A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘PCl5( g)⇌PCl3( g)+Cl2(…’ ২০২৬ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই রসায়ন📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ রসায়ন🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — রাসায়নিক পরিবর্তন🔢 সৃজনশীল নং ১৬৭📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

PCl5( g)⇌PCl3( g)+Cl2( g):ΔH=+90 kJ/mol

25∘C তাপমাত্রায় 1.5 atm চাপে PCl5 এর বিয়োজন মাত্রা 80% ।

 

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

জটিল যৌগ গঠনকালে সন্নিবেশ বন্ধন গঠনে লিগ্যান্ড প্রদত্ত নিঃসঙ্গ ইলেকট্রন যুগল সংখ্যাকে অবস্থান্তর ধাতুর সন্নিবেশ সংখ্যা বলে। 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দুর্বল এসিড HF ও তীব্র ক্ষার NaOH এর প্রশমন তাপের মান স্থির মানের চেয়ে কিছুটা বেশি হয়। 

HF(aq)⇌H+(aq)+F(aq); আয়নিত হয় মাত্র 2.5-2.6% NaOH(aq)⟶Na+(aq)+OH−(aq); আয়নিত হয় 100%

 HF(aq)+NaOH(aq)⟶H(aq)++F(aq)−+Na(aq)++OH(aq)−⟶

(Na(aq)++F(aq)−)+H2O(l)

HF ও NaOH এর বিক্রিয়ায় উৎপন্ন লরণ NaF পানিতে আয়নিত অবস্থায় থাকে।F আয়নের আকার বেশ ছোট। এতে চার্জের ঘনত্ব অন্যান্য আয়নের তুলনায় অপেক্ষাকৃত বেশি হওয়ায় F− আয়নের সাথে দ্রাবক পানি অপেক্ষাকৃত বেশি দৃঢ়ভাবে যুক্ত হয়। ফলে তাপশক্তি নির্গত হয়। এখানে F− আয়নের সাথে H2O অণু নতুন বন্ধনের সৃষ্টি করে। আর বন্ধনের সৃষ্টি হলেই তাপ নির্গত হয়। এ মান 11.26 kJ বৃদ্ধি পেয়ে প্রশমন তাপের মান দাঁড়ায় −68.6 kJ mol−1.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি- 

PCl5( g)⇌PCl3( g)+Cl2( g);ΔH=+90 kJ/mol 

বিক্রিয়ার ΔH ধনাত্মক হওয়ায় এটি তাপহারী বিক্রিয়া। নিচে বিক্রিয়ার সাম্যাবস্থায় তাপমাত্রা ও চাপের প্রভাব লা-শ্যাতেলিয়ার নীতির আলোকে ব্যাখ্যা করা হলো-
তাপমাত্রার প্রভাব : উদ্দীপকের বিক্রিয়াটি একটি উভমুখী ও তাপহারী বিক্রিয়া। এক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে তাপমাত্রা বৃদ্ধির ফলাফল প্রশমিত করার জন্য লা-শ্যাতেলিয়ার নীতি অনুসারে সাম্যাবস্থার অবস্থান ডান দিকে সরে গিয়ে PCl3 ও Cl2 উৎপাদন বৃদ্ধি করবে। আবার তাপমাত্রা হ্রাস করলে লা-শ্যাতেলিয়ার নীতি অনুযায়ী সাম্যাবস্থার অবস্থান বাম দিকে সরে গিয়ে PCl3 ও Cl2 উৎপাদন হ্রাস করবে। 

চাপের প্রভাব:  উদ্দীপকের বিক্রিয়া হতে দেখা যায় যে, 1 মোল PCl5 বিয়োজিত হয়ে। মোল PCl3 ও 1 মোল Cl2 অর্থাৎ মোট 2 মোল উৎপাদ উৎপন্ন করে। এক্ষেত্রে বিক্রিয়াটিতে আয়তনের প্রসারণ ঘটে। তাই চাপ বৃদ্ধি করলে লা-শ্যাতেলিয়ার নীতি অনুসারে, সাম্যাবস্থা বামে সরে গিয়ে উৎপাদ PCl3 ও Cl2 এর পরিমাণ হ্রাস করবে। আবার চাপ কমালে সাম্যাবস্থা ডানে সরে গিয়ে উৎপাদ PCl3 ও Cl2 এর পরিমাণ বৃদ্ধি করবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপকের বিক্রিয়াটি- 

PCl5( g)⇌PCl3( g)+Cl2( g) 

প্রাথমিক মোল সংখ্যা : 1 mol           0         0 

সাম্যাবস্থায় মোল সংখ্যা: 180%        80%     80% 

                                   = 0.2    = 0.8       = 0.8 

সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা = (0.2+0.8 +0.8) mol 

= 1.8 mol 

দেওয়া আছে, মোট চাপ = 1.5 atm ∴PCl5 এর আংশিকু চাপ,

PPCl5=0.21.8×1.5 atm=0.167 atm

PCl3 এর আংশিক চাপ,

PPCl3=0.81.8×1.5 atm=0.67 atm

এবং Cl2 এর আংশিক চাপ,

PCl2=0.81.8×1.5 atm=0.67 atm

সুতরাং, বিক্রিয়াটির Kp=PPCl3×PCl2PPCl5 

=0.67×0.670.167=2.69 atm 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘PCl5( g)⇌PCl3( g)+Cl2(…’ ২০২৬ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)”