A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত একটি…’ Combined ২০১৮ – রক্ত ও সংবহন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রক্ত ও সংবহন🔢 সৃজনশীল নং ৭🏢 প্রতিষ্ঠান Combined📅 সাল ২০১৮⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত একটি মাছ আছে,যার দেহে এমন একটি অঙ্গ আছে যা পানিতে দেহের ভারসাম্য ও শ্বসনে ভূমিকা রাখে। এছাড়াও এর রক্তসংবহন পদ্ধতি তোমার রক্তসংবহন পদ্ধতি অপেক্ষা ভিন্নতর।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের হিমোসিল নামক দেহগহ্বরে অবস্থিত লসিকা মিশ্রিত রক্তই হলো হিমোলিম্ফ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

হাইড্রাকে অমর প্রাণী বলা হয় এর পুনরুৎপত্তি ক্ষমতার জন্য। এই ক্ষমতার মাধ্যমে কোনো হাইড্রার দেহ বাহ্যিক কারণে দুই বা ততোধিক খণ্ডে বিভক্ত হলে প্রত্যেক খণ্ড থেকে নতুন হাইড্রা জন্মায়। বিচ্ছিন্ন অংশের ইন্টারস্টিশিয়াল কোষ বিভাজিত ও রূপান্তরিত হয়ে বিভিন্ন কোষ সৃষ্টি করে। ফলে দেহ গঠনের মাধ্যমে অপত্য হাইড্রার বিকাশ ঘটে। তাই হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই।

উদ্দীপকের শেষের লাইনটিতে বলা হয়েছে মাছের রক্তসংবহন পদ্ধতি মানুষের রক্তসংবহন পদ্ধতি থেকে ভিন্নতর। নিম্নে লাইনটির যথার্থতা মূল্যায়ন করা হলো-

মাছের হৃৎপিন্ড দুই প্রকোষ্ঠ বিশিষ্ট। হৃৎপিন্ড থেকে CO₂ সমৃদ্ধ রক্ত প্রথমে ফুলকায় যায়। ফুলকায় CO₂ ত্যাগের পর রক্ত O₂ সমৃদ্ধ হয়। এই রক্ত সমগ্র দেহ পরিভ্রমণ করে কোষে পৌঁছে O₂ সরবরাহ করে এবং কোষে উৎপন্ন CO₂ রক্তের মাধ্যমে বাহিত হয়ে হৃৎপিন্ডে ফিরে আসে। অর্থাৎ রক্ত সমগ্র দেহে পরিভ্রমণ করে একবার হৃৎপিণ্ড অতিক্রম করে। একে একচক্রীয় রক্ত সংবহনতন্ত্র বলে। এছাড়া এই পরিবহনে শুধু CO₂ যুক্ত রক্ত হৃৎপিন্ডে প্রবেশ করে, O₂ যুক্ত রক্ত করে না। অপরদিকে মানুষের হৃৎপিন্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট। এখানে শিরার মাধ্যমে কোষে উৎপন্ন CO₂ যুক্ত রক্ত হৃৎপিন্ডে আসে এবং সেখান থেকে ফুসফুসে পৌঁছে CO₂ ত্যাগ করে ও ০₂ গ্রহণ করে। ফুসফুসীয় শিরার মাধ্যমে O2 যুক্ত রক্ত হৃৎপিণ্ডে আসে এবং হৃৎপিণ্ড তা ধমনির মাধ্যমে সারা দেহের সমস্ত কোষে পৌঁছে দেয়। হৃৎপিণ্ড সংকোচন-প্রসারণের মাধ্যমে এই কাজ করে। এখানে রক্ত সমগ্র দেহ পরিভ্রমণ করে দুই বার হৃৎপিণ্ড অতিক্রম করে। একে দ্বিচক্রীয় রক্ত সংবহনতন্ত্র বলে। এছাড়া এই পরিবহনে CO₂ ও O₂ যুক্ত রক্ত উভয়ই হৃৎপিণ্ডে প্রবেশ করে।

সুতরাং, উপরের আলোচনা থেকে বোঝা যায়, মাছ এবং মানুষের রক্ত সংবহনতন্ত্র পদ্ধতি পরস্পর থেকে ভিন্নতর।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘পাঠ্যপুস্তকে অন্তর্ভূক্ত একটি…’ Combined ২০১৮ – রক্ত ও সংবহন, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”