A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘পানিপূর্ণ একটি কুয়ার…’ ঢাকা বোর্ড ২০২২ – কাজ শক্তি ক্ষমতা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৫ম অধ্যায় — কাজ শক্তি ক্ষমতা🔢 সৃজনশীল নং ৯২🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০২২⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

পানিপূর্ণ একটি কুয়ার গভীরতা 10m এবং ব্যাস 2 m। কুয়াটিকে পানিশূন্য করার জন্য 2 HP ক্ষমতার একটি পাম্প চালু করা হলো। অর্ধেক পানি পূর্ণ হওয়ার পর পাম্পটি নষ্ট হলে 3HP ক্ষমতার অপর একটি পাম্প চালু করে কুয়াটিকে পানিশূন্য করা হলো।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৫

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো বস্তুকে বলের প্রভাবে যেকোনো পথে ঘুরিয়ে পুনরায় প্রাথমিক অবস্থানে আনলে যদি মোট কাজের পরিমাণ শূন্য না হয় তবে ঐ বলকে অসংরক্ষণশীল বল বলে ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

অভিকর্ষ বল সবসময় আমাদেরকে নিচের দিকে আকর্ষণ করে। ফলে আমরা যখন সিঁড়ি দিয়ে হেঁটে উপরে উঠব তখন উচ্চতা বাড়ার সাথে সাথে অভিকর্ষ বলের বিপরীতে আমাদের আরও বেশি কাজ করতে হবে। ফলে আমাদের কষ্ট বেশি হবে আবার, আমরা যখন সমতলে হাঁটব তখন আকর্ষণ বল নিচের দিকে হওয়ার কারণে অর্থাৎ অভিকর্ষ বলের দিকে কাজ হওয়ার ফলে আমাদের কষ্টও কম হয়।

সুতরাং সমতলে হাঁটা অপেক্ষা সিঁড়ি দিয়ে হেঁটে উপরে ওঠা কষ্টকর।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, কুয়ার গভীরতা, h=10 m

গড় গভীরতা, h′=0+h2=(0+10)m2=5 m

পাম্পের ক্ষমতা, P=2HP=2×746 W=1492 W

সময়, t=1 min=60 s

অভিকর্ষজ ত্বরণ, g=9.8 m s−2

পানির ভর, m= ?

 

আমরা জানি, P=mgh′t

বা, mgh′=Pt

বা, m=Ptgh′=1492 W×60 s9.8 m s−2×5 m

বা, m=1826.938 kg (প্রায়)

অতএব, উদ্দীপকের ১ম পাম্পটি মিনিটে 1826.938 kg পানি উত্তোলন করবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, কুয়ার গভীরতা, h=10 m

ব্যাস, d=2 m

ব্যাসার্ধ, r=d2=2 m2=1 m

∴ কুয়ার আয়তন, V=πr2h=3.1416×(1 m)2×10 m

=31.416 m3

পানির ঘনত্ব, ρ=1000 kg m−3

∴ পানির ভর, m=ρV=1000 kg m−3×31.416 m3=31416 kg

কুয়ার অর্ধেক, h′=0+h2=0+10m2=5m

১ম অর্ধেকের গড় সরণ, h1=0+h2=5 m2=2.5 m

অর্ধেক পানির ভর, m′=m2=31416 kg2=15708 kg

পাম্পের ক্ষমতা, P=2HP=2×746 W=1492 W

সময়, t1= ?

 

আমরা জানি, P=m′gh1t1

বা, t1=m′gh1P

বা, t1=15780 kg×9.8 m s−2×2.5 m1492 W=257.9396 s

 

দ্বিতীয় ক্ষেত্রে,

২য় অর্ধেকের গড় সরণ, h2=5 m+5 m2=7.5 m

পানির ভর, m′=15708 kg [অর্ধেক]

ক্ষমতা, P′=3HP=3×746 W=2238 W

সময়, t2= ?

 

আমরা জানি, P′=m′gh2t2

বা, t2=m′gh2P′

বা, t2=15708 kg×9.8 m s−2×7.5 m2238 W=515.879 s

এখানে, t1≠t2

উপরোক্ত গাণিতিক বিশ্লেষণ থেকে বলা যায় যে, উভয় পাম্পের ক্ষেত্রে প্রয়োজনীয় সময় একই ছিল না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘পানিপূর্ণ একটি কুয়ার…’ ঢাকা বোর্ড ২০২২ – কাজ শক্তি ক্ষমতা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”