| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘পাঠ্যসূচিতে পঙ্গপাল খ্যাত…’ সিলেট বোর্ড ২০২১ – প্রাণীর পরিচিতি, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

পাঠ্যসূচিতে পঙ্গপাল খ্যাত প্রাণীটির চর্বণ উপযোগী মুখোপাঙ্গ ও তার দর্শন কৌশলও অনন্য।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ২
স্ত্রী ঘাসফড়িং-এর যোনির নিচের দিকে একটি কুগুলিকৃত অংশ থাকে যেখানে সঙ্গমে গৃহীত শুক্রাণু সাময়িকভাবে জমা থাকে তাকে স্পার্মোধিকা বলে।
হিমোলিম্ফের উপাদান রক্তরস, এটি তরল। এতে ৭০% পানি থাকে। এছাড়াও খনিজ লবণ, খাদ্যসার, রেচন বর্জ্য দ্রবীভূত অবস্থায় থাকে। এতে হিমোসাইট নামক শ্বেতকণিকা থাকে ।
উদ্দীপকের প্রাণীটির খাদ্য গ্রহণে উপাঙ্গের নাম মুখোপাঙ্গ । মুখোপাঙ্গের চিহ্নিত চিত্র নিম্নরূপ—
ঘাসফড়িং ভিন্ন ভিন্ন আলোতে ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব গঠন করার কারণে এর দর্শন অঙ্গটি অনন্য।
প্রাণীটি ভিন্ন ভিন্ন আলোতে ভিন্ন ভিন্ন দর্শন কৌশল প্রদর্শন করে। দর্শন কৌশল সুপার পজিশন ও অ্যাপোজিশন নামে পরিচিত। দর্শন কৌশল নিম্নরূপ-
সুপার পজিশন প্রতিবিম্ব : মৃদু আলোয় রেটিনাল সিথের রঞ্জক কণিকা সংকুচিত হয়ে কর্নিয়ার দিকে ঘনীভূত হয় এবং ক্রিস্টালাইন কোণের অধিকাংশ অনাবৃত হয়ে পড়ে। উলম্ব আলোকরশ্মি একটি ওমাটিডিয়ামের কর্নিয়ার ভেতর প্রবেশ করে তার র্যাবডোমে পৌছালেও তির্যক আলোকরশ্মি একটি ওমাটিডিয়ামের ক্রিস্টালাইন কোণের অনাবৃত অংশের মধ্য দিয়ে পাশের ওমাটিডিয়ামের র্যাবডোমে পৌছায়। অর্থাৎ একটি ওমাটিডিয়াম তার নিজস্ব কর্নিয়া থেকে আগত আলোক রশ্মি ছাড়াও পার্শ্ববর্তী ওমাটিডিয়ামের কর্নিয়া থেকে আগত রশ্মিও পেয়ে থাকে। পুঞ্জাক্ষির উপর কোনো বস্তুর বিভিন্ন অংশের প্রতিবিম্বগুলো একে অপরের উপর পড়ায় সম্পূর্ণ বস্তুটির অস্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয় ।
অ্যাপজিশন বা মোজাইক প্রতিবিম্ব : উজ্জ্বল আলোয় প্রতিটি ওমাটিডিয়াম স্বাধীনভাবে কাজ করতে পারে। উজ্জ্বল আলোতে রেটিনাল সিথের কোষের রঞ্জকপদার্থ ক্রিস্টালাইন কোণের নিচের দিকে এমনভাবে ছড়িয়ে যায় যাতে তার চারদিকে একটি কালো পর্দার সৃষ্টি হয়। ফলে একটি ওমাটিডিয়াম কেবলমাত্র নিজস্ব কর্নিয়া থেকে আগত লম্বভাবে প্রতিফলিত রশ্মিই গ্রহণ করতে পারে। তির্যকভাবে আগত পার্শ্ববর্তী ওমাটিডিয়ামের আলোকরশ্মি আইরিসের রঞ্জক পদার্থে শোষিত হয়। এ অবস্থায় একটি ওমাটিডিয়াম দিয়ে গঠিত প্রতিবিম্ব অনেকটা মোজাইক করা মেঝের পাথরের মতো মনে হয় বলে একে মোজাইক প্রতিবি বলা হয়।