A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘পদার্থবিজ্ঞান গবেষণাগারে ইয়ং-এর…’ ঢাকা বোর্ড ২০২৪ – ভৌত আলোকবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৭ম অধ্যায় — ভৌত আলোকবিজ্ঞান🔢 সৃজনশীল নং ৪২🏫 বোর্ড ঢাকা বোর্ড📅 সাল ২০২৪⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

পদার্থবিজ্ঞান গবেষণাগারে ইয়ং-এর দ্বি-চির পরীক্ষাটি সম্পন্ন করতে 2.95 mm ব্যবধানের চিরদ্বয় থেকে 1 m দূরে পর্দা স্থাপন করা হলো। P বিন্দুতে সৃষ্ট ডোরার ক্ষেত্রে ব্যবহৃত আলোর তরঙ্গদৈর্ঘ্য ছিল Å5900 Å এবং তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য পাওয়া গেল 2.36×10−6 m

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৭

✦উত্তর ও বিশ্লেষণANSWER

একই তরঙ্গদৈর্ঘ্যের আলোক তরঙ্গ দুটি উৎস হতে সমদশায় বা কোনো নির্দিষ্ট দশা পার্থক্যে নির্গত হলে এবং তা সর্বদা বজায় থাকলে এরূপ দুটি আলোক উৎসই সুসংগত উৎস ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উৎস হতে দূরবর্তী অঞ্চলে তরঙ্গমুখের বক্রতা কমতে থাকে। বহু দূরের উৎস হতে আগত তরঙ্গমুখ সমতল হবে। এজন্য সূর্যের বা অন্য কোনো নক্ষত্রের ঙ্গমুখকে, সমতল বিবেচনা করা হয়। চিত্রে AB ও CD সমতল তরঙ্গমুখ। অর্থাৎ তরঙ্গস্থিত সমদশাসম্পন্ন কণাগুলোর সঞ্চারপথ সমতল হলে তাকে সমতল তরঙ্গমুখ বলে সমতল তরঙ্গমুখসম্পন্ন তরঙ্গকে সমতল তরঙ্গ বলে ।

অতএব, সূর্য থেকে আগত আলোর তরঙ্গমুখের প্রকৃতি সমতল।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে,

চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, a=2.95 mm=2.95×10−3 m 

চির হতে পর্দার দূরত্ব, D=1 m 

আলোর তরঙ্গদৈর্ঘ্য, Åλ=5900Å=5900×10−10 m 

ডোরার ব্যবধান, Δx= ?

আমরা জানি,

Δx=λDa=590)×10−10 m×1 m2.95×10−3 m=2×10−4 m

অতএব, উদ্দীপকে পর্দায় সৃষ্ট ডোরার ব্যবধান 2×10−4 m

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, আলোর তরঙ্গদৈর্ঘ্য, Åλ=5900Å=5900×10−10 m

তরঙ্গদ্বয়ের পথ পার্থক্য, σ=2.36×10−10 m

আমরা জানি,

গঠনমূলক বাতিচারের ক্ষেত্রে পথ পার্খকা λ2 এর জোড় গুণিতক হয় এবং

ধ্বংসাত্মক  ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য λ2 এর বিজোড় গুণিতক হয়। 

ধরি, গুণিতক সংখ্যা =Q

পথ পার্থক্য  =Q×λ2

∴Q=8; যা একটি জোড় সংখ্যা ।

সুতরাং, P বিন্দুটিতে গঠনমূলক ব্যতিচার সৃষ্টি হবে ।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘পদার্থবিজ্ঞান গবেষণাগারে ইয়ং-এর…’ ঢাকা বোর্ড ২০২৪ – ভৌত আলোকবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”