A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘পাত্র I :…’ ২০২৫ – পরিমাণগত রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৩য় অধ্যায় — পরিমাণগত রসায়ন🔢 সৃজনশীল নং ৯৯📅 সাল ২০২৫⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

পাত্র I : 15g গ্রিন ভিট্রিওল + পানি = 200mL দ্রবণ
পাত্র II:100mL অম্লীয় KMnO4 দ্রবণ
পাত্র III: 200 mL1.5H2C2O4⋅2H2O

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৩

✦উত্তর ও বিশ্লেষণANSWER

সমযোজী সিগমা (σ) বন্ধনের সুষম ভাঙনের ফলে উৎপন্ন বিজোড় ইলেকট্রন যুক্ত পরমাণু বা মূলককে ফ্রি-রেডিক্যাল বা মুক্ত মূলক বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রমাণ জারণ বিভব কোনো তড়িৎদ্বারের অ্যানোড/ক্যাথোড নির্ধারণে সহায়ক। কারণ একাধিক প্রমাণ জারণ বিভবের মান থেকে দেখা যায় যে, তড়িৎদ্বারের প্রমাণ জারণ বিভবের মান বেশি, সেটি অ্যানোড হিসেবে কাজ করে। পক্ষান্তরে যে প্রমাণ জারণ বিভবের মান কম, সেটি ক্যাথোড হিসেবে কাজ করবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পাত্র I এ রয়েছে গ্রিন ভিট্রিওল (FeSO4⋅7H2O) যার মধ্যে বিজারক আয়ন হলো ফেরাস আয়ন (Fe2+)। আর পাত্র II এ রয়েছে অম্লীয় পটাসিয়াম পারম্যাঙ্গানেট (KMnO4) দ্রবণ, যা জারক হিসেবে কাজ করে (MnO4− আয়ন)।
আয়ন-ইলেকট্রন পদ্ধতিতে এই জারণ-বিজারণ বিক্রিয়াটির সমতাকরণ নিচে দেওয়া হলো:

১. অর্ধ-বিক্রিয়া চিহ্নিতকরণ:
জারণ অর্ধ-বিক্রিয়া (ফেরাস আয়ন জারিত হয়ে ফেরিক আয়নে পরিণত হয়):
Fe2+→Fe3++e−−−−(i)
বিজারণ অর্ধ-বিক্রিয়া (KMnO4 এর পারম্যাঙ্গানেট আয়ন অম্লীয় মাধ্যমে বিজারিত হয়ে ম্যাঙ্গানাস আয়নে পরিণত হয়):
MnO4−+8H​+5e−→Mn2++4H2O−−−(ii)

২. ইলেকট্রন সংখ্যা সমান করা: সমীকরণ (i) কে 5 দ্বারা গুণ করে সমীকরণ (ii) এর সাথে যোগ করে ইলেকট্রনগুলো বাদ দিই:
সমীকরণ (i) ×5⇒5Fe2+→5Fe3++5e−
সমীকরণ (ii) ⇒MnO4−+8H++5e−→Mn2++4H2O

যোগ করে পাই:
5Fe2++MnO4−+8H+→5Fe3++Mn2++4H2O

এটিই হলো পাত্র I ও II এর মিশ্রণের আয়ন-ইলেকট্রন পদ্ধতিতে সমতাকৃত আয়নীয় সমীকরণ। এটিকে পূর্ণাঙ্গ অণু সমীকরণে রূপান্তর করতে চাইলে লেখা যায়:

10FeSO4+2KMnO4+8H2SO4→5Fe2(SO4)3+K2SO4+2MnSO4+8H2O
০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের (III) নং পাত্রের দ্রবণের ঘনমাত্রা,

এখানে, H2C2O4.2H2O এর-

ভর, w=1.5g

আণবিক ভর, M=126

 আয়তন, V=200mL

S=1000wMV=1000×1.5126×200∴S=0.06M

পাত্র-III এর অক্সালিক এসিড (H2C2O4.2H2O) এর সাথে পাত্র-II এর অম্লীয় KMnO4 এর সমতাকৃত বিক্রিয়াটি-

2KMnO4+3H2SO4+5H2C2O4→ K2SO4+2MnSO4+8H2O+10CO2

এখানে,

nKMnO4=2nH2C2O4=5 VKMnO4=100 mL SKMnO4=? VH2C4O4=200 mL SH2C2O4=0.06M

আমরা জানি,

VKMnO4×SKMnO4 VH2C2O4×SH2C2C4=nKMnO4nH2C2O4

বা, 100×SKMnO4200×0.06=25

বা, SKMnO4=2×200×0.065×100

বা, =0.048M

এখন গ্রিন ভিট্রিওল (FeSO4.7H2O) এর সাথে অম্লীয় KMnO4 এর সমতাকৃত বিক্রিয়াটি (গ থেকে)

10FeSO4+2KMnO4+8H2SO4→5Fe2(SO4)3+K2SO4+2MnSO4+8H2O

বিক্রিয়া অনুসারে,

2 molKMnO4=10 molFeSO4

∴1 molKMnO4=5 molFeSO4

গ্রিন ভিট্রিওল (FeSO4.7H2O) এর আণবিক ভর = 277.85

প্রশ্নমতে, 1000mL1MKMnO4 = 5 × 277.85g গ্রিন ভিট্রিওল

∴100 mL0.048MKMnO4

=5×277.85×100×0.0481000 g গ্রিন ভিট্রিওল

=6.668g

সুতরাং, 100mL (অর্ধেক) থেকে প্রাপ্ত গ্রিন ভিট্রিওল = 6.668g

∴ 200mL থেকে প্রাপ্ত গ্রিন ভিট্রিওল = 6.668×200100g=13.336 g

∴ ভিট্রিওলটিতে ভেজাল আছে = (15−13.336) g = 1.664g অর্থাৎ, ভিট্রিওলটি বিশুদ্ধ ছিলো না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘পাত্র I :…’ ২০২৫ – পরিমাণগত রসায়ন, রসায়ন, রসায়ন ২য় পত্র (এইচএসসি)”