A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘পাত্র-১ পাত্র-২ পাত্র-৩[X…’ দিনাজপুর বোর্ড ২০১৯ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ১ম অধ্যায় — পরিবেশ রসায়ন🔢 সৃজনশীল নং ২৮🏫 বোর্ড দিনাজপুর বোর্ড📅 সাল ২০১৯⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

  পাত্র-১               পাত্র-২               পাত্র-৩

[X ও Y-গ্যাস পরস্পর বিক্রিয়াহীন] 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

1−100nm আকার বিশিষ্ট ত্রিমাত্রিক ক্ষুদ্র কণাকে ন্যানো পার্টিক্যাল বলে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

শিল্প কারখানার বর্জ্য পানি (effluent) থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থকে পৃথক করার প্রক্রিয়াকে ETP(EffluentTreatmentPlant) বলে। বর্তমান বিশ্বে টেক্সটাইল ও ডায়িং, চামড়া, পেপার পাল্প, সিমেন্ট, ঔষধ, চিনি, সার প্রভৃতি শিল্পের বর্জ্য দ্বারা পানি দূষিত হয়। এতে ব্যাপকভাবে পরিবেশ দূষণ ঘটে এবং জীবকূলের উপর বিরূপ প্রভাব পড়ে। দূষকসমূহের মধ্যে জৈব ও অজৈব দুই রকম পদার্থই রয়েছে। এ দূষিত পানিকে শোধন করে বিশুদ্ধরূপে পরিবেশে ত্যাগ ও পুনরায় ব্যবহার উপযোগী করার জন্য ETP ব্যবহার করা হয়।  

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,
'X' গ্যাসের ক্ষেত্রে চাপ,
P1=50kPa
আয়তন, V1=10.0dm3=10 L

′Y′ গ্যাসের ক্ষেত্রে,
চাপ, P2=200kPa
আয়তন, V2=1.0dm3=1 L
পাত্র-৩ এ মিশ্রিত গ্যাসের আয়তন,
V=2.0dm3=2 L
27∘C তাপমাত্রায় মোট চাপ, P= ?

আমরা জানি, 

PV=P1 V1+P2 V2 

বা, P=P1V1+P2V2V
বা, P=50×10+200×12 

∴P=350kPa

এখানে,
27∘C তাপমাত্রায়,

T1=27∘C=(27+273)=300 K

চাপ, P1=350kPa
35∘C তাপমাত্রায়,

T2=35∘C=(35+273)K=308 K

চাপ, P2= ?

আবার, 

P1 T2=P1 T2 

বা, P2=P1×T2 T1
বা, P2=350×308300
বা, P2=359.33kPa
বা, P2=359.33101.325 atm
∴P2=3.55 atm

সুতরাং, উদ্দীপকের ৩ নং পাত্রের মোট চাপ =3.55atm. 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,
চাপ, P=50kPa

=50101.325=0.4935 atm

আয়তন, V=10dm3
তাপমাত্রা, T=27∘C

=(27+273)K=300 K

মোলার গ্যাস ধ্রুবক, R=0.0821 L atm K−1 mol−1
ভর, w=8.8 g
x গ্যাসের আণবিক ভর, Mx= ? 

X গ্যাসের ক্ষেত্রে: 

PV=WMxRT 

বা, Mx=wRTPV
বা, Mx=8.8×0.0821×3000.4935×10 

∴Mx=43.92≈44 g mol−1 

এখানে, চাপ, P=200kPa

=200101.325=1.974 atm

আয়তন, V=1dm3
তাপমাত্রা, T=27∘C=27+373=300 K
ভর, w=2.4 g
মোলার গ্যাস ধ্রুবক,

R=0.0821Latm K−1 mol−1

y গ্যাসের আণবিক ভর, My=?

Y গ্যাসের ক্ষেত্রেঃ 

PV=WMyRT 
বা, PVM = wRT
বা, My=wRTPV
বা, My=2.4×0.0821×3001.974×1 

∴My=29.945≈30 g mol−1 

উদ্দীপকের X ও Y গ্যাসদ্বয় যথাক্রমে কার্বন ডাইঅক্সাইড ও ইথেন। ইথেন গ্যাসের আণবিক ভর (30) কার্বন ডাইঅক্সাইড (44) অপেক্ষা কম। অর্থাৎ ইথেন গ্যাসটি অনেক বেশি হালকা। CO2 এর ক্রান্তি তাপমাত্রার মান বেশি (31∘C) । যেসব গ্যাসের আন্তঃআণবিক আকর্ষণ বলের মান বেশি তাদের ক্রান্তি তাপমাত্রার মানও বেশি হয়। কার্বন ডাইঅক্সাইডকে তার ক্রান্তি তাপমাত্রার নিচে যথেষ্ট পরিমাণ চাপ প্রয়োগ করে তরলীকরণ করা যায়। কিন্তু খুব হালকা গ্যাসগুলোকে অনেক চাপ প্রয়োগ করেও তরলে পরিণত করা যায় না; এজন্য উচ্চচাপের সিলিন্ডার হতে নিম্নচাপের স্থানে স্প্রে করে জুল-থমসন প্রক্রিয়ায় তরলীকরণ করা হয়। যেহেতু ইথেন গ্যাসের আণবিক ভর কম তাই, একে সাধারণ পদ্ধতিতে তরলীকরণ করা যায় না। এজন্য জুল-থমসন প্রক্রিয়ায় তরল করতে হয়।

অতএব, ইথেন গ্যাসের তুলনায় CO2 গ্যাসকে সহজে তরলীকরণ করা যায়। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘পাত্র-১ পাত্র-২ পাত্র-৩[X…’ দিনাজপুর বোর্ড ২০১৯ – পরিবেশ রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”