A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘পলি 1 kg…’ ২০২৬ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ১ম অধ্যায় — তাপগতিবিদ্যা🔢 সৃজনশীল নং ১১৪📅 সাল ২০২৬⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

পলি 1 kg বরফকে – 15∘C তাপমাত্রা হতে 35∘C তাপমাত্রার পানিতে পরিণত করে। কলি 30∘C তাপমাত্রার 1 kg পানিকে 100∘C তাপমাত্রার বাষ্পে পরিণত করে। কলি দাবি করল তার প্রক্রিয়াটি বেশি শৃঙ্খল।

(Sw=4200Jkg−1 K−1, Lf=3.36×105Jkg−1 ,
Sice =2100Jkg−1 K−1 এবং Lv=2.26×106Jkg−1)

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ১

✦উত্তর ও বিশ্লেষণANSWER

প্রত্যেক বস্তুর মধ্যে একটি অন্তর্নিহিত শক্তি রয়েছে, যা কার্য সম্পাদন করতে পারে এবং যা অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে। বস্তুর অভ্যন্তরস্থ অণু, পরমাণু ও মৌলিক কণাসমূহের রৈখিক গতি, স্পন্দন গতি ও ঘূর্ণন গতি এবং তাদের মধ্যকার বলের কারণে উদ্ভূত শক্তিই অন্তঃস্থ শক্তি।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

যে প্রক্রিয়ায় সিস্টেম থেকে তাপ বাইরে যায় না বা বাইরে থেকে কোনো তাপ সিস্টেমে আসে না তাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে। এ প্রক্রিয়ায় কোনো গ্যাসকে হঠাৎ সংকুচিত করলে কিছু পরিমাণ তাপ উৎপন্ন হয়। যদি এ তাপ অপসারণ করা না হয় তবে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি পায়। আবার কোনো গ্যাসকে হঠাৎ প্রসারিত হতে দিলে গ্যাসটি কিছু পরিমাণ তাপ হারায়। সেক্ষেত্রে বাইরে থেকে তাপ সরবরাহ হতে না দিলে গ্যাসের তাপমাত্রা হ্রাস পায়। অর্থাৎ এক্ষেত্রে গ্যাস তাপ গ্রহণ বা বর্জন না করলে তাপমাত্রা হ্রাস বৃদ্ধির কারণে গ্যাসের অভ্যন্তরীণ শক্তির হ্রাস বৃদ্ধি ঘটে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তাপের আদান প্রদান ঘটে না বলে গ্যাসের অন্তঃস্থ শক্তি হ্রাস পায়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

30℃ তাপমাত্রার 1Kg পানিকে 100℃ তাপমাত্রার পানিতে পরিণত করতে গৃহীত তাপ,

Q1=ms∆θ

=1×4200×(100-30)

=294000J

100℃ তাপমাত্রার 1Kg পানিকে 100℃ তাপমাত্রার বাস্পে পরিণত করতে গৃহীত তাপ,

Q2=mlv

     =1×2.26×106

=2.26x106J

Q = Q1 + Q2 = 2.554 × 106J

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

পলির ক্ষেত্রে, 

-10℃ তাপমাত্রার 1Kgপানিকে 0℃ তাপমাত্রার বরফে পরিণত করতে এন্ত্রপির পরিবর্তন,

ds1=msln⁡T2 T1=1×2100×ln⁡273263=78.37Jk−1

0℃ তাপমাত্রার 1Kg বরফকে 0℃ তাপমাত্রার পানিতে পরিণত করতে এন্ত্রপির পরিবর্তন,

ds2=mlfT=1×3.36×105273=1230.77Jk−1

0℃ তাপমাত্রার 1Kgপানিকে 30℃ তাপমাত্রার পানিতে পরিণত করতে এন্ত্রপির পরিবর্তন,

ds3=msln⁡T2T1=1×4200×ln⁡303273=437.9Jk−1

মোট এন্ত্রপির পরিবর্তন,

ds=ds1+ds2+ds3=78.37+1230.77+437.9Jk−1=1747.04Jk−1

কলির ক্ষেত্রে,

30℃ তাপমাত্রার 1Kgপানিকে 100℃ তাপমাত্রার পানিতে পরিণত করতে এন্ত্রপির পরিবর্তন,

ds1=msln⁡T2T1=1×4200×ln⁡373303=872.9Jk−1

100℃ তাপমাত্রার 1Kg পানিকে 100℃ তাপমাত্রার বাস্পে পরিণত করতে এন্ত্রপির পরিবর্তন,

ds2=mlvT=1×2.26×106373=6058.98Jk−1

মোট এন্ত্রপির পরিবর্তন,

ds=ds1+ds2=872.9+6058.98Jk−1=6931.88Jk−1

সুতারাং পলির ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন, ΔS1=1856.08JK−1 এবং কলির ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন ΔS26931.932JK−1 । যেহেতু, ΔS2>ΔS1 সেহেতু কলির দাবি সঠিক ছিল না।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘পলি 1 kg…’ ২০২৬ – তাপগতিবিদ্যা, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”