| ㅤ | A. Nayan13 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘পায়ে কাঁটা ফুটলে…’ দিনাজপুর বোর্ড ২০১৭ – প্রাণীর আচরণ, জীববিজ্ঞান, জীববিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)

পায়ে কাঁটা ফুটলে অতি ক্ষিপ্রতার সাথে পা সরিয়ে নেয়া, আগুনে হাত পড়লে হাত সরে আসা, চোখে কিছু পড়লে আপনা থেকেই চোখ বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি একই ধরনের আচরণ।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
২য় পত্র · অধ্যায় ১২
ডায়াফ্রাম হলো শ্বসনে অংশগ্রহণকারী একটি ঐচ্ছিক পেশি যা বক্ষগহ্বর ও উদরগহ্বরকে পৃথক করে রাখে।
বয়ঃসন্ধিকালে ছেলেদের মুখ, বগল ও শ্রোণিদেশে লোম গজাতে শুরু করে। পেশি বলিষ্ঠ ও সুগঠিত হয়। মুখ ও পেটে মেদ সঞ্চিত হয়। কণ্ঠস্বর গাঢ়, ভারী ও গম্ভীর হয়। তেল গ্রন্থির অধিক নিঃসরণের কারণে মুখমন্ডল চকচকে দেখায় এবং ব্রণ দেখা যায়। লিঙ্গ ও শুক্রাশয় আকারে বৃদ্ধি পায় এবং বীর্যপাত ঘটে। মেয়েদের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায় এবং বিচিত্র খেয়াল ও ভাব মনে জেগে উঠে।
উদ্দীপকে উল্লিখিত ঘটনাগুলো এক বিশেষ ধরনের অনৈচ্ছিক ও স্বয়ংক্রিয় আচরণ যা প্রতিবর্ত ক্রিয়া নামে পরিচিত। এটি শুধু সুষুম্নাকান্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এটি অতি দ্রুত সম্পাদিত হয়। জীবনের জরুরি অবস্থার সাথে মোকাবিলা করার জন্য প্রাণী বিচার বিবেচনা না করে বাহ্যিক উদ্দীপকের ক্রিয়ার ফলে স্বতঃস্ফূর্তভাবে এ ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে। এটি সম্পূর্ণ অনৈচ্ছিক ধরনের প্রতিক্রিয়া। এর পিছনে কোন পূর্ব পরিকল্পনা থাকে না। এটি সহজে সংশোধিত বা পরিবর্তিত হয় না। এক ধরনের উদ্দীপক এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে। প্রতিবর্ত ক্রিয়া সহজাত বা জন্মগত, শিক্ষালব্ধ নয়। প্রতিবর্ত ক্রিয়া খুব দ্রুতগতিতে সম্পন্ন হয়; সংবেদনের সাথে সাথেই দৈহিক ক্রিয়া সম্পন্ন হয়।
উদ্দীপকের ঘটনাগুলো ছাড়াও মানুষের দেহে আরো কিছু প্রতিবর্ত কিয়া ঘটে; যেমন: চোখের উপযোজন, হাটুর ঝাঁকুনি, চোখের পিউপিলের সঞ্চালন, হাঁচি, কনুই ঝাঁকুনি, হাই তোলা ইত্যাদি।
উদ্দীপকে উল্লিখিত ঘটনাগুলো হলো প্রতিবর্ত ক্রিয়া। অন্যদিকে ঘন্টাধ্বনির সাথে কুকুরের লালা নিঃসরণজনিত আচরণ হলো সাপেক্ষ প্রতিক্রিয়া। রাশিয়ান বিজ্ঞানী Ivan Pavlov এই পরীক্ষাটি করেন। এই ঘটনাটি প্রতিবর্ত ক্রিয়ার সাথে বৈসাদৃশ্যপূর্ণ। কারণ-
- প্রতিবর্ত ক্রিয়া একটি অনৈচ্ছিক ধরনের প্রতিক্রিয়া, এর পিছনে কোন পূর্ব পরিকল্পনা থাকে না। অন্যদিকে সাপেক্ষ প্রতিক্রিয়া একটি পূর্ব পরিকল্পিত ঘটনা। বিজ্ঞানী Pavlov পরিকল্পনা করেই কুকুরটিকে মাংসের টুকরা দেওয়ার আগে ঘন্টা বাজাতেন।
- প্রতিবর্ত ক্রিয়া সংশোধিত বা পরিবর্তিত হয় না; অপরদিকে একটি উদ্দীপকের মাধ্যমে বার বার সংশোধনের মাধ্যমে সাপেক্ষ প্রতিক্রিয়া সৃষ্টি করা হয়।
- প্রতিবর্ত ক্রিয়া সহজাত বা জন্মগত, শিক্ষালব্ধ নয়। কিন্তু সাপেক্ষ প্রতিক্রিয়া শিখন আচরণের মাধ্যমে অর্জিত হয়।
- প্রতিবর্ত ক্রিয়া একটি সহজ প্রকৃতির ঘটনা। অন্যদিকে সাপেক্ষ প্রতিক্রিয়ার কৌশল জটিল প্রকৃতির।
- প্রতিবর্ত ক্রিয়া সুষুম্নাকান্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। অন্যদিকে সাপেক্ষ ক্রিয়ায় শিখন আচরণ রয়েছে বলে এটি মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয়।