| ㅤ | A. Nayan12 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘P ও Q…’ ঢাকা বোর্ড ২০১৯ – অণুজীব, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)

P ও Q অণুজীব। P দেখতে ব্যাঙাচি আকৃতির এবং DNA বিদ্যমান। Q অণুজীব এককোষী ও আদিকেন্দ্রিক।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৪
এনজাইমের প্রোসথেটিক গ্রুপটি কোন জৈব রাসায়নিক পদার্থ হলে তাকে কো-এনজাইম বলে।
ম্যালেরিয়া জীবাণুর তথা plasmodium vivax এর জীবনচক্র সম্পন্ন করতে দুইটি পোষকের প্রয়োজন হয়। যথা - মানুষ ও মশকী।এ পরজীবির মাধ্যমিক পোষক মানুষ। কারণ মানুষের যকৃত ও লোহিত রক্ত কণিকায় এ জীবাণুর অযৌন জনন ঘটে। Anopheles গণভুক্ত মশকীর দেহে জীবাণুর যৌন জনন সম্পন্ন হয় বলে মশকী এ পরজীবির মুখ্য পোষক । এই যৌন ও অযৌন জনন সম্পন্ন করতে সুতরাং পূ্র্ণাঙ্গ জীবনচক্র সম্পন্ন করার জন্য ম্যালেরিয়া জীবানুর দুইটি পোষকের প্রয়োজন হয় ।
উদ্দীপকের P হচ্ছে ব্যাঙাচি আকৃতির অর্থাৎ এটি একটি ভাইরাস যার নাম T2 ব্যাকটেরিওফায । নিচে T2 ব্যাকটেরিওফায়ের চিত্রসহ গঠন বর্ণনা করা হলো-
মাথা : T2 ফাযের মাথাটি স্ফীত এবং ষড়ভুজাকার। মাথার আবরণটি প্রোটিনের ক্যাপসিড এবং একটি DNA অণু প্যাচানো অবস্থায় থাকে। T2-ফাযের DNA-দ্বি-সূত্রক ।
লেজ : মাথার নিচে একটি সরু ও দীর্ঘ ফাঁপা নলাকার লেজ থাকে। লেজ ও মাথার সংযোগস্থলে চাকতির মতো একটি কলার থাকে। লেজের শেষ প্রান্তে কয়েকটি স্পাইকযুক্ত একটি বেসপ্লেট থাকে। এ বেসপ্লেটের সাথে ৬টি স্পর্শক তন্তু সংযুক্ত থাকে ।
উদ্দীপকের Q এককোষী অণুজীব হলো ব্যাকটেরিয়া। কৃষিক্ষেত্রে এটির ভূমিকা অপরিসীম ।
নিচে কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়ার ভূমিকা বিশ্লেষণ করা হলো—
১.মাটির উর্বরতা বৃদ্ধিতে : মাটির উর্বরতা বৃদ্ধিতে ব্যাকটেরিয়ার অবদান অনেক। মাটির জৈব পর্দাথ সঞ্চয়ে ব্যাকটেরিয়ার অনেক ভূমিকা আছে। ব্যাকটেরিয়া মাটির উপাদান হিসেবেও কাজ করে। নানবিধ আবর্জনা হতে পচন প্রক্রিয়ার মাধ্যমে ব্যাকটেরিয়া জৈব সার ও জৈব গ্যাস প্রস্তুত করে।
২.নাইট্রোজেন সংবন্ধনে : Azotobacter, Pseudomonas, Clostridium প্রভৃতি ব্যাকটেরিয়া সরাসরি বায়ু হতে নাইট্রোজেন গ্রহণ করে নাইট্রোজেন যৌগ পদার্থ হিসেবে মাটিতে স্থাপন করে, ফলে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। Rhizobium ব্যাকটেরিয়া সিম জাতীয় উদ্ভিদের মূলের নডিউলে নাইট্রোজেন সংবন্ধন করে থাকে।
৩.পতঙ্গনাশক হিসেবে : কিছু ব্যাকটেরিয়া, যেমন-Bacillus thuringiensis ইত্যাদি বিভিন্ন প্রকার পতঙ্গ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয়।
৪.নাইট্রিফিকেশন: ব্যাকটেরিয়া অ্যামোনিয়াকে নাইট্রাইটে পরিণত করে নাইট্রিফিকেশনেও সাহায্য করে
৫.ফলন বৃদ্ধিতে : কিছু বিশেষ ব্যাকটেরিয়া প্রয়োগ করে ধানের উৎপাদন এবং গমের উৎপাদন বাড়ানো সম্ভব হয়েছে।
সুতরাং বলা যায়, কৃষিক্ষেত্রে ব্যাকটেরিয়া অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে।