A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘P Q R…’ ময়মনসিংহ বোর্ড ২০২২ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন🔢 সৃজনশীল নং ৩৯🏫 বোর্ড ময়মনসিংহ বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

P Q R প্রতীকী মৌল তিনটি প্রত্যেক পর্যায় সারণির ২য় পর্যায়ভুক্ত।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

হুন্ডের নীতিটি হলো— একই শক্তিসম্পন্ন বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক সংখ্যায় অযুগ্ম বা বিজোড় অবস্থায় থাকতে পারে। এসব অযুগ্ম ইলেকট্রনের স্পিন একইমুখী হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

সিলভার হ্যলাইড সমূহের ক্ষেত্রে AgF থেকে AgI পর্যন্ত দ্রাব্যতা কমতে থাকে। AgF পানিতে দ্রবণীয় কিন্তু AgCl পানিতে অদ্রবনীয় । কারণ F- আয়নটি Cl- আসনের তুলনায় অতন্ত ক্ষুদ্র । বৃহদাকার আয়ন হওয়ায় Cl- ইলেকট্রন মেঘ অধিকতর পোলারিত এবং AgF এর তুলনার AgCl অধিতর সমযেজী বৈশিষ্ট্য প্রকাশ করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

CCl4 যৌগের হাইব্রিডাইজেশনঃ 

স্বাভাবিক অবস্থায়ঃ 1s2 2s2 2px1 2py1 2pz0    

উত্তেজিত অবস্থায়ঃ 1s2 2s1 2px1 2py1 2pz1

Cl(17)=1s2 2s2 2p6 3s2 3px2 3py2 3pz1

কার্বন পরমাণুর 4 টি sp3 হাইব্রিড অরবিটালের সাথে 4টি Cl পরমাণুর 3pz1 অরবিটালের পৃথকভাবে সংযুক্তির ফলে ৪ টি (C-Cl) সিগমা বন্ধন উৎপন্ন হয় ও CCl4 অণু সৃষ্টি হয়। এতে CCl4 অণুর ৪টি বন্ধন প্রকৃতি একই হয় ও চতুস্তলকীয় হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

P, Q, R মৌল তিনটি যথাক্রমে কার্বন(C), নাইট্রজেন(N), অক্সিজেন(O)।

PH4,QH3,RH2 যৌগগুলো যথাক্রমে CH4,NH3,H2O  

কেন্দ্রীয় পরমাণুর সংকরিত অবস্থা

এখানে কেন্দ্রিয় পরমাণুর সংকরায়ন একই। CH4 এ কার্বনের ৪ টি sp3 সংকর অরবিটালের সাথে ৪ টি H- পরমাণুন s অরবিটাল অধিক্রমণ করে ৪ টি কার্বন হাইড্রোজেন (C-H) সিগমা বন্ধন গঠন করে। যেহেতু sp3 সংকরণ তাই শর্তসাপেক্ষে অণুর আকৃতি চতুস্তলকীয় ও বন্ধন কোণ 109.5° ।

NH3 অনুতে N পরমাণুর শেষ কক্ষপথে ৩ টি বিজোড় e- আছে। ৩টি H- পরমাণুর শেষ খোলকের ১টি করে e- N এর সাথে মুক্ত হয়ে যেহেতু sp3 করণের মাধ্যমে NH3 হয়। NH3 অণুতে ১ টি নিঃসঙ্গ e- এ ও আকৃতি চতুস্তলকীয় না হয়ে ত্রিকোনাকার পিরামিড ও বন্ধন কোন 107° হয়।

আবার H2O তে sp3 বিদ্যমান। কিন্তু এখানে ২টি মুক্তজোড় e- থাকায় বিকর্ষন বেড়ে যায়। ও আকৃতি কৌনিক উল্টা V হয় ও বন্ধন কোণ 104.5° হয়।

অর্থাৎ CH4,NH3,H2O এর কেন্দ্রীয় পরমাণুর সংকরণ একই হলেও বন্ধন কোন ভিন্ন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘P Q R…’ ময়মনসিংহ বোর্ড ২০২২ – মৌলের পর্যাবৃত্তিক ধর্ম ও রাসায়নিক বন্ধন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”