A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘পানিপূর্ণ একটি চৌবাচ্চার…’ দিনাজপুর বোর্ড ২০২৪ – কাজ শক্তি ক্ষমতা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৫ম অধ্যায় — কাজ শক্তি ক্ষমতা🔢 সৃজনশীল নং ৩৬🏫 বোর্ড দিনাজপুর বোর্ড📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

পানিপূর্ণ একটি চৌবাচ্চার ব্যাসার্ধ 2 মিটার ও উচ্চতা 20 মিটার। চৌবাচ্চাটির অর্ধেক পানিশূন্য করতে 75% কর্মদক্ষতা সম্পন্ন একটি পাম্পের 20 মিনিট সময় লাগে।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং কণার উপর প্রযুক্ত বলের ভেক্টর গুণফলকে ঐ বিন্দু বা অক্ষের সাপেক্ষে কণাটির উপর প্রযুক্ত টর্ক বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে বল কোনো বস্তুর উপর ক্রিয়া করলে তাকে যেকোনো পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থানে আনলে বল কর্তৃক কাজ শূন্য হয়, তাকে সংরক্ষণশীল বল বলে। অভিকর্ষ বল একটি সংরক্ষণশীল বল।

ধরি, m ভরের একটি বস্তুকে A বিন্দু হতে B বিন্দুতে আনা হলো (চিত্র)। এর ফলে বস্তুটির উল্লম্ব সরণ হলো h । বস্তুটির স্থানান্তর 'নিং বা ২নং বা 3নং যেকোনো পথে হোক না কেন প্রত্যেক পথেই অভিকর্ষীয় বল F = mg খাড়া নিচের দিকে ক্রিয়া করে। বস্তুটিকে যেকোনো পথে A হতে B-তে আনলে অভিকর্ষ বল দ্বারা প্রতিটি পথেই সম্পন্ন কাজ হবে, W₁= -mgh ।

আবার, বস্তুটিকে যেকোনো পথে B বিন্দু হতে A বিন্দুতে স্থানান্তর করা হলে, অভিকর্ষ বল দ্বারা কৃত সম্পন্ন কাজ হবে, W2=mgh

∴ A হতে B তে যেয়ে আবার A তে আসতে মোট কৃতকাজ,

W=W1+W2=−mgh+mgh=0

 

অর্থাৎ যেকোনো গতিপথের ক্ষেত্রেই মোট কৃতকাজ শূন্য হয়। সুতরাং সংরক্ষণশীল বল বস্তুর গতিপথের উপর নির্ভর করে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, চৌবাচ্চার ব্যাসার্ধ, r=2 m
গভীরতা, h=20 m
পানির ঘনত্ব, ρ=1000 kg m−3

চৌবাচ্চার পানির ভর,

বাবাm=Vp=πr2hρ বা, m=3.1416×(2 m)2×20 m×1000 kg m−3 বা, m=251328 kg

 

অর্ধেক পানির ভর,  m′=m2=251328 kg2=125664 kg

অর্ধেক গভীরতা, h′=20 m2=10 m
অর্ধেক গভীরতার গড় সরণ, h1′=10 m2=5 m
সময়, t=20 min=20×60 s=1200 s

 

পাম্পের কার্যকর ক্ষমতা, P′=m′gh⊥′t=125664 kg×9.8 ms−2×5 m1200 s

=5131.28 W

 

কর্মদক্ষতা, η=75%=0.75
প্রদত্ত ক্ষমতা, P= ?
আমরা জানি, η= 'P' P
বা, P=P′η=5131.28 W0.75,
বা, P=6841.707 W=6841.707746HP
বা. P=9.1712HP

অতএব, পাম্পটির  ক্ষমতা 9.1712 HP.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

'গ' হতে পাই,

পাম্পটির লভ্য কার্যকর ক্ষমতা, P' = 5131.28 W

অর্ধেক পানির ভর, m' = 125664 kg

দ্বিতীয় অর্ধেক পানি শূন্য করতে গড় গভীরতা,

h2′=10 m+10 m2=15 m

প্রয়োজনীয় সময়, t′= ?

P′=m′gh2′t′

বা, t′=m′gh2′P′=125664 kg×9.8 m s−2×15 m5131.28 W=3600 s

বা, t′=360060min=60 min

 

উদ্দীপক হতে পাই, প্রথম পাম্পের সময় লাগে t = 20 min

এখানে, t' ≠ t

সুতরাং, চৌবাচ্চার বাকি অর্ধেক পানি নিষ্কাশন করতে পাম্পটির একই সময় লাগবে না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘পানিপূর্ণ একটি চৌবাচ্চার…’ দিনাজপুর বোর্ড ২০২৪ – কাজ শক্তি ক্ষমতা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”