A. Nayan
A. Nayan
29 May 2026 (4 months ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘পিতৃহীন দুরন্ত কিশোর…’ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ২০২৬ – আম আঁটির ভেঁপু, বাংলা ১ম পত্র (এসএসসি)


Listen to this article
📘 ক্লাস: 9-10🎓 গ্রুপ: general📚 বই: বাংলা📖 ১১তম অধ্যায় : আম আঁটির ভেঁপু - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়🔢 সৃজনশীল নং: ১৬🏢 প্রতিষ্ঠান: জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট📅 সাল: ২০২৬⭐ গুরুত্ব: ★★★★★

💡 সৃজনশীল প্রশ্ন ও উত্তর

পিতৃহীন দুরন্ত কিশোর ফটিকের হৃদয়ে ছিল কলকাতা দেখার প্রবল -আকাঙ্ক্ষা। মায়ের সম্মতিতে সে আনন্দভরে মামার সঙ্গে শহরের পথে পা বাড়ায়। কিন্তু ইট-পাথরে ঘেরা সেই যান্ত্রিক নগরজীবন খুব শিগগিরই তার প্রাণকে ক্লান্ত করে তোলে। গ্রামের মুক্ত আকাশ, সবুজ মাঠ, গাছপালার ছায়া, বন্ধুবান্ধবের সঙ্গে হাসি-খেলা সব যেন তাকে ফিরে ডাকতে থাকে। ঝড়ের দিনে আম কুড়ানো, চড়ুইভাতি, নদীর ধারে দৌড়ঝাঁপ- সব স্মৃতিই তার কিশোর মনে গভীর টান জাগায়, ফিরে যেতে চায় সে সেই আপন গ্রামীণ পরিবেশে।

উত্তর:

১৯১৪ সালে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ম্যাট্রিক পাশ করেন।

উত্তর:

"ভদ্দর লোকেরাই হয়ে পড়েচে হা ভাত যো ভাত" বলতে লেখক উঁচু জাতের লোকের দুরবস্থার দিকটি বুঝিয়েছেন।

হরিহর ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ। কিন্তু আর্থিক অসচ্ছলতার দরুন তার অবস্থা দারিদ্র্য। অথচ নিচু সম্প্রদায়ের সঙ্গোপ জাতের কৃষকদের অবস্থা সচ্ছল। কৃষির সাথে সম্পৃক্ত থেকে পরিশ্রমের মাধ্যমে আর্থিক উন্নতি করে তারা জীবনকে উন্নত করছে। অপরদিকে উঁচু জাতের লোকেরা যথোপযুক্ত কার্যক্ষেত্রের অভাবে আর্থিক অবস্থার অবনতির সম্মুখীন হচ্ছে। তাই হরিহর আলোচ্য উক্তিটি করেছে। 

উত্তর:

উদ্দীপকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের শৈশবস্মৃতির দিকটি ফুটে উঠেছে।

'আম-আঁটির ভেঁপু' গল্পে গ্রামীণ জীবনে প্রকৃতিঘনিষ্ঠ অপু-দুর্গার আনন্দঘন জীবনের আখ্যান প্রকাশ পেয়েছে। গ্রামীণ ফলফলাদি খাওয়ার আনন্দ ও বিচিত্র বিষয় নিয়ে তাদের বিস্ময়-কৌতূহল চিরায়ত শৈশবকেই স্মরণ করিয়ে দেয়।

উদ্দীপকের ফটিক কলকাতা দেখার অদক্ষ বাসনা নিয়ে শহরে গেলেও শহরের ইট-পাথরের নিষ্ঠুর পরিবেশ তাকে ক্লান্ত করে ফেলে। গ্রামের সবুজ-শ্যামল প্রকৃতির দৃশ্য তার স্মৃতিকে আকৃষ্ট করে রেখেছে। গ্রামে বন্ধুদের সঙ্গে ছোটাছুটি, চড়ুই ভাতি, আম কুড়ানোর স্মৃতি এখনও তার মনকে টানে। বিষয়টিতে 'আম আঁটির ভেঁপু' গল্পের অপু-দুর্গার শৈশব স্মৃতির দিকটি ফুটে উঠেছে। 

উত্তর:

উদ্দীপকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের দরিদ্রতার দিকটি অনুপস্থিত থাকায় উদ্দীপকটি এ গল্পের মূলভাবকে আংশিক ধারণ করে।

'আম-আঁটির ভেঁপু' গল্পে গ্রামীণ জনজীবনের বিচিত্র বিষয় স্থান পেয়েছে। প্রকৃতির সান্নিধ্যে বেড়ে ওঠা অপু-দুর্গার আনন্দঘন শৈশব, দারিদ্র্য ও অভাব এ গল্পের কেন্দ্রীয় বিষয়।

উদ্দীপকে প্রকৃতির সান্নিধ্যে বেড়ে ওঠা ফটিকের শহর গমন এবং গ্রামের স্মৃতিকাতরতার দিকটি ফুটে উঠেছে। প্রবল আকাঙ্ক্ষা নিয়ে শহর দেখতে গেলেও ইট-পাথরে ঘেরা সেই যান্ত্রিক নগরজীবন খুব শিগগিরই তার প্রাণকে ক্লান্ত করে তোলে। সে তার প্রাকৃতিক পরিবেশে ফিরে আসতে মরিয়া। বিষয়টি 'আম-আঁটির ভেঁপু' গল্পের অপু-দুর্গার শৈশবস্মৃতির সাথে সাদৃশ্যপূর্ণ।

উদ্দীপকে 'আম-আঁটির ভেঁপু' গল্পের গ্রামীণ প্রকৃতির মাঝে বেড়ে ওঠা অপু-দুর্গার আনন্দঘন শৈশবের দিকটির সাথে সংগতিপূর্ণ হলেও এ গল্পের অন্যান্য দিক এখানে অনুপস্থিত। হরিহর-সর্বজয়া দারিদ্র্যক্লিষ্ট সংসারজীবনের প্রভাব-অনটন, জাতিভেদ প্রথা ও জমিদারি সমাজব্যবস্থার দিকগুলো উদ্দীপকে নেই। তাই বলা যায় যে, উদ্দীপকটি 'আম-আঁটির ভেঁপু' গল্পের মূলভাবকে আংশিক ধারণ করে। 

10 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘পিতৃহীন দুরন্ত কিশোর…’ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ ২০২৬ – আম আঁটির ভেঁপু, বাংলা ১ম পত্র (এসএসসি)”