A. Nayanㅤ
A. Nayan
12 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে…’ রাজশাহী বোর্ড ২০১৭ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — তাপগতিবিদ্যা🔢 সৃজনশীল নং ১৩০🏫 বোর্ড রাজশাহী বোর্ড📅 সাল ২০১৭⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে। 300 Pa স্থির চাপে ধীরে ধীরে 600 J তাপশক্তি সরবরাহ করার সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজের পরিমাণ হল 900 JI

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

সরবরাহকৃত তাপের কত অংশ কোনো ইঞ্জিন কাজে রূপান্তরিত করতে পারে, তাকে ঐ ইঞ্জিনের দক্ষতা বলে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সিস্টেম হতে তাপ বাইরে যায় না বা বাইরে থেকে সিস্টেমের ভেতরে তাপ আসতে পারে না। অর্থাৎ পারিপার্শ্বিক পরিবেশের সাথে তাপের আদান প্রদান হয় না। আবার রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে বাইরে থেকে শক্তি সরবরাহ করে সিস্টেমের উপর কাজ সম্পন্ন করা হয়। এজন্য রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক হতে,
চাপের পরিমাণ, P=300 Pa 
সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ, dW=900 J
ধরি, গ্যাসের আয়তনের পরিবর্তন dv
আমরা জানি,

dW=PdV

বা, dV=dWP=900 J300 Pa

∴dV=3 m3

সুতরাং গ্যাসের আয়তনের পরিবর্তন 3 m3.

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

উদ্দীপক অনুসারে, সিস্টেমের উপর সম্পাদিত কাজ, dW=900 J
সরবরাহকৃত তাপশক্তি, dQ=600 J
অভ্যন্তরীণ শক্তি, dU=?
আমরা জানি,
dQ=dU+dW
বা, dU=dQ−dW=600 J−900 J=−300 J
সুতরাং, অন্তঃস্থ শক্তির পরিবর্তন =−300 J।

তাপগতিবিদ্যার ১ম সূত্রের ক্ষেত্রে ক্লসিয়াস এর মতবাদ অনুসারে, সিস্টেমে যখন তাপশক্তি সরবরাহ করা হয় তখন সেই তাপশক্তির কিছু অংশ অন্তঃস্থ শক্তি পরিবর্তন করে এবং বাকী অংশ দ্বারা সিস্টেম তার পরিবেশের উপর বাহ্যিক কাজ সম্পাদন করে।
তাপগতিবিদ্যার ১ম সূত্রানুসারে, dU=dQ−dw
অর্থাৎ অন্তঃস্থ শক্তির পরিবর্তন হবে সরবরাহকৃত তাপশক্তি হতে সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজের মান বাদ দিলে যা হবে তাই। যা উপরিউক্ত ক্ষেত্রে অন্তঃস্থ শক্তির মান −300 J এর সত্যতা প্রমাণিত হয়। যেহেতু তাপগতিবিদ্যার ১ম সূত্র শক্তির নিত্যতা সূত্রের বিশেষ রূপ সেহেতু উদ্দীপকের ঘটনাটিতে শক্তির সংরক্ষণশীলতা নীতিটি লঙ্ঘিত হয় না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে…’ রাজশাহী বোর্ড ২০১৭ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”