A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান…’ রাজশাহী বোর্ড ২০১৭ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১০ম অধ্যায় — আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব🔢 সৃজনশীল নং ৭🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান স্যার অফিস কক্ষে প্রবেশ করে দেখতে পেলেন হাইগ্রোমিটারের শুষ্ক বাল্বের পাঠ 30°C এবং ঐদিন আপেক্ষিক আর্দ্রতা ছিল 75%। তিনি এসি চালু করে কক্ষের তাপমাত্রা 23°C-এ নামিয়ে নিলেন। তখন আর্দ্র বাল্বের পাঠ 14.76°C। [ গ্লেইসারের তালিকায় 30°C এবং 23°C এ গ্লেইসারের উৎপাদক যথাক্রমে G = 1.65 এবং G = 1.74। রেনোর তালিকায় 30°C, 23°C, 8°C এবং 9°C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যথাক্রমে 29.92 mm, 20.24 mm, 8.29 mm এবং 9.22 mm পারদ চাপ।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ১০

✦উত্তর ও বিশ্লেষণANSWER

কোনো গতিশীল সিস্টেম অবাধে বা স্বাধীনভাবে যতগুলো গতির অধিকারী হতে পারে তাকে ঐ গতিশীল সিস্টেমের স্বাধীনতার মাত্রা বলে অথবা কোনো গতিশীল সংস্থার অবস্থা বা অবস্থান নির্দিষ্টভাবে প্রকাশের জন্য যতগুলো স্থানাঙ্কের প্রয়োজন হয় তাকে ঐ গতিশীল সংস্থার স্বাতন্ত্র মাত্রা বা স্বাধীনতার মাত্রা বলে।কোনো গতিশীল সিস্টেম অবাধে বা স্বাধীনভাবে যতগুলো গতির অধিকারী হতে পারে তাকে ঐ গতিশীল সিস্টেমের স্বাধীনতার মাত্রা বলে অথবা কোনো গতিশীল সংস্থার অবস্থা বা অবস্থান নির্দিষ্টভাবে প্রকাশের জন্য যতগুলো স্থানাঙ্কের প্রয়োজন হয় তাকে ঐ গতিশীল সংস্থার স্বাতন্ত্র মাত্রা বা স্বাধীনতার মাত্রা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এক মোল কোনো গ্যাসের গড় গতিশক্তি E হলে,

E=32RT

যেখানে, R সার্বজনীন গ্যাস ধ্রুবক এবং তাপমাত্রা T । এখানে দেখা যায় যে ভিন্ন ভিন্ন এক মোল গ্যাসের গড় গতিশক্তি শুধু তাপমাত্রার উপর নির্ভর করে। অর্থাৎ E∝T । আবার ভিন্ন ভিন্ন গ্যাসের এক মোলে 6.022×1023 টি অনু থাকে।
সুতরাং, নির্দিষ্ট সংখ্যক অনু বিবেচনা করলে, তাপমাত্রা স্থির থাকলে ভিন্ন ভিন্ন এক মোল গ্যাসের ক্ষেত্রে গড় গতিশক্তি ধ্রুব থাকে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

দেওয়া আছে, শুষ্ক বাল্বের পাঠ বা বায়ুর তাপমাত্রা 30∘C

30∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, F=29.92 mm

আপেক্ষিক আর্দ্রতা, R=75%=0.75
শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, f= ?
আমরা জানি,
R=fF∴f=R×F=0.75×29.92 mm=22.44 mm

সন্ধ্যায় বায়ুর তাপমাত্রা, 23∘C
23∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 20.24 mm

সম্পৃক্ত জলীয় বাম্পের চাপের পরিবর্তন, 22.44 mm−20.24 mm=2.2 mm

 

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এসি চালু করার পরে,
শুষ্ক বাল্বের পাঠ, θ1=23∘C
আর্দ্র বাল্বের পাঠ, θ2=14.76∘C
23∘C তাপমাত্রায় গ্লেইসারের উৎপাদক, G=1.74
শিশিরাঙ্ক θ হলে,
θ=θ1−G(θ1−θ2)=23−1.74(23−14.76)=8.66∘C

আবার, 8∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ 8.29 mm(Hg)

9∘C তাপমাত্রা সম্পৃক্ত  জলীয় বাষ্পের চাপ 9.22 mm(Hg)
∴1C∘ তাপমাত্রা বৃদ্ধিতে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ বৃদ্ধি

=(9.22−8.29)mm(Hg)=0.93 mm(Hg)

∴0.66 C ∘ তাপম|ত্রা বৃদ্ল্ধতে সম্পৃক্ত জল্য় বাষ্পের চাপ বৃদ্ধ্ধ
=0.93×0.66=0.614 mm(Hg)
∴8.66∘C তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ,
f=(8.29+0.614)mm(Hg)=8.9 mm(Hg)

এবং বায়ুর তাপমাত্রা 23∘C এ সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ,

F=20.24 mm(Hg)
ঐ স্থানের পরিবর্তিত আপেক্ষিক আর্দ্রতা R হলে,
R=fF×100%=8.920.24×100%=44%

সুতরাং, এসি চালু করার পরে তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতা উভয়ই হ্রাস পাওয়ায় বিভাগীয় প্রধান স্যার আরাম বোধ করেন।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান…’ রাজশাহী বোর্ড ২০১৭ – আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”