| ㅤ | A. Nayan10 Oct 2026 (2 weeks ago) |
সৃজনশীলঃ ‘PCl5(g) ⇌ PCl3(g)…’ যশোর বোর্ড ২০২১ – রাসায়নিক পরিবর্তন, রসায়ন, রসায়ন ১ম পত্র (এইচএসসি)

PCl5(g) ⇌ PCl3(g) + Cl2(g)
1.0 লিটার পাত্রে সংঘটিত বিক্রিয়াটিতে তাপ প্রয়োগ করা হলে কিছু বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় এবং তাপ হ্রাস করা হলে কিছু উৎপাদ বিক্রিয়কে পরিণত হয়। PCl5 এর প্রাথমিক মোল সংখ্যা 1.0 ও সাম্যাবস্থায় Cl2 এর মোল সংখ্যা 0.5।
সৃজনশীল প্রশ্ন ও উত্তর
১ম পত্র · অধ্যায় ৪
নেসলার দ্রবণ বা নেসলার বিকারক হলো NaOH বা KOH দ্রবণ মিশ্রিত ক্ষারীয় পটাসিয়াম টেট্রা আয়োডো মারকিউরেট (ii) এর দ্রবণ (NaOH+K2[HgI4]মিশ্রণ)।
অক্সো এসিডসমূহের মধ্যে অর্থাৎ অক্সিজেন পরমাণুযুক্ত এসিডসমূহের কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ সংখ্যা যত বেশি ঐ এসিডের তীব্রতা তত বেশি। অক্সো এসিডসমূহের কেন্দ্রীয় পরমাণুর জারণসংখ্যা সমান হলে তখন যেটির কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট হবে এবং চার্জ ঘনত্বের ক্রম বৃদ্ধি অনুসারে সে এসিডের তীব্রতা বেশি হয়।
HNO3 ও H3PO4 উভয় এসিডের কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা সমান (+5)।
তবে দ্বিতীয় পর্যায়ভুক্ত N পরমাণুর আকার ৩য় পর্যায়ভুক্ত P
পরমাণুর চেয়ে ছোট। এজন্য P পরমাণুর তুলনায় N পরমাণুর চার্জ ঘনত্ব বেশি। এসিডদ্বয়ের তীব্রতার ক্রম
হলো HNO3 > H3PO4 ।
সুতরাং, HNO3 ও H3PO4 এর মধ্যে HNO3 অপেক্ষাকৃত শক্তিশালী এসিড।
উদ্দীপকের বিক্রিয়াটি,
PCl5(g) ⇌ PCl3(g) +Cl2(g)
প্রাথমিক অবস্থায়ঃ1 mol 0 mol 0 mol
সাম্যাবস্থায়ঃ 1-0.5=0.5 0.5 0.5mol
যেহেতু, বিক্রিয়ার, 1 mol PC5 থেকে ও উৎপন্ন হয়, সুতরাং, উৎপন্ন হলে উৎপন্ন হবেl
এখানে, আয়তন, V = 1L
উদ্দীপকের বিক্রিয়াটি,
PCl5(g) ⇌ PCl3(g) + Cl2(g)
বিক্রিয়াটি একটি তাপহারী বিক্রিয়া।
তাপমাত্রা পরিবর্তনের ফলাফলঃ উদ্দীপকের বিক্রিয়াটিতে তাপ প্রয়োগ করা হলে কিছু বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় এবং তাপ হ্রাস করা হলে কিন্তু উৎপাদ বিক্রিয়কে পরিণত হয়। সুতরাং বিক্রিয়াটিতে ΔH এর মান ধনাত্মক অর্থাৎ বিক্রিয়াটি তাপহারী। যেহেতু বিক্রিয়াটিতে তাপের পরিবর্তন ঘটে তাই সাম্যাবস্তায় তাপমাত্রা পরিবর্তন করলে উৎপাদের পরিমাণ পরিবর্তন ঘটবে। লা শাতেলিয়ারের নীতি অনুসারে তাপমাত্রার পরিবর্তন করলে সাম্যের অবস্থান এমনভাবে পরিবর্তিত হবে যাতে তাপমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। উদ্দীপকের বিক্রিয়াটি তাপহারী। তাই এর তাপমাত্রার পরিমাণ বৃদ্ধি করলে সাম্যের অবস্থান ডানে সরে গিয়ে উৎপাদ PCl3 ও Cl2 এর পরিমাণ বৃদ্ধি করবে এবং তাপমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত করবে। আবার তাপমাত্রা হ্রাস করলে সাম্যের অবস্থান কমে সরে গিয়ে PCl3 এর পরিমাণ বৃদ্ধি করবে এবং তাপমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত করবে। চাপ পরিবর্তনের ফলাফলঃ বিক্রিয়াটি গ্যাসীয় সাম্যাবস্থায় আছে এবং উৎপাদ এবং বিক্রিয়কের মোল সংখ্যা সমান নয়। তাই বিক্রিয়াটিতে চাপের পরিবর্তন ঘটলে উৎপাদের পরিমাণের পরিবর্তন উদ্দীপকের বিক্রিয়ায় উৎপাদের মোল সংখ্যা বেশী। তাই আবদ্ধ পাত্রে একই আয়তনে চাপ বাড়ে। তাই চাপ বৃদ্ধি করলে লা শাতেলিয়ার নীতি অনুযায়ী সাম্যাবস্থা কমে সরে গিয়ে উৎপাদ ঘটবে।
PCl3 ও Cl2 এর পরিমাণ হ্রাস করবে। আবার চাপ কমালে সাম্যাবস্থা ডানে সরে গিয়ে উৎপাদ PC3 ও Cl2 এর পরিমাণ বৃদ্ধি করবেl