ?

P গোলকের ক্ষেত্রে, সুতার টান,
F₁ = ঘূর্ণায়মান বস্তুর কেন্দ্রবিমুখী বল 

=m1ω12r1=m1(2πN1t)2r1=0.025×(2π×3060)2×0.909=0.224 N

এখানে, বস্তুর ভর, m₂ = 0.05 kg

সুতার দৈর্ঘ্য তথা ব্যাসার্ধ, r2 = 0.709 m

ঘূর্ণন সংখ্যা, N2 = 30

সুতার টান, F₂ = ?

Q গোলকের ক্ষেত্রে,

সুতার টান,

F2=m2(2πN2t2)2r2=0.05×(2π×3060)2×0.709=0.349 N

সুতাটি সর্বোচ্চ 0.275 N বল সহ্য করতে পারে। Q গোলকের সুতার টান 0.349 N যা 0.275 N হতে বেশি তাই Q গোলকটির সুতা ছিড়ে যাবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘P ও Q…’ কুমিল্লা বোর্ড ২০২২ – নিউটনীয় বলবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”