A. Nayanㅤ
A. Nayan
13 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘পাঠ্যসূচির অন্তর্ভুক্ত দ্বিস্তরী…’ দিনাজপুর বোর্ড ২০১৯ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই জীববিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ জীববিজ্ঞান🧩 অধ্যায় ২য় অধ্যায় — প্রাণীর পরিচিতি🔢 সৃজনশীল নং ১৩🏫 বোর্ড দিনাজপুর বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

পাঠ্যসূচির অন্তর্ভুক্ত দ্বিস্তরী প্রাণীর এপিডার্মিসে এক প্রকার কোষ থাকে। এটি শিকার, আত্মরক্ষা ও চলনে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়া তার গ্যাস্ট্রোডার্মিসে একপ্রকার সবুজ শৈবাল বাস করে। তাদের এই সহাবস্থানে উভয়েই উপকৃত হয়।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ২

✦উত্তর ও বিশ্লেষণANSWER

দ্বি-স্তর বিশিষ্ট প্রাণীর দুইস্তরের মাঝে বিদ্যমান ও কোষীয় জেলিকে মেসোগ্লিয়া বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

হাইড্রা-র দেহের কেন্দ্রে অবস্থিত ফাঁকা গহবরকে সিলেন্টেরণ বলে। এটি গাস্ট্রোডার্মিসে পরিবৃত থাকে। এতে খাদ্যের বহিঃকোষীয় পরিপাক ঘটে এবং খাদ্যসার, শ্বসন ও রেচন পদার্থ পরিবাহিত হয় বলে একে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা পরিপাক সংবহন গহ্বব বলা হয়। কর্ষিকার সিলেন্টেরণ প্রসারিত হয়ে থাকে বলে এগুলো ফাঁপা হয়। দেহের উপরিভাগে অবস্থিত একমাত্র মুখ্য ছিদ্রের মাধ্যমে সিলেন্টরণ বাইরে উন্মুক্ত হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে উল্লেখিত এপিডার্মিসের কোষটি হলো নিডোসাইট। নিচে নিডোসাইটের গঠন ব্যাখ্যা করা হলো:

১. আবরণ: প্রতিটি কোষ দ্বিস্তরী আবরণে আবৃত। স্তর দুটির মাঝখানে দানাদার সাইটোপ্লাজম ও কোষের গোড়ার দিকে একটি নিউক্লিয়াস থাকে। 

২. নেমেটোসিস্ট: কোষের অভ্যন্তরে অবস্থিত ও সূত্রকযুক্ত থলিটির নাম নেমাটোসিস্ট। আদর্শ নিডোসাইট থলিটি আমিষ ও ফেনল-এর সমন্বয়ে গঠিত বিষাক্ত তরল হিপনোটক্সিন দিয়ে পূর্ণ থাকে। লম্বা, সরু,ফাঁপা সূত্রকটি থলির অগ্রপ্রান্তে লাগানো থাকে। সূত্রকের চওড়া গোড়াটিকে বাট বলে। এটি তিনটি বড় কৃষ্ণ কাটার মত বার্ব বা সর্পিল শরীরে বিন্যস্ত ক্ষুদ্রাকার কাটার মত অসংখ্য বার্বিউল দেখা যায়। স্বাভাবিক অবস্থায় সূত্রকটি বাট ও কাটাসহ থলির ভিতর ঢুকানো থাকে। ৩. অপারকুলাম: স্বাভাবিক অবস্থায় নেমেটোসিস্ট এর সূত্রাবলী যে ঢাকনা দিয়ে আবৃত থাকে তার নাম অপারকুলাম। উন্মুক্ত অবস্থায় এটি পাশে সরে যায়। 

৪. নিডোসিল: নিডোসাইট কোষের মুক্ত প্রান্তের শক্ত, দৃঢ়, সংবেদনশীল কাঁটাটি নিডোসিল। এটি ট্রিগার এর মত কাজ করে ফলে প্যাঁচানো সূত্রকটি বাইরে বেরিয়ে আসে। 

৫. পেশী তন্তু ও ল্যাসো: কোষের সাইটোপ্লাজম ও নেমাটোসিস্ট এর প্রাচীরের সংকোচন কিছু পেশী তন্ত্র থাকে। এছাড়াও কোষের নিচে প্রান্তে ল্যাসো নামক একটি প্যাচানো সূচক দেখা যায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকে হাইড্রার গ্যাস্ট্রোডার্মিসে Zoochlorella বা সবুজ শৈবাল বাস করে। যখন দুটি ভিন্ন ভিন্ন প্রজাতিভুক্ত যে ঘনিষ্ঠভাবে সহাবস্থানের ফলে পরস্পরের কাছ থেকে উপকৃত হয়, তখন এ ধরনের সাহচর্যকে মিথোজীবিতা বলে। এ অবস্থায় জিব দুটিকে মিথোজীবী বলা হয়। হাইড্রা অর্ধস্বচ্ছ প্রাণী হওয়ায় এই শৈবালের অন্তস্থ উপস্থিতিকে সবুজ বর্ণ প্রদান করে এবং এজন্য হাইড্রাটিও বাইরে থেকে সবুজ দেখায়। নিম্নোক্তভাবে এরা পরস্পরের কাছ থেকে উপকৃত হয়। 

শৈবালের প্রাপ্ত উপকার:

১. আশ্রয়: শৈবাল হাইড্রার গ্যাস্ট্রোডার্মাল পেশী আবরণী কোষে আশ্রয় পায়।

২. সালোকসংশ্লেষণ: হাইড্রার শ্বসনের সৃষ্ট CO2-কে সালোকসংশ্লেষণের কাঁচামাল হিসেবে ব্যবহার করে।

৩. খাদ্য উৎপাদন: হাইড্রার বিপাকীয় কাজে উদ্ভূত নাইট্রোজেনজাত বর্জ্য পদার্থকে আমিষ তৈরির বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। 

Hydra -র প্রাপ্ত উপকার:

১. খাদ্য প্রাপ্তি: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় শৈবাল যে খাদ্য প্রস্তুত করে তার উদ্বৃত্ত অংশ গ্রহণ করে হাইড্রা শর্করা জাতীয় খাদ্যের অভাব পূরণ করে।  

২. শ্বসন: সালোকসংশ্লেষণ কালে শৈবাল যে CO2 নির্গত করে হাইড্রা তা শ্বসনে ব্যবহার করে। 

৩. CO2 শোষণ: হাইড্রার শ্বসনে সৃষ্ট CO2 শৈবাল গ্রহণ করে প্রাণীকে ঝামেলামুক্ত করে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘পাঠ্যসূচির অন্তর্ভুক্ত দ্বিস্তরী…’ দিনাজপুর বোর্ড ২০১৯ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”