A. Nayanㅤ
A. Nayan
10 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী লিয়ানা…’ সিলেট বোর্ড ২০১৭ – তরঙ্গ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ১ম পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৯ম অধ্যায় — তরঙ্গ🔢 সৃজনশীল নং ২🏫 বোর্ড সিলেট বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী লিয়ানা দুটি সুরশলাকা নিয়ে দেখল যে, একটির গায়ে 312 Hz লেখা আছে। সে শলাকা দুটি একত্রে শব্দায়িত করে প্রতি সেকেন্ডে 6টি বীট শুনতে পেল। এবার সে অজানা সুরশলাকার গায়ে তার পেঁচিয়ে একইভাবে শব্দায়িত করে প্রতি সেকেন্ডে একই সংখ্যক বীট শুনতে পেল। এখানে জানা সুরশলাকা থেকে সৃষ্ট শব্দের বেগ 340 m s¯¹।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

১ম পত্র · অধ্যায় ৯

✦উত্তর ও বিশ্লেষণANSWER

যেকোনো মুহূর্তে কোনো তরঙ্গের উপর অবস্থিত সমদশাসম্পন্ন কণাগুলোর সঞ্চারপথকে তরঙ্গমুখ বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

স্থির তরঙ্গের যেসব বিন্দুতে কণার লব্ধি তরঙ্গের বিস্তার শূন্য হয় তাদেরকে নিস্পন্দ বিন্দু বলে।

আমরা জানি, E=12KA2...........(i)
এখানে, A তরঙ্গের বিস্তার সমীকরণ (i) নং হতে পাই, E=0

অর্থাৎ নিস্পন্দ বিন্দুতে বিস্তার শূন্য হওয়ায় শক্তি শূন্য হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে থাই,
কম্পাঙ্ক, f=312 Hz
শব্দের বেগ, v=340 ms−1
তরঙ্গ দৈর্ঘ্য =λ

আমরা জানি, v=fλ
বা, λ=vf
=340 ms−1312 Hz
=1.09 m

1.09 m দূরত্ব অতিক্রম করে, 1 টি পূর্ণ কম্পনে
∴130 m দূরত্ব অতিক্রম করে 1×1301.09 টি পূর্ণ কম্পনে
=119.3 টি পূর্ণ কম্পনে
=119 টি পূর্ণ কম্পনে

অতএব, 130 m দূরত্ব অতিক্রম করতে পূর্ণ কম্পাঙ্ক হয় 119 টি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

ধরি, ভর বাড়ানোর পূর্বে সুরশলাকার কম্পাঙ্ক = f1
ভর বাড়ানোর পরে সুরশলাকার কম্পাঙ্ক, f=312 Hz

আমরা জানি, ভর বৃদ্ধি করলে সুরশলাকার কম্পাঙ্ক হ্রাস পায়, যেহেতু ভর বাড়ানোর পূর্বে এবং পরে বিট সংখ্যা সমান তাই ভর বাড়ানোর পূর্বে f1>f এবং ভর বাড়ানোর পরে f>f2

এখন, f1−f=6
বা, f1=f+6=312+6=318 Hz
আবার, f−f2=6
বা, f2=f−6=312−6=306 Hz
∴ ভর বাড়ানোর পূর্বে এবং পরে অজানা কম্পাঙ্কের মধ্যে পার্থক্য,
Δf=f1−f2=(318−306)Hz=12 Hz

উপরের গাণিতিক বিশ্লেষণ থেকে বলা যায়, ভর বাড়ানোর ফলে অজানা কম্পাঙ্কের সুরশলাকার কম্পাঙ্ক 12 Hz হ্রাস পেয়েছে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘পদার্থবিজ্ঞানের শিক্ষার্থী লিয়ানা…’ সিলেট বোর্ড ২০১৭ – তরঙ্গ, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ১ম পত্র (এইচএসসি)”