A. Nayanㅤ
A. Nayan
11 Oct 2026 (2 weeks ago)
Dhaka, Narayanganj

সৃজনশীলঃ ‘পরবর্তীতে গতিশীল প্রোটনটির…’ ২০১৮ – তড়িৎ প্রবাহের চুম্বকক্রিয়া, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)


📘 ক্লাস ১১শ–১২শ🎓 গ্রুপ বিজ্ঞান📚 বই পদার্থবিজ্ঞান📖 বিষয় ২য় পত্র📂 বিভাগ পদার্থবিজ্ঞান🧩 অধ্যায় ৪র্থ অধ্যায় — তড়িৎ প্রবাহের চুম্বকক্রিয়া🔢 সৃজনশীল নং ১৩📅 সাল ২০১৮⭐ গুরুত্ব ★★★★★
🔊 স্মার্ট বাংলা Text Readerসম্পূর্ণ বাক্য highlight · প্রশ্নের পর উত্তর · সরাসরি seek
০%
ভয়েস লোড হচ্ছে।

পরবর্তীতে গতিশীল প্রোটনটির উপর 0.50 T মানের একটি চৌম্বকক্ষেত্র পৃষ্ঠার লম্ব বরাবর নিচের দিকে প্রয়োগ করা হলো।

✦ PREMIUM STUDY EXPERIENCE

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

২য় পত্র · অধ্যায় ৪

✦উত্তর ও বিশ্লেষণANSWER

লেঞ্জ-এর সূত্রটি হলো— যেকোনো তড়িৎচৌম্বক আবেশের বেলায় আবিষ্ট তড়িচ্চালক শক্তি বা প্রবাহের দিক এমন হয় যে তা সৃষ্ট হওয়া মাত্রই যে কারণে সৃষ্টি হয় সেই কারণকেই বাধা দেয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

তড়িৎ বর্তনীতে অ্যামিটার শ্রেণীতে সংযুক্ত করা হয়। কারণ, অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ r এর তুলনায় বাইরের রোধ R অনেক বড় হয়। সমান্তরালে যুক্ত করলে প্রবাহিত তড়িৎ অ্যামিটারের মধ্যদিয়ে প্রবাহিত হবে। ফলে সমগ্র বর্তনীতে অপেক্ষাকৃত কম তড়িৎ প্রবাহিত হবে। তাই সমগ্র বর্তনীর প্রবাহ নির্ণয় সম্ভব হবে না।

শ্রেণিতে সংযুক্ত করলে, একই প্রবাহ অন্যান্য রোধ ও অ্যামিটারের মধ্যদিয়ে প্রবাহিত হবে। তাই তড়িৎ বর্তনীতে অ্যামিটার শ্রেণিতে সংযুক্ত করা হয়।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

এখানে, প্রোটনের চার্জ, q = 1.6 ´ 10-9 C

চৌম্বক ক্ষেত্রের মান, B = 0.5 T

প্রোটনের বেগ, v = 8 × 106 ms-1

প্রোটনের উপর ক্রিয়াশীল চৌম্বক বল, F = ?

প্রোটনের বেগ ও চৌম্বক ক্ষেত্রের দিকের মধ্যবর্তী কোণ, θ  = 90°

আমরা জানি,

F=qvBsin⁡θ=1.6×10−19×8×106×0.5×sin⁡90∘N∴F=6.4×10−13 N

এর দিক পৃষ্ঠ বরাবর উপরের দিকে।

অতএব, চৌম্বকক্ষেত্র প্রোটনটির উপর 6.4 × 10-13 N বল প্রয়োগ করবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
✦উত্তর ও বিশ্লেষণANSWER

'গ' হতে পাই, পোটনের উপর ক্রিয়াশীল চৌম্বক বল, F = 64 × 10–13 N যার দিক পৃষ্ঠ বরাবর উপরের দিকে।

এখানে, তড়িৎ ক্ষেত্রের তীব্রতা,

E = 4 ×105 NC–1

প্রোটনের চার্জ, q = 16´10–19 C 

এখন, প্রোটনটির উপর ক্রিয়াশীল তড়িৎ বল,

FE=Eq=4×105×1.6×10−19 N=6.4×10−14

এর দিক পৃষ্ঠ বরাবর ডান দিকে

ধরি, নিট বলটি তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে q কোণে ক্রিয়াশীল।

∴θ=tan−1⁡Fsin⁡90∘FE+Fcos⁡90∘=tan−1⁡6.4×10−13×16.4×10−14+0=84.29∘

অতএব, চৌম্বকক্ষেত্র প্রয়োগের পর প্রোটনটি তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে 84.29° কোণে গতিশীল হবে।

০%
প্রথমে প্রশ্ন, তারপর উত্তর শুনতে চাপ দিন।
0 Views
No Comments
Share
0
No comments to “সৃজনশীলঃ ‘পরবর্তীতে গতিশীল প্রোটনটির…’ ২০১৮ – তড়িৎ প্রবাহের চুম্বকক্রিয়া, পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ২য় পত্র (এইচএসসি)”