| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘পাঠ্যবইতে দুটি প্রাণী…’ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ ২০২৫ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

পাঠ্যবইতে দুটি প্রাণী রয়েছে যাদের মধ্যে একটি ডিপ্লোব্লাস্টিক প্রাণী, প্রাণীটি বিশেষ কিছু পদ্ধতিতে চলন সম্পন্ন করে এবং অপরটি সন্দ্বিপদী প্রাণী, প্রাণীটি আলোক তীব্রতার ভিন্নতায় ভিন্ন ভিন্ন পদ্ধতিতে দর্শন কৌশল সম্পন্ন করে।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ২
যে হৃৎপিন্ডের মধ্যদিয়ে কেবল -সমৃদ্ধ রক্ত বাহিত হয় তাই ভেনাস হার্ট বা শিরা হৃৎপিণ্ড।
রুই মাছের শ্রেণিবিন্যাস নিম্নরূপ-
Phylum - Chordata
Sub-phylum - Vertebrata
Class - Osteichthyes
Sub-class - Actinopterygii
Order - Cypriniformes
Family - Cyprinidae
Genus - Labeo
Species - Labeo rohita
উদ্দীপকে উল্লেখিত ২য় প্রাণীটি হলো ঘাসফড়িং যার দর্শন একক হলো ওমাটিডিয়াম। নিচে ওমাটিডিয়ামের চিহ্নিত চিত্র অঙ্কন করা হলো-
উদ্দীপকে উল্লেখিত প্রথমোক্ত লাইন অনুসারে প্রাণীটি হলো হাইড্রা যা ডিপ্লোব্লাস্টিক প্রাণী এবং এটি বিশেষ কিছু পদ্ধতিতে চলন সম্পন্ন করে। নিচে বিষয়টি বিশ্লেষণ করা হলো-
১. লুপিং বা হামাগুড়ি: লম্বা দূরত্ব অতিক্রমের জন্য Hydra হামাগুড়ি বা লুপিং প্রক্রিয়ায় চলন সম্পন্ন করে। এক্ষেত্রে Hydra গতিপথের দিকে দেহকে প্রসারিত করে ও বাঁকিয়ে মৌখিক তলকে ভিত্তির কাছাকাছি নিয়ে আসে এবং কর্ষিকার গ্লুটিন্যান্ট এর সাহায্যে ভিত্তিকে আটকে রাখে। এরপর পদতলকে মুক্ত করে মুখের কাছাকাছি এনে স্থাপন করে এবং কর্ষিকা বিমুক্ত করে সোজা হয়ে দাড়ায়।
২. সমারসল্টিং বা ডিগবাজি: এটি হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়া। এ প্রক্রিয়ায় গ্লুটিন্যান্টের সাহায্যে দেহকে বাকিয়ে গতিপথ স্পর্শ করে। পরে পদতল বিযুক্ত করে কর্ষিকার ওপর ভর করে দেহকে সোজা করে নেয় পুনরায় দেহকে বাকিয়ে পদতলের সাহায্যে গতিপথকে স্পর্শ করে এভাবে পুনরাবৃত্তি চলতে থাকে।
৩. গ্লাইডিং: এ. প্রক্রিয়ায় Hydra পদতলের বহিঃত্বকীয় পিচ্ছিল রস : ক্ষরণ করে মসৃণতল দিয়ে এগিয়ে যায়।
৪. ভাসা: Hydra পতদলের বহিঃত্বকীয় কোষগুলো থেকে গ্যাসীয় বুদবুদ সৃষ্টি করে, প্রাণীর পৃষ্ঠতলে ভেসে ওঠে। এখানে বুদবুদ ফেটে ভেলার মতো ছড়িয়ে গিয়ে নিম্নমুখী হয়ে ভেসে আসে।
৫. সাঁতার: কর্ষিকাগুলোকে ঢেউয়ের মতো আন্দোলিত করে সাঁতার কাটে।
৬. হেঁচড়ান: এ প্রক্রিয়ায় Hydra কর্ষিকার সাহায্যে কাছাকাছি কোনো বস্তুকে আঁকড়ে ধরে পরে পেশি সংকোচন প্রসারণের মাধ্যমে এগিয়ে যায়।
৭. হাঁটা: এ ক্ষেত্রে কর্ষিকাকে পায়ের মতো ব্যবহার করে উল্টো দিকে হেঁটে চলে।
৮. দেহের সংকোচন প্রসারণ: দেহ প্রাচীরের পেশী আবরণীর সংকোচন প্রসারণের মাধ্যমে এগিয়ে চলে।