| ㅤ | A. Nayan11 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘পাশের বর্তনীটি একটি…’ রাজশাহী কলেজ ২০২৫ – অর্ধপরিবাহী ও ইলেকট্রনিক্স, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

পাশের বর্তনীটি একটি আলোক সংবেদনশীল সুইচ হিসেবে কাজ করতে পারে। LDR টির উপর আলো পড়লে এর রোধের মান 10 Ω হয় এবং অন্ধকারে রোধের মান হয় অসীম।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১০
বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে খুব সামান্য পরিমাণে ত্রি বা পঞ্চযোজী মৌলের মিশ্রণের কৌশলকে ডোপিং বলে।
পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে অবস্থিত ইলেকট্রনকে যোজন ইলেকট্রন বলে। যোজন ইলেকট্রনগুলোর শক্তির পাল্লা বা ব্যান্ডকে যোজন ব্যান্ড বলে। নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে যোজন ব্যান্ড পূর্ণ থাকে বলে নতুন কোনো ইলেকট্রন গ্রহণ করতে পারে না। অন্যান্য পদার্থের যোজন ব্যান্ড আংশিক পূর্ণ থাকে বলে কিছু সংখ্যক ইলেকট্রন গ্রহণ করতে পারে।
অন্ধকারে LDRটির রোধ = infinity অর্থাৎ এটি open circuit এর মতো কাজ করবে।
এক্ষেত্রে, বেস ইমিটারে লুপে কার্শফের ২য় সূত্র ব্যবহার করে পাই,
বা,
অতএব, অন্ধকারে বর্তনীটির বেজ কারেন্ট 2.3 mA .
'গ' হতে পাই, অন্ধকারে বেজ কারেন্ট, বর্তনীটি চালু থাকবে, ফলে বাতি জ্বলবে। আবার, আলোর উপস্থিতিতে বেজ ইমিটার লুপটি নিম্নরূপ :
EFADE লুপে,
বা,
ABECDA লুপে,
বা,
এক্ষেত্রেও বর্তনীর প্রবাহের কোনো পরিবর্তন হবে না। ফলে বাতি জ্বলবে।
যেহেতু আলোর উপস্থিতি বা অনুপস্থিতি উভয় ক্ষেত্রেই বর্তনী চালু থাকে তাই উদ্দীপকের বর্তনীটি আলোক সংবেদনশীল সুইচ হিসেবে কাজ করবে না। যদি LDR কে ভিন্ন কোনো উপায়ে বর্তনীতে যুক্ত করা হয় সেক্ষেত্রে বর্তনীটি আলোক সংবেদনশীল সুইচ হিসেবে কাজ করতে পারে।
অতএব, উদ্দীপকে উল্লেখিত সিদ্ধান্তটি সঠিক নয়।